ফরিদপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ আপডেট তালিকা

ফরিদপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী এই আর্টিকেলের মধ্যে জানানো হবে। এর পাশাপাশি এই আর্টিকেল থেকে আপনারা ফরিদপুর থেকে ঢাকা চলাচল করা ট্রেনের তালিকা সহ,
ফরিদপুর-থেকে-ঢাকা-ট্রেনের-সময়সূচী
এই ট্রেনগুলোর সকল আপডেট তথ্য সম্পর্কেও জানতে পারবেন। আজকের এই তথ্যে ট্রেন ভ্রমণ সহজ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেসকল পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে। তাই দেরি না করে চলুন ফরিদপুর থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর সময়সূচী সহ সব তথ্য জেনে নিই।

পেইজ সূচিপত্রঃ ফরিদপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

ফরিদপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

ফরিদপুর থেকে ঢাকা প্রতিদিন অনেক মানুষ তাদের কাজের জন্য বা প্রয়োজনে ট্রেনের মাধ্যমে যাতায়াত করে। অনেকেই আছে যারা এই রুটে নতুন তারা ট্রেন সম্পর্কে কোন ধারণা রাখেনা। যার কারণে যাত্রা করার সময় সমস্যার মধ্যে পড়ে। তাই এখন আমরা ফরিদপুর টু ঢাকা চলাচল করা ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে জেনে নিব।
বর্তমান সময়ে ফরিদপুর থেকে ঢাকা রুটে ৩টি আন্তঃনগর ট্রেন সহ ১টি লোকাল ট্রেন চলাচল করছে। এই ট্রেনগুলো তাদের নির্ধারণ করার সময় অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে চলাচল করে থাকে। নিচে ফরিদপুর থেকে ঢাকা চলাচল করার ট্রেনগুলোর সময়সূচী উল্লেখ করা হলো।

ফরিদপুর থেকে ঢাকা যাওয়া ট্রেনের সময়সূচী
সিরিয়াল নাম্বার ট্রেনের নাম ও নাম্বার ট্রেন ছাড়ার সময় গন্তব্যে পৌঁছানোর সময় ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) ভোর রাত ০৩ঃ১৫ মিনিট সকাল ০৫ঃ১০ মিনিট মঙ্গলবার
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) সকাল ১১ঃ৪৯ মিনিট দুপুর ০২ঃ০০ মিনিট শনিবার
বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) সন্ধ্যা ০৬ঃ২৫ মিনিট রাত ০৮ঃ৩০ মিনিট বুধবার
নকশিকাঁথা কমিউটার ট্রেন সকাল ০৬ঃ২০ মিনিট সকাল ০৮ঃ৩৫ মিনিট সম্ভবত প্রতিদিন চলাচল করে

ফরিদপুর থেকে ঢাকা ট্রেনের তালিকা ২০২৬

ফরিদপুর থেকে ঢাকা প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য রেলওয়ে কৃতপক্ষ এই পথে বেশ কয়েকটা ট্রেন চালু রেখেছে। যার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দে এবং আরামে ফরিদপুর থেকে ঢাকা যেতে পারছে। অনেকেই আছে যারা এই রুটে চলাচল করা ট্রেনের তালিকা জানে না।

যার কারণে তারা এই ট্রেনগুলোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বা অনেকেই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ছে। ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য এই ট্রেনগুলোর সুবিধা নিতে এবং বিভ্রান্তিকর পরিস্থিতিতে যেন না পড়েন। তাই ফরিদপুর থেকে ঢাকা চলাচল করা ট্রেনের তালিকা সম্পর্কে জানা দরকার। নিচে এই পথে কোন কোন ট্রেন চলাচল করে তার আপডেট তালিকা উল্লেখ করা হলো।

ফরিদপুর টু ঢাকা চলাচল করা ট্রেনের তালিকা
সিরিয়াল নাম্বার ফরিদপুর টু ঢাকা ট্রেন তালিকা
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)
মধুমতি এক্সপ্রেস (৭৫৬)
বেনাপোল এক্সপ্রেস (৭৯৫)
নকশিকাথা কমিউটার ট্রেন

ফরিদপুর থেকে ঢাকা ট্রেন ভাড়া ২০২৬

ফরিদপুর থেকে ঢাকা যে ট্রেনগুলো চলাচল করে এ ট্রেনগুলোর মধ্যে অনেক ধরনের সিট থাকে। এই সিটগুলোর ভাড়া মূলত সিটের ধরন অনুযায়ী কম এবং বেশি হয়। যেগুলো আন্তঃনগর ট্রেন ট্রেনের মধ্যে সিটে অনেক ভালো থাকে এবং এই ট্রেনের সিটগুলোর ভাড়া একটু বেশিও হয়ে থাকে। ফরিদপুর থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর মধ্যে আপনি শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিটের সুবিধা পাবেন।

এই ট্রেনে যেগুলো শোভন চেয়ার সেই সিটের ভাড়া অন্যান্য সিটের থেকে অনেক কম হয়ে থাকে। আপনি যদি আরামে এবং স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পছন্দ করেন বা করতে চান। তাহলে আপনি স্নিগ্ধা অথবা এসি সিটের টিকিট কাটতে পারেন। যাত্রার বাজেট পরিকল্পনা সহজ করতে ফরিদপুর থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর কোন সিটের ভাড়া কত চলুন তা জেনে নিই।

১) সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) ট্রেনের ভাড়া
  • শোভন চেয়ারের ভাড়া ৩০৫ টাকা
  • স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৫৮১ টাকা
২) মধুমতি এক্সপ্রেস (৭৫৬) ট্রেনের ভাড়া
  • শোভন চেয়ারের ভাড়া ৩০৫ টাকা
  • এসি সিটের ভাড়া ৬৯৬ টাকা
৩) বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনের ভাড়া
  • এসি সিটের ভাড়া ৬৯৬ টাকা
  • শোভন চেয়ারের ভাড়া ৩০৫ টাকা
  • স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৫৮১ টাকা

ফরিদপুর থেকে ঢাকা কত কিলোমিটার

যেকোন যাত্রা করার আগে অবশ্যই যাত্রা কতদূর করতে হবে, কত সময় লাগবে এই সকল বিষয় জেনে নেওয়া উচিত। এই সকল বিষয়গুলো যদি আগে থেকেই জানা থাকে, তাহলে যাত্রা সময়মতো শুরু করা এবং শেষ করা সম্ভব হয়। আপনারা অনেকেই ফরিদপুর থেকে ঢাকা কত কিলোমিটার তা গুগলে সার্চ করে থাকেন।

কিন্তু আপনারা সঠিক তথ্য অনেকেই পান আবার অনেকেই পান না। যারা ফরিদপুর টু ঢাকা কত কিলোমিটার জানতে চান, তাদেরকে বলি ফরিদপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় ১২১ কিলোমিটার। এই তথ্যটা আমি গুগল ম্যাপ থেকে নিয়েছি।

ফরিদপুর থেকে ঢাকা ট্রেন বিরতি স্টেশন

ফরিদপুর থেকে বেশ কয়েকটা ট্রেন প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাই। অনেকেই ট্রেনে ভ্রমণ পছন্দ করে। তাই এই ট্রেনে করেই ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে থাকে। যে ট্রেনগুলো ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেনগুলো যাত্রা পথে বেশ কিছু স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। এই যাত্রা বিরতি দেওয়া স্টেশনগুলোর নাম বলা হয় স্টপেজ স্টেশন। যাত্রীদের উঠানামা করার জন্য এবং বিভিন্ন দরকার বা প্রয়োজনীয় সুবিধা নেওয়ার জন্য,
এই সকল স্টেশনে ট্রেনগুলোকে থামানো হয়। তাই যারা ট্রেনে ভ্রমণ করে তাদের যাত্রা পথে সে ট্রেনটি কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয় সে সকল তথ্য জানা অনেক দরকারি। তারা যদি এই সকল স্টেশনের সময় এবং নাম আগে থেকে জেনে থাকে তাহলে তারা এই সকল স্টেশনের সুবিধা গ্রহণ করতে পারবে। নিচে ফরিদপুর থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলো কোন কোন স্টেশনে থামে চলুন সেই স্টেশনের নাম গুলো জেনে নেয়া যাক।
  • সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) এই ট্রেনটি ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে শুধুমাত্র ভাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি দেয় এবং সরাসরি ঢাকা কমলাপুর স্টেশনে গিয়ে পৌচায়।
  • মধুমতি এক্সপ্রেস (৭৫৬) এই ট্রেনটি ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার সময় বেশ কিছু স্টেশনে যাত্রা বিরতি দেয়। সেই স্টেশনগুলোর নাম হচ্ছে, ফরিদপুর - তালমা - পুকুরিয়া - ভাঙ্গা - শিবচর - পদ্মা - মাওয়া - শ্রীনগর - ঢাকা
  • বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) এই এই ট্রেনটি ফরিদপুর টু ঢাকা যাওয়ার সময় শুধুমাত্র ভাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি দেয় এবং সেখান থেকে সরাসরি ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছায়।

ফরিদপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে তথ্য

ফরিদপুর রেল স্টেশনটা ফরিদপুরের মেন জায়গায় হওয়ার কারণে এটাকে ফরিদপুরের প্রধান রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে। ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুর জেলার মানুষ বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রেনের মাধ্যমে যাত্রা করেতে পারে। যার জন্য এই রেলওয়ে স্টেশনের গুরুত্ব অনেক বেশি। এই ইস্টিশনটা ফরিদপুর জেলার মেন পয়েন্টে হওয়ার কারণে।

এই স্টেশন থেকে আশেপাশের মানুষ এবং একটু দূরের মানুষও খুব সহজেই সুবিধা নিতে পারে। ফরিদপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাটার জন্য কাউন্টারের সুবিধা করা আছে। যারা যাত্রা করতে চাই তারা সহজেই এই স্টেশনে এসে কাউন্টার থেকে টিকিট কাটতে পারবে। তবে বিভিন্ন ধর্মীয় উপলক্ষ বা সরকারি ছুটি হওয়ার আগেই স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করার চেষ্টা করবেন।

যাত্রীদের যাত্রা সম্পর্কিত যেকোনো তথ্য ফরিদপুর স্টেশন কাউন্টার থেকে খুব সহজেই নিতে পারবে। এছাড়াও এই স্টেশনে আগে গিয়ে ট্রেনের অপেক্ষা করার জন্য সিটের ব্যবস্থা করা আছে। যেখানে যাত্রীরা বসে আরাম নিতে পারবে এবং এই স্টেশনের আশেপাশে খুব সহজেই রিক্সা অটো রিক্সা পাওয়া যায়।

ফরিদপুর থেকে ঢাকা ট্রেন ভ্রমণের সুবিধা

ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের সুবিধা অনেক। কারণ হচ্ছে আপনি যদি ফরিদপুর থেকে ঢাকা ট্রেনে করে যান। তাহলে আপনি খুব সহজে আরামের সাথে এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন এবং আপনার যাত্রা আপনি সম্পূর্ণ করতে পারবেন। আপনি যদি ফরিদপুর থেকে ঢাকা ট্রেনে করে যান।

তাহলে এটা আপনাকে দ্রুত সময়মতো আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। কারণ ট্রেনে যাত্রা করলে আপনি সড়ক পথে কোন যানজট পাবেন না। ট্রেন ভ্রমণ বাসের তুলনায় নিরাপদ এবং নির্ভরযোগ্য। কারণ ট্রেন পথে কোন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না। আর ট্রেন ভ্রমণে যে সুবিধাটা আপনি পাবেন।

সেটা হচ্ছে ট্রেন ভ্রমণে আপনার বাসের তুলনায় খরচ অনেক কম। আপনি বাসের থেকে অনেক আরামে ভ্রমণ করতে পারবেন। ট্রেনের মধ্যে হাটা চলার সুযোগ থাকার কারণে ট্রেনে ভ্রমণ করতে কোন ক্লান্তি হবে না। যাত্রা করার সময় পরিবেশ উপভোগ করতে পারবেন। আরো অনেক ধরনের সুবিধা আছে, যেগুলো আপনি ট্রেনের মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন। 

ট্রেনের মধ্যে আপনি টয়লেটেরও সুবিধা পাবেন। যা আপনি বাসে বা অন্য কোন যানবাহনে পাবেন না। এই ট্রেনের মধ্যে আপনি খাবারও কিনে খেতে পারবেন তারও ব্যবস্থা থাকে। এক কথায় বলা যায় ফরিদপুর থেকে আপনি যদি ঢাকা ট্রেনে ভ্রমণ করেন, তাহলে আপনার যাত্রা অনেক আরামে সম্পন্ন করতে পারবেন।

ট্রেনে ভ্রমণ করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

ট্রেনে ভ্রমণ করার জন্য আপনাকে অবশ্যই বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেন আপনি যাত্রা করার সময় কোন রকম সমস্যার মধ্যে না পড়েন। এছাড়াও রেলওয়ে স্টেশনে অনেক মানুষের ভিড় থাকে। সেক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

ট্রেন ভ্রমণ করার সময় অবশ্যই ট্রেনের টিকিট টা কনফার্ম করে নিবেন এবং ট্রেনের নির্ধারিত সময়ের আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করবেন। এতে করে আপনি স্থির হয়ে ট্রেনে যাত্রা করতে পারবেন। স্টেশনে যখন ট্রেন আসবে তখন আপনার ট্রেনের টিকিটে ট্রেনের নাম্বার এবং আপনার আসনটি দেখে উঠবেন।

আর আপনি যদি আপনার ট্রেন বা ট্রেনের আসন চিনতে না পারেন, তাহলে স্টেশনে কর্মরত থাকা কর্মীর কাছে সাহায্য নিবেন। যাত্রা করার সময় অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাথে নিয়ে নেবেন। এর মধ্যে অন্যতম হলো খাবার পানি। বাইরের খাবার বা অপরিচিত কেউ কোনো খাবার দিলে না খাওয়ার চেষ্টা করবেন। 

ট্রেনে ওঠার পর আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ব্যাগ বা লাগেজ যদি থাকে। তাহলে সেগুলো নিজ দায়িত্বে নজরে রাখবেন। আর যাত্রা করার সময় জানালা খুলে জানালার পাশে মোবাইল টিপবেন না বা সতর্ক থাকবেন। এতে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। ট্রেন ভ্রমন করার সময় সতর্ক থাকবেন, আর যদি কোন সমস্যা হয়, তাহলে ট্রেনের কর্মীদের জানাবেন।

সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর/FAQ

প্রশ্নঃ ফরিদপুর থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে?
উত্তরঃ আপনাদের অনেকেরই প্রশ্ন যে ফরিদপুর থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে। বর্তমান সময়ে এই রুটে বেশ কয়েকটা আধুনিক ট্রেন অর্থাৎ আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এই ট্রেনগুলো দ্রুত গতিতে চলাচল করে। যার কারণে ফরিদপুর থেকে ঢাকা খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। এক্ষেত্রে সময় লাগতে পারে ২ ঘন্টা থেকে ২ ঘন্টা ২০ মিনিট মতো।
ফরিদপুর-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী
প্রশ্নঃ ফরিদপুর থেকে ঢাকা দিনে কয়টি ট্রেন চলে?
উত্তরঃ ফরিদপুর থেকে ঢাকা দিনে চারটি ট্রেন চলাচল করে। এর মধ্যে তিনটি আন্তঃনগর ট্রেন ও একটি লোকাল ট্রেন। যেগুলো আন্তঃনগর ট্রেন সেগুলো সপ্তাহে একদিন বন্ধ থাকে। আর যেটা লোকাল ট্রেন এটা প্রতিদিন চলাচল করে।

প্রশ্নঃ অনলাইনে টিকিট পাওয়া যায় কি?
উত্তরঃ আপনি যদি টিকিট কাউন্টার থেকে টিকিট না কেটে অনলাইনে কাটতে চান, তাহলে অবশ্যই আপনি সেটা পারবেন অর্থাৎ অনলাইনে টিকিট পাওয়া যাবে। eticket.railway.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই টিকিট কেটে নিতে পারবেন। ট্রেনের টিকিট কাটতে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম জেনে নিন।

প্রশ্নঃ ফরিদপুর ট্রেন স্টেশন কোথায়?
উত্তরঃ ফরিদপুর ট্রেনের স্টেশনটা ঢাকা বিভাগের ফরিদপুর জেলার লক্ষ্মীপুর এলাকাতে অবস্থিত। এই স্টেশনটা ফরিদপুরের মেন জায়গায় হওয়ার কারণে এই স্টেশনের পাশেই বাজার আছে।
প্রশ্নঃ ফরিদপুরের পুরাতন নাম কি?
উত্তরঃ ফরিদপুরের পুরাতন নাম হচ্ছে ফতেহাবাদ। এই নামটা অনেক আগে চেঞ্জ করা হয়েছে। এই নামের পরিবর্তে ফরিদপুর নাম দেওয়া হয়েছে।

শেষ কথাঃ ফরিদপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া

আপনারা যারা ফরিদপুর থেকে ঢাকা ট্রেনে করে যেতে চাইছেন। তারা ট্রেন ভ্রমণ করার আগে বা স্টেশনে যাওয়ার আগে এই আর্টিকেলের প্রথম পয়েন্ট থেকে ফরিদপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী জেনে নিবেন। আপনারা যখন এই সময়সূচী জেনে থাকবেন। তখন সঠিক সময়ে সঠিক ট্রেন নির্বাচন করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ে আপনি ট্রেন ধরে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।

তাই সবসময় যাত্রা করার আগে কোন ট্রেনে কোথায় যাত্রা করবেন, এই ট্রেনগুলোর সময়সূচী জেনে নিবেন। ফরিদপুর থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর সময়সূচী সহ এই ট্রেন কবে বন্ধ থাকে, এই ট্রেনে ভাড়া কত, এই ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়ায়, এই ট্রেনে ভ্রমণ করার সুবিধা কি এবং ট্রেনে ভ্রমণ করার সময় যেসব বিষয়ে খেয়াল করবেন, তা জানানো হয়েছে। আপনারা ফরিদপুর থেকে ঢাকা ট্রেনে যাওয়ার আগে এই আলোচনাটি ভালোভাবে পড়ে নিবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url