রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ আপডেট

রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী আপনারা জানতে চান কি? আপনারা যারা রাজশাহী থেকে ঢাকা ট্রেন কখন ছাড়ে? এই ট্রেনের ভাড়া কত এবং রাজশাহী থেকে ঢাকা প্রতিদিন কয়টি ট্রেন চলাচল করে তা জানেন না।
রাজশাহী-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী
তাদের জন্য আজকের এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে আলোচনাতে রাজশাহী থেকে ঢাকা যাওয়া ট্রেনের সব তথ্য থাকবে। তাই দেরি না করে চলেন তাড়াতাড়ি রাজশাহী থেকে ঢাকা যাওয়া ট্রেনের সব তথ্য জেনে নিন।

পেজ সুচিপত্রঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী

রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী

যারা নিয়মিত রাজশাহী থেকে ঢাকা ট্রেনে যাওয়া আসা করেন বা নতুন ট্রেনে যেতে চাইছেন। তাদের উচিত হবে আগে থেকে রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী জেনে নেওয়া। আগে থেকে যদি ট্রেনের সময়সূচী জেনে নেওয়া থাকে। তবে সঠিক সময়ে ট্রেন ধরা যায় এবং গন্তব্যে পৌঁছানো যাবে। যদি আগে থেকে ট্রেনের সময়সূচী জানা না থাকে। তবে হুট করে স্টেশনে গিয়ে ট্রেন পাওয়া না গেলে,
যাত্রা বিলম্বিত বা অনিশ্চিত হয়ে যায়। তাই কখন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছাড়ে। কখন এই ট্রেনগুলো ঢাকা পৌছায় তা আপনাদেরকে এখন জানাবো। আপনারা যারা রাজশাহী থেকে ঢাকার ট্রেনে যেতে চাইছেন। তারা এই সময়সূচী ভালোভাবে দেখে নিবেন। তারপর আপনাদের পছন্দের ট্রেন ও সময়সূচী নির্বাচন করে ট্রেনের টিকিট কেটে যাত্রা করবেন।

রাজশাহী থেকে ঢাকা যাওয়া ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম ও নাম্বার ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছানোর সময় ট্রেন বন্ধের দিন
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) সকাল ০৬ঃ৪০ মিনিট দুপুর ০২ঃ০০ মিনিট শনিবার
বনলতা এক্সপ্রেস (৭৯২) সকাল ০৭ঃ০০ মিনিট সকাল ১১ঃ৩৫ মিনিট শুক্রবার
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) সকাল ০৭ঃ৪০ মিনিট দুপুর ০১ঃ১০ মিনিট রবিবার
পদ্মা এক্সপ্রেস (৭৬০) বিকাল ০৪ঃ০০ মিনিট রাত ০৯ঃ১৫ মিনিট মঙ্গলবার
ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) রাত ১১ঃ২০ মিনিট ভোররাত ০৪ঃ৪০ মিনিট বুধবার

রাজশাহী টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৬

আপনারা যারা বেশি রাজশাহী থেকে ঢাকা ট্রেনে করে যান। তাদের এই রুটে কয়টি ট্রেন প্রতিদিন চলাচল করে, তা জানা উচিত। কারণ এই রুটে প্রতিদিন কয়টি ট্রেন চলে জানা থাকলে। আপনারা ঢাকা যাওয়ার জন্য কোন ট্রেন নির্বাচন করবেন, এই নিয়ে কোন ঝামেলার মধ্যে পড়বেন না।

সঠিকভাবে সঠিক নির্বাচন করতে আপনাদের সুবিধা হবে। আপনাদের রাজশাহী থেকে ঢাকা যাত্রা যেন সুন্দর, সহজ এবং ঝামেলা মুক্ত হয়। এজন্য নিচে আমি এই রুটে চলাচল করা ট্রেনগুলোর তালিকা দিলাম। রাজশাহী থেকে ঢাকা সাপ্তাহিক ছুটির দিন বাদে টোটাল পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর নাম হচ্ছে,

ক) মধুমতি এক্সপ্রেস (৭৫৬)
খ) বনলতা এক্সপ্রেস (৭৯২)
গ) সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪)
ঘ) পদ্মা এক্সপ্রেস (৭৬০)
ঙ) ধুমকেতু এক্সপ্রেস (৭৭০)

রাজশাহী টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৬

আপনারা যারা রাজশাহী থেকে ঢাকা ট্রেনে করে যেতে চাচ্ছেন। তাদেরকে এখন আমি জানাবো রাজশাহী থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর ভাড়া কত টাকা লাগবে। রাজশাহী থেকে ঢাকা যে ট্রেনগুলো যাওয়া আসা করে, এ ট্রেনগুলো অনেক আধুনিক। আর ট্রেনগুলো আধুনিক হওয়ার জন্য ট্রেনে অনেক রকমের সিটের সুব্যবস্থা আছে।

এই ট্রেনগুলোতে সিটের ধরন অনুযায়ী ভাড়া কম বেশি থাকে। আপনারা যত আরামদায়ক সিট বা চেয়ার নিবেন, ভাড়া আপনাকে তত টাকা বেশি দিতে হবে। এই ট্রেনগুলোতে কোন কোন সিট আছে ও কোন সিটের ভাড়া কত? নিচে তার তালিকা দিলাম। যেন আপনারা সহজে আপনাদের বাজেটে চেয়ার পছন্দ করে টিকিট কাটতে পারেন।

১) মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
  • শোভন চেয়ার ৫৮৫ টাকা
  • এসি সিট ১৩৪০ টাকা
২) বনলতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
  • শোভন চেয়ার ৪৯৫ টাকা
  • স্নিগ্ধা চেয়ার ৯৪৯ টাকা
  • এসি সিট ১১৩৯ টাকা
৩) সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
  • এসি সিট ১০৩৫ টাকা
  • স্নিগ্ধা চেয়ার ৮৬৩ টাকা
  • শোভন চেয়ার ৪৫০ টাকা
৪) পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
  • স্নিগ্ধা চেয়ার ৮৬৩ টাকা
  • শোভন চেয়ার ৪৫০ টাকা
  • এসি সিট ১০৩৫ টাকা
৫) ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়া
  • শোভন চেয়ার ৪৫০ টাকা
  • স্নিগ্ধা চেয়ার ৮৬৩ টাকা
  • এসি বার্থ ১৫৯৭ টাকা

বনলতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও সুবিধা

বনলতা এক্সপ্রেস এই ট্রেনটি শুক্রবারে বন্ধ থাকে। বাকি ছয় দিন রাজশাহী থেকে ঢাকা যায়। এই ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল ০৭ঃ০০ টার সময় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। আর ঢাকা গিয়ে পৌঁছায় সকাল ১১ঃ৩৫ মিনিটে।

বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা যাওয়া একটি আন্তঃনগর আধুনিক ট্রেন। এই ট্রেনের সবথেকে বড় সুবিধা হচ্ছে, আপনি খুব কম সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকা পৌঁছাতে পারবেন। কারণ এই ট্রেন যাত্রা পথে অনেক কম স্টেশনে দাঁড়ায় এবং অনেক দ্রুত ছুটে চলে।

যারা খুব তাড়াতাড়ি ঢাকা পৌছাতে চান, তাদের জন্য এই ট্রেন অনেক ভালো হবে। এই ট্রেনে ঢাকা যেতে সময় লাগে ৪ ঘন্টা ৩৫ মিনিটের মতো। তাছাড়া এই ট্রেনে অনেক ধরনের সিট থাকে। এতে পছন্দমত সিট বেছে নেওয়ার সুযোগ থাকে। যার কারণে ট্রেনে আরামে ভ্রমণ করা যায়।

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও সুবিধা

রাজশাহী থেকে ঢাকা যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস, এই নামের ট্রেন রবিবার দিন বন্ধ থাকে। সপ্তাহে বাকি ছয় দিন রাজশাহী থেকে ঢাকা চলাচল করে। এই ট্রেন ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাতটা ০৭ঃ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। আর ঢাকা পৌছায় দুপুর ০১ঃ১০ মিনিটে।
এই ট্রেনে রাজশাহী থেকে ঢাকা যেতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা ৩০ মিনিটের মতো। সিল্কসিটি এক্সপ্রেস এটি আন্তঃনগর ট্রেন। যার কারণে এই ট্রেনটি অনেক আধুনিক। যারা সকালবেলায় তাড়াতাড়ি রাজশাহী থেকে ঢাকা যেতে চান, এই ট্রেন অনেক ভালো হবে।

সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে অনেক রকমের সিট আছে। এজন্য আপনারা চাইলে আপনাদের পছন্দমত সিট বেছে নিতে পারবেন। আন্তঃনগর ট্রেন হওয়ার কারণে এই ট্রেন অনেক পরিষ্কার এবং পরিবেশ অনেক সুন্দর। যা আপনার ভ্রমণকে অনেক শান্তি ও আরামদায়ক করবে।

পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও সুবিধা

পদ্মা এক্সপ্রেস এই ট্রেন মঙ্গলবারের দিন বন্ধ থাকে। বাকি ছয় দিন রাজশাহী থেকে ঢাকা যাত্রীদের নিয়ে চলাচল করে। পদ্মা এক্সপ্রেস ট্রেন ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ০৪ঃ০০ টার সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। এই ট্রেন ঢাকা গিয়ে পৌঁছায় রাত ০৯ঃ১৫ মিনিটে।

এই ট্রেনে ঢাকা যেতে সময় লাগে টোটাল ৫ ঘন্টা ১৫ মিনিট। এই ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস এর থেকে একটু আগে পৌঁছায়। তাই যারা তাড়াতাড়ি রাজশাহী থেকে ঢাকা যেতে চাচ্ছেন, এই ট্রেনে ভ্রমন করা ভালো হবে। এই ট্রেনের অনেক সুবিধা আছে। কারণ এই ট্রেন একটি আন্তঃনগর ট্রেন।

যা অত্যন্ত আধুনিক হওয়ার কারণে, এর মধ্যে বিভিন্ন ধরনের চেয়ারের ব্যবস্থা আছে। এই ট্রেনে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আরামদায়ক ভ্রমণ পছন্দ করেন তারাও টিকিট কেটে যাত্রা করতে পারবেন। তাছাড়া এই ট্রেনগুলোর পরিবেশ অনেক সুন্দর এবং ট্রেন থাকে অনেক পরিষ্কার যাযাত্রা আরো আনন্দদায়ক করতে সাহায্য করে।

রাজশাহী টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন

রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনগুলো কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয়। এটা এখন আমি আপনাদেরকে জানাবো। কারণ অনেক মানুষজন আছে, যারা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার মাঝপথে নামতে চাই বা অনেকেই আছে যারা রাজশাহী থেকে ঈশ্বরদী, পাকশী, মিরপুর এসব জায়গায় যেতে চায়। তাদের জন্য এই ট্রেনগুলো কোন স্টেশনে দাঁড়াই এটা জানা অনেক জরুরী।

কারণ যারা ঈশ্বরদী, পাকশী, মিরপুর, ফরিদপুর এইসব জায়গাগুলোতে যেতে চাই। তারা রাজশাহী থেকে ঢাকা যাওয়া ট্রেন গুলোতে চড়ে। এইসব জায়গাগুলোতে যেতে পারবে। যা যাত্রীদের জন্য ভালো সুবিধা জনক। যাত্রীরা যেন এইসব স্টেশনগুলো থেকে সুবিধা নিতে পারে। তাই নিচে রাজশাহী থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলো কোন কোন স্টেশনে দাঁড়াই তার নাম দেওয়া হলো।

১) মধুমতি এক্সপ্রেসঃ এই ট্রেন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে ঈশ্বরদী, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, রাজবাড়ী, পাচুরিয়া, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুকুরিয়া, ভাঙ্গা, শিবচর, পদ্মা ও শ্রীনগর স্টেশনে দাঁড়ায় এবং সর্বশেষ ঢাকা পোঁছায়।

২) বনলতা এক্সপ্রেসঃ এই ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে সরাসরি ঢাকা যায়।মাঝপথে কোন স্টেশনে এই ট্রেন দাঁড়ায় না।

৩) সিল্কসিটি এক্সপ্রেসঃ এই ট্রেন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে আব্দুলপুর, ঈশ্বরদী, বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, জামতলী, এসএইচএম মনসুর আলী, ইব্রাহীমাবাদ, টাঙ্গাইল, মির্জাপুর ও জয়দেবপুর স্টেশনে দাঁড়ায় এবং এরপর সরাসরি ঢাকা পৌঁছে যায়।

৪) পদ্মা এক্সপ্রেসঃ এই ট্রেন ঢাকা যাওয়ার সময় সারদা রোড, আব্দুলপুর, ঈশ্বরদী, বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, এসএইচএম মনসুরআলী, ইব্রাহীমাবাদ, টাঙ্গাইল, জয়দেবপুর থেকে সরাসরি ঢাকা গিয়ে পৌঁছায়।

৫) ধুমকেতু এক্সপ্রেসঃ এই ট্রেন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সময় মাঝপথে আড়ানী, আব্দুলপুর, ঈশ্বরদী, বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ, এসএইচএম মনসুর আলী, ইব্রাহিমাবাদ, জয়দেবপুর থেকে সরাসরি ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছায়।

রাজশাহী রেলওয়ে স্টেশন সম্পর্কে তথ্য

রাজশাহীর একদম শহরে এই রেলওয়ে স্টেশনের অবস্থান। এই রেলওয়ে স্টেশন আমাদের রাজশাহী জেলার সব থেকে বড় রেলওয়ে স্টেশন। প্রতিদিন ঢাকা সহ আরো বিভিন্ন জেলায় আন্তঃনগর ট্রেন ও মেইল ট্রেন চলাচল করে। এই স্টেশন শহরে অবস্থিত হওয়ায়। এর আশেপাশে রিক্সা, অটোরিকশা এবং অন্যান্য যানবহন সহজেই পাওয়া যায়।

এই স্টেশন থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আপনারা টিকিট এই স্টেশনের কাউন্টার থেকে খুব সহজে কেটে নিতে পারবেন। এছাড়াও স্টেশন এর ভিতরে বসার ও অপেক্ষা করার জন্য আলাদা ওয়েটিং রুম আছে। যেখানে যাত্রীরা ট্রেনের জন্য বসে অপেক্ষা করতে পারে।

তাছাড়া এই স্টেশনের ভেতরে খাবার খাওয়ার দরকার পড়লে কিনে খেতে পারবেন। কারণ এই স্টেশনের মধ্যে অনেক খাবারের দোকান বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেওয়ার সুবিধা আছে। এই স্টেশন অনেক সুন্দর ও পরিষ্কার। রাজশাহী রেলওয়ে স্টেশন আমাদের উত্তরবঙ্গের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থা।

বাসের তুলনায় ট্রেনে যাওয়ার সুবিধা

বাসের থেকে ট্রেনের সুবিধা অনেক। তবে শুধুমাত্র ট্রেনেযে সুবিধা তা বললে ভুল হবে। যেমন আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন। তাহলে এই ভ্রমণ বাসের তুলনায় অনেক নিরাপদ হবে। দীর্ঘ যাত্রা করতে চাইলে বাসের থেকে ট্রেনে আরাম বেশি। কারণ ট্রেনে আপনাকে টানা সিটে বসে থাকতে হয় না। এখানে আপনার হাঁটাচলা করার ব্যবস্থা থাকে।

আপনি ট্রেনের সব বগিতে হাঁটাচলা করতে পারবেন। প্রয়োজন হলে বাথরুমের ব্যবহার করতে পারবেন। কোন খাবার খাওয়ার ইচ্ছা থাকলে, তাও ট্রেনের মধ্যে পাবেন। ট্রেনে ভ্রমণ করলে কোন ক্লান্তি থাকে না, মন ভালো থাকে এবং ভ্রমনে আনন্দ পাওয়া যায়। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। বাসের থেকে ট্রেনে যাত্রা করা মজা অনেক।

কিন্তু সমস্যা হচ্ছে যে ট্রেনের টিকিট আপনি সবসময় পাবেন না। আবার যেকোনো সময় হুট করে কোথাও যেতে হলে, আপনি ট্রেন পেতেও পারেন আবার নাও পারেন। এই ক্ষেত্রে বাস অনেক ভালো। ট্রেনে ভ্রমণ করার দুই একদিন আগে ট্রেনের টিকিট কাটতে হয়। নয়তো ট্রেনের টিকিট পাওয়া যায় না। তাই আপনারা ট্রেনে ভ্রমনের জন্য টিকিট কিছুদিন আগে কেটে নেওয়ার চেষ্টা করবেন।

FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ রাজশাহী টু ঢাকা কত কিলোমিটার?
উত্তরঃ রাজশাহী থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৬৪ কিলোমিটার। রাজশাহী থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার। এই তথ্যটা আমি গুগল ম্যাপ থেকে সংগ্রহ করেছি। যেখানে দূরত্ব দেখানো হয়েছে ২৬৪ কিলোমিটার এবং সড়ক পথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে ৫ ঘন্টা ৩০ মিনিট।
রাজশাহী-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী
প্রশ্নঃ রাজশাহী থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে?
উত্তরঃ রাজশাহী থেকে সকালের প্রথম ট্রেন যার নাম মধুমতি এক্সপ্রেস। এই ট্রেনে ঢাকা যেতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা ২০ মিনিটের মত। বাকি সব ট্রেনগুলো প্রায় সাড়ে ৪ ঘন্টা থেকে সাড়ে ৫ ঘন্টার মধ্যে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়।

প্রশ্নঃ রাজশাহী থেকে ঢাকা কোন ট্রেন তাড়াতাড়ি যায়? 
উত্তরঃ রাজশাহী থেকে ঢাকা প্রতিদিন পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে কমবেশি সব ট্রেনেই ৫ঘন্টা ১০ মিনিট থেকে সাড়ে ৫ঘন্টা সময় লাগে। এই সময়ের আগেও আরেকটি ট্রেন পৌঁছাতে পারে। এই ট্রেনের নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসে রাজশাহী থেকে ঢাকা যেতে সময় লাগে ৪ ঘন্টা ৩৫ মিনিট মতো।

প্রশ্নঃ ট্রেনের টিকিট অনলাইনে কাটা যায় কি?
উত্তরঃ ট্রেনের টিকিট অনলাইন থেকে কাটতে পারবেন। গুগলে গিয়ে রেলওয়ে টিকিট লিখে অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট পাবেন। আপনারা চাইলে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ট্রেনের টিকিট কাটতে পারবেন। এর জন্য রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটতে হবে।
প্রশ্নঃ ট্রেনে খাবারের ব্যবস্থা আছে কি?
উত্তরঃ ট্রেনে ক্যান্টিন আছে ক্যান্টিন ছাড়াও অনেক মানুষ আছে যারা খাবার নিয়ে ট্রেনে ওঠে এবং বিক্রি করে বেড়ায়। যাত্রীদের খিদা লাগলে, তারা এই ট্রেনের ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে পারবে। এরকম ব্যবস্থা রেলওয়ে কৃতপক্ষ থেকে করা হয়েছে। যা ট্রেনে যাত্রা কে আরো সুন্দর ও আনন্দের করতে সাহায্য করেছে।

শেষ কথাঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী

আপনারা যারা রাজশাহী থেকে ঢাকা ট্রেনে করে যাওয়ার প্লান করছেন। তারা ট্রেনযাত্রা বা পরিকল্পনা করার আগে রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী জেনে নিবেন। এই সময়সূচী আগে থেকে জানলে আপনারা সহজ ভাবে যাত্রার পরিকল্পনা করতে পারবেন, এতে বিভ্রান্তিকর পরিস্থিতি কম হবে। ফলে সঠিক সময়ে সঠিক ট্রেন নির্বাচন করে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারবেন।

ট্রেনে যাওয়ার আগে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে নেবেন। ব্যাগ ট্রেনের মধ্যে বা রেলস্টেশনে নিজের নজরে রাখবেন এবং সতর্ক থাকবেন। রেলওয়ে স্টেশনে ট্রেন আসার আধা ঘন্টা আগে উপস্থিত হবেন এবং ট্রেন আসলে বুড়োহুড়ি না করে আস্তে আস্তে ট্রেনে উঠবেন। ট্রেনের মধ্যে কোন সমস্যা হলে ট্রেনের কর্মচারী বা ট্রেনে থাকা পুলিশ কর্মকর্তাদের কাছে সাহায্য নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url