ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
আপনি কি ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী খুঁজছেন? এখানে আপনি এই ট্রেনের
সময়সূচী সহ ঢাকা টু সিলেট ট্রেন ভাড়ার তালিকা ২০২৬ জানতে পারবেন। এই তথ্যগুলো
আপনার যাত্রার পরিকল্পনা সহজ করবে।
এছাড়াও আপনি এই আর্টিকেল থেকে ঢাকা টু সিলেট চলাচলকারী ট্রেনের নাম ২০২৬
সম্পর্কে ও জানতে পারবেন। তাই দেরি না করে চলুন ঢাকা থেকে সিলেট যাওয়া
ট্রেনগুলোর সকল আপডেট তথ্য জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
- ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
- ঢাকা টু সিলেট চলাচলকারী ট্রেনের নাম ২০২৬
-
ঢাকা টু সিলেট ট্রেন ভাড়ার তালিকা ২০২৬
-
ঢাকা টু সিলেট ট্রেনের স্টপিস স্টেশন
-
ঢাকা টু সিলেট কত কিলোমিটার
- ট্রেনে সিলেট ভ্রমণের অভিজ্ঞতা
-
ট্রেন ভ্রমণের সময় যেসব বিষয়গুলো খেয়ালে রাখবেন
-
ঢাকা টু সিলেট ট্রেন ভ্রমণের সুবিধা ও অসুবিধা
-
FAQ/সাধারণ প্রশ্ন ও উত্তর
-
শেষ কথাঃ ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী নিয়ে আলোচনা করা হবে। প্রতিদিন অনেক মানুষ
ঢাকা থেকে সিলেট যাই। ঢাকা থেকে সিলেট অনেক দূর হওয়ার কারণে এই পথে যেতে
অনেক সময় লাগে। তাই অনেক মানুষজন আছে যারা ঢাকা থেকে সিলেট বেশি
ট্রেনে যাত্রা করে।
আরো পড়ুনঃ রাজশাহী থেকে রংপুর ট্রেনের সময়সূচী
কারণ ট্রেনে যাত্রা করলে বাসের থেকে আরাম বেশি পাওয়া যায় এবং খরচও অনেক
কম। যাত্রীরা যেন ভালোভাবে আরামে, তাদের পছন্দের সময় মতো এই ট্রেনগুলো
থেকে সেবা নিতে পারে। তার জন্য রেলওয়ে কৃতপক্ষে ঢাকা থেকে সিলেট রুটে বেশ
কয়েকটি অন্তঃনগর ট্রেন চালু রেখেছে।
যারা ঢাকা থেকে সিলেট যান, তাদের জন্য ট্রেন ভ্রমণ ভালো হবে। ট্রেন ভ্রমন
করতে হলে আগে আপনাকে এই ট্রেনগুলোর সময়সূচী জানতে হবে। সময়সূচি জানা
থাকলে আপনার এইসব ট্রেনগুলোতে যাত্রা করা অনেক সহজ হয়ে যাবে। নিচে এই
ট্রেনগুলোর সময়সূচী দেওয়া হলো।
ঢাকা থেকে সিলেট যাওয়া ট্রেনের সময়সূচী
| ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে ট্রেন পৌঁছানোর সময় | ট্রেন যেদিন বন্ধ থাকবে |
|---|---|---|---|
| পার্বত এক্সপ্রেস (৭০৯) | সকাল ৬ঃ৩০ মিনিট | দুপুর ১ঃ০০ মিনিট | সোমবার |
| জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) | সকালে ১১ঃ১৫ মিনিট | সন্ধ্যা ৭ঃ০০ মিনিট | মঙ্গলবার |
| কালনি এক্সপ্রেস (৭৭৩) | দুপুর ২ঃ৫৫ মিনিট | রাত ৯ঃ৩০ মিনিট | শুক্রবার |
| উপবন এক্সপ্রেস (৭৩৯) | রাত ১০ঃ০০ মিনিট | সকাল ৫ঃ০০ মিনিট | বুধবার |
| সুরমা মেইল (০৯) | রাত ১০ঃ৫০ মিনিট | পরের দিন দুপুর ১২ঃ১০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ঢাকা টু সিলেট চলাচলকারী ট্রেনের নাম ২০২৬
আপনারা যারা নিয়মিত ঢাকা থেকে সিলেট যাতায়াত করেন। তাদের জন্য ট্রেনে যাতায়াত
করা অনেক ভালো হবে। ট্রেনে যাত্রা করতে হলে আগে আপনাদেরকে ঢাকা টু সিলেট
চলাচলকারী ট্রেনের তালিকা জানতে হবে। আপনারা যদি আগে থেকেই ঢাকা থেকে সিলেট
যাওয়া ট্রেনের তালিকা জানতে পারেন।
তাহলে আপনারা একটা টার্গেট পাবেন এবং সেই টার্গেটে সিলেট যাওয়ার উদ্দেশ্যে
ট্রেন ধরতে পারবেন। যাত্রীদের সুবিধার জন্যই ঢাকা থেকে সিলেট যাওয়া
রুটে রেলওয়ে কৃতপক্ষ কিছু ট্রেন চালু রেখেছে। যেন যাত্রীরা সকাল থেকে
রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ট্রেন ধরতে পারে এবং সিলেট পৌঁছাতে পারে। নিচে এই
ট্রেনের তালিকা দেওয়া হলো।
ঢাকা থেকে সিলেট যাওয়া ট্রেনের তালিকা ২০২৬
| ঢাকা টু সিলেট ট্রেন তালিকা |
|---|
| পার্বত এক্সপ্রেস (৭০৯) |
| জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) |
| কালনি এক্সপ্রেস (৭৭৩) |
| উপবন এক্সপ্রেস (৭৩৯) |
| সুরমা মেইল (০৯) |
ঢাকা টু সিলেট ট্রেন ভাড়ার তালিকা ২০২৬
ঢাকা থেকে সিলেট বেশ কয়েকটি ট্রেন চলাচল করে এই ট্রেনগুলো আধুনিক হওয়ার
কারণে এই ট্রেনের মধ্যে অনেক ধরনের সিটের ব্যবস্থা করা
থাকে। যাদের যেরকম বাজেট তারা সেই রকম সিট পছন্দ করে এই ট্রেনগুলোতে ভ্রমণ
করতে পারে। এই ট্রেনগুলোতে শোভন চেয়ার, ফাস্ট চেয়ার, স্নিগ্ধা, এসি সিট,
কেবিন আরো অনেক ধরনের সিটের ব্যবস্থা করা থাকে।
তাই সিটের ধরন অনুযায়ী এ ট্রেনগুলোতে ভাড়া কম বেশি হয়। এখানে যারা কম
টাকায় যাত্রা করতে চাই আবার যারা একটু আরামে যাত্রা করতে পছন্দ করে। তারাও এই
ট্রেনগুলোতে যাত্রা করতে পারবে। নিচে ঢাকা থেকে সিলেট যাওয়া ট্রেনগুলোর কোন
সিটের ভাড়া কেমন তার তালিকা দেওয়া হলো। যেন ভ্রমণ করার সময় বা আগে আপনারা
আপনাদের ভাড়া সম্পর্কে আইডিয়া নিয়ে। এই ট্রেনের টিকিট কাটতে পারেন।
পার্বত এক্সপ্রেস (৭০৯) ট্রেনের ভাড়া ২০২৬
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪১০ টাকা | পার্বত এক্সপ্রেস |
| ফার্স্ট সিট | ৬৩৩ টাকা | পার্বত এক্সপ্রেস |
| স্নিগ্ধা | ৭৮৮ টাকা | পার্বত এক্সপ্রেস |
| এসি সিট | ৯৪৩ টাকা | পার্বত এক্সপ্রেস |
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ট্রেনের ভাড়া ২০২৬
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪১০ টাকা | জয়ন্তিকা এক্সপ্রেস |
| স্নিগ্ধা | ৭৮৮ টাকা | জয়ন্তিকা এক্সপ্রেস |
| এসি সিট | ৯৪৩ টাকা | জয়ন্তিকা এক্সপ্রেস |
কালনি এক্সপ্রেস (৭৭৩) ট্রেনের ভাড়া ২০২৬
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪১০ টাকা | কালনি এক্সপ্রেস |
| স্নিগ্ধা | ৭৮৮ টাকা | কালনি এক্সপ্রেস |
| এসি সিট | ৯৪৩ টাকা | কালনি এক্সপ্রেস |
উপবন এক্সপ্রেস (৭৩৯) ট্রেনের ভাড়া ২০২৬
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪১০ টাকা | উপবন এক্সপ্রেস |
| স্নিগ্ধা | ৭৮৮ টাকা | উপবন এক্সপ্রেস |
| এসি বার্থ | ১৪৬৫ টাকা | উপবন এক্সপ্রেস |
সুরমা মেইল (০৯) ট্রেনের ভাড়া ২০২৬
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪১০ টাকা | সুরমা মেইল |
| স্নিগ্ধা | ৭৮৯ টাকা | সুরমা মেইল |
ঢাকা টু সিলেট ট্রেনের স্টপিস স্টেশন
ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় এই ট্রেনগুলো কোন স্টেশনে থামে। এই স্টেশন গুলোর নাম যদি আগে থেকে জানা থাকে, তাহলে যাত্রা করার সময় অনেক রকম
সুবিধা পাওয়া যায়। এই ইস্টিশন গুলোর নাম জানা থাকলে ঢাকা স্টেশন থেকে সিলেট
ট্রেন না ধরতে পারলেও।
পরবর্তী স্টেশনগুলো থেকে খুব সহজেই সিলেটের ট্রেন ধরে নিতে পারবে। এছাড়াও
অনেক ধরনের প্রয়োজনে এসব স্টেশন ভালো গুরুত্বপূর্ণ কাজ করে। আবার এই
ট্রেনগুলো এসব স্টেশনে থামে কারণ যাত্রী ওঠা নামা করার জন্য। তাই এসব
স্টেশনগুলোর সুবিধা দিতে হলে, এই স্টেশনগুলোর নাম জানতে হবে। এই স্টেশন
গুলোর নাম হচ্ছে,
পার্বত এক্সপ্রেস (৭০৯) ট্রেনের স্টপিস স্টেশন
| পার্বত এক্সপ্রেস ট্রেন স্টপিস |
|---|
| ঢাকা |
| বিমানবন্দর |
| ভৈরব বাজার |
| ব্রাহ্মণবাড়িয়া |
| আজমপুর |
| নয়াপাড়া |
| শায়েস্তাগঞ্জ |
| শ্রীমঙ্গল |
| ভানুগাছা |
| কুলাউড়া |
| মাইজগাঁও |
| সিলেট |
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ট্রেনের স্টপিস স্টেশন
| জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন স্টপিস |
|---|
| ঢাকা |
| বিমানবন্দর |
| আশুগঞ্জ |
| ব্রাহ্মণবাড়িয়া |
| আজমপুর |
| মুকুন্দপুর |
| হারিশপুর |
| মনতলা |
| নয়াপাড়া |
| সাহাজি বাজার |
| শায়েস্তাগঞ্জ |
| শ্রীমঙ্গল |
| ভানুগাছা |
| কুলাউড়া |
| মাইজগাও |
| সিলেট |
কালনি এক্সপ্রেস (৭৭৩) ট্রেনের স্টপিস স্টেশন
| কালনি এক্সপ্রেস ট্রেন স্টপিস |
|---|
| ঢাকা |
| বিমানবন্দর |
| ব্রাহ্মণবাড়িয়া |
| আজমপুর |
| হারিসপুর |
| শায়েস্তাগঞ্জ |
| শ্রীমঙ্গল |
| শমসের নগর |
| কুলাউড়া |
| মাইজগাঁও |
| সিলেট |
উপবন এক্সপ্রেস (৭৩৯) ট্রেনের স্টপিস স্টেশন
| উপবন এক্সপ্রেস ট্রেন স্টপিস |
|---|
| ঢাকা |
| বিমানবন্দর |
| নরসিংদি |
| ভৈরব বাজার |
| শায়েস্তাগঞ্জ |
| শ্রীমঙ্গল |
| ভানুগাছা |
| শমসের নগর |
| কুলাউড়া |
| বার্মাচল |
| মাইজগাঁও |
| সিলেট |
ঢাকা টু সিলেট কত কিলোমিটার
ঢাকা থেকে সিলেট আপনি যদি সড়কপথে বাসে বা অন্যান্য যানবাহনে যান, তাহলে এর
দূরত্ব প্রায় ৩৩৬ কিলোমিটার হবে। আর আপনি যদি ট্রেনে করে অর্থাৎ রেলপথে যান,
তাহলে এর দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার হয়ে থাকে। ঢাকা থেকে সিলেট অনেক দূরে
হওয়ার কারণে।
আরো পড়ুনঃ ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া
এখানে যেতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে। এটা মূলত ট্রেনের গতির ওপর
নির্ভর করে। এই দূরের পথ পাড়ি দেওয়ার জন্য সবথেকে ভালো মাধ্যম ট্রেন হতে
পারে। তাই যদি আপনি ঢাকা থেকে সিলেট যেতে চান, চেষ্টা করবেন ট্রেনে
যাওয়ার। এতে আপনি নিরাপদে আরামে এবং কম খরচে যেতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
ট্রেনে সিলেট ভ্রমণের অভিজ্ঞতা
ঢাকা থেকে সিলেট ট্রেনে করে ভ্রমণ করলে আপনি অনেক সুন্দর একটা যাত্রা করতে
পারবেন। ঢাকা থেকে সিলেট যেতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে। কারণ এর
দূরত্ব প্রায় ৩৩৬ কিলোমিটার। এই দূরের পথ ক্লান্তি ছাড়া আনন্দে আরামে ভ্রমণ
করতে ট্রেন অনেক ভালো। যখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে, তখন এই
ট্রেনের জানালার দিকে তাকাবেন।
দেখবেন প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য যেটা আপনার মনকে জুড়িয়ে
দিবে। কারণ আমি বেশ কয়েকবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন
ভ্রমণ করেছি। যখন ট্রেন ছেড়ে গেছে সিলেটের উদ্দেশ্যে।তখন এই ট্রেনের
জানালা দিয়ে ছোট বড় অনেক নদী, পাহাড় ও গ্রাম দেখতে পেয়েছি। যেগুলোর
সৌন্দর্য আপনাকে বলে বোঝাতে পারবো না।
বেশিরভাগ মানুষ এই সৌন্দর্য উপভোগ করার জন্য ট্রেনে যাত্রা করে থাকে। তাছাড়া
এই ট্রেনে ভ্রমণ করার সময় ট্রেনের মধ্যে ক্যান্টিন থেকে আপনি চা, কফি বা
অন্যান্য খাবার নিয়ে খেতে পারবেন। যা ভ্রমণকে আরও আনন্দের করে তুলবে। তাই
যারা নতুন তারা এই সৌন্দর্য উপভোগ করতে ও ক্লান্তিহীন যাত্রা করার জন্য ট্রেনে
করে ভ্রমণ করতে পারেন। এটা আপনার ভ্রমণের সুন্দর মুহূর্ত তৈরি করবে।
ট্রেন ভ্রমণের সময় যেসব বিষয়গুলো খেয়ালে রাখবেন
আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয়গুলো খেয়াল
রাখতে হবে। যেমন ধরেন আপনি যদি ট্রেনের যাত্রা করেন, তাহলে ট্রেনের টিকিট আগে
কনফার্ম করবেন এবং সেই টিকিট সংগ্রহ করে নিজের কাছে রাখবেন। যখন স্টেশনে
যাবেন তখন ভালোভাবে চেক করে নেবেন।
আপনার টিকিট আছে কিনা। সাথে খাবার পানি ও হালকা খাবার কিছু থাকলে নিয়ে
নেবেন। তারপর প্রয়োজনের জিনিসপত্রগুলো ব্যাগে গুছিয়ে নেবেন। স্টেশনে
ট্রেন আসার মিনিমাম ৩০ মিনিট আগে উপস্থিত হবেন। ট্রেন যখন আসবে তখন
তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আপনার আসনে আপনি গিয়ে বসবেন।
ভিড়ের মধ্যে আপনার জিনিসপত্রের দিকে খেয়াল রাখবেন। আপনার প্রয়োজনীয়
জিনিসপত্র যেমন ব্যাগ, লাগেজ এই জিনিসগুলো আপনার নিজ দায়িত্বে রাখবেন এবং
খেয়াল করবেন। যদি ট্রেনের মধ্যে কোন সমস্যা হয়, তাহলে টেনে কর্মরত
থাকা কর্মচারী অথবা পুলিশকে জানাবেন।
ঢাকা টু সিলেট ট্রেন ভ্রমণের সুবিধা ও অসুবিধা
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যে সকল ট্রেনগুলো যাই। এগুলোতে বাসের থেকে ভালো
সুবিধা পাওয়া যায়। কারণ বাসে আপনি চলাফেরা করতে পারবেন না।
ট্রেনে অনেক আরামে যাত্রা করা যায় এবং ভাড়াও কম। ট্রেনে অনেক ধরনের
সিটের ব্যবস্থা করা থাকে। তাই যাত্রীরা তাদের বাজেট মত সিট পছন্দ করে যাত্রা
করতে পারে।
আবার এই ট্রেনে যাত্রা করলে যানজট বা ট্রাফিকের কোন ঝামেলা থাকে না। তাই
নির্ধারিত সময়ে যাত্রা সম্পন্ন করা যায়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা
যায়। এছাড়াও ট্রেনের মধ্যে আপনি হাঁটাচলা করতে পারবেন এবং খাবারও কিনে খেতে
পারবেন। কিন্তু এর এত সুবিধা থাকার পরেও বেশ কিছু অসুবিধা আছে, যেমন
ট্রেনের টিকিট আগে থেকে না কাটলে।
হুট করে ট্রেনের টিকিট পাওয়া সম্ভব হয় না। যার কারণে সিটও পাওয়া যায় না।
তাছাড়া বিশেষ কোনো ছুটির দিন বা ঈদের সময় যাত্রীদের চাপ বেশি থাকে।
যার কারণে ট্রেনের টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফলে টিকিট সবসময়
পাওয়া যায় না। এইসব অসুবিধা এড়াতে চাইলে আগে থেকেই ট্রেনগুলোর সময়সূচী
জেনে ট্রেনের টিকিট কেটে নেওয়া ভালো।
FAQ/সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ঢাকা টু সিলেট যেতে কত সময় লাগে?
উত্তরঃ ঢাকা থেকে সিলেট আপনি যদি ট্রেন পথ দিয়ে যান তাহলে ৭ থেকে ৮
ঘন্টা সময় লাগবে। আর আপনি যদি বাসে যান তাহলে এর থেকে একটু বেশি সময়
লাগতে পারে। এছাড়া আপনি যদি ঢাকা থেকে বিমানে সিলেট যান সে
ক্ষেত্রে ৪০ থেকে ৫০ মিনিট লাগতে পারে।
প্রশ্নঃ ঢাকা থেকে সিলেট কোন ট্রেন দ্রুত যায়?
উত্তরঃ ঢাকা থেকে সিলেট রুটে বেশ কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর পাশাপাশি
বেশ কিছু লোকাল ট্রেনও চলে। তবে এই ট্রেনগুলোর মধ্যে বেশ কিছু আধুনিক ও
দ্রুতগতির ট্রেন আছে যেগুলো অনেক দ্রুত ঢাকা থেকে সিলেটে পৌঁছে যায়। এই
ট্রেনগুলো হচ্ছে কালিন এক্সপ্রেস, পার্বত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস।
প্রশ্নঃ ঢাকা থেকে সিলেট প্রথম ট্রেন কখন?
উত্তরঃ ঢাকা থেকে সিলেট সর্বপ্রথম ট্রেন হচ্ছে পার্বত এক্সপ্রেস
(৭০৯) এই ট্রেনটি সকাল ৬ঃ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা
দিয়ে থাকে।
প্রশ্নঃ ঢাকা টু সিলেট ট্রেনের সবচেয়ে কম ভাড়া কোন সিটে?
উত্তরঃ ঢাকা থেকে সিলেট যাওয়া ট্রেন গুলোর মধ্যে বিভিন্ন ধরনের সিটের
সুব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম দামি টিকিট অর্থাৎ সবচেয়ে কম
ভাড়ার সিট হচ্ছে শোভন ও শোভন চেয়ার এর ভাড়া মূলত অন্যান্য সকল সিটের
থেকে কম হয়ে থাকে।
আরো পড়ুনঃ
কসবা টু ঢাকা ট্রেনের সময়সূচী
প্রশ্নঃ ট্রেনের সব থেকে আরামদায়ক সিট কোনটি?
উত্তরঃ বর্তমান সময়ে আমাদের দেশে অনেক আধুনিক ট্রেন হয়েছে। এই
ট্রেনগুলোতে যাত্রীদের ভ্রমণকে আরামদায়ক ও সুন্দর করার জন্য বিভিন্ন
সুযোগ সুবিধার ব্যবস্থা করা থাকে। এই ট্রেনের যাত্রার জন্য বিভিন্ন ধরনের
আরামদায়ক সিটের সুব্যবস্থা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এসি বার্থ ও
এসি কেবিন। আরামদায়ক সিট হিসেবে এই দুইটি সিট পরিচিত। এক কথায় বলা যায়
ট্রেনের সব থেকে আরামদায়ক সিট হচ্ছে এসি বার্থ ও এসি কেবিন।
শেষ কথাঃ ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী আগে থেকে জানলে আপনি কোন বিভ্রান্তিকর
পরিস্থিতির মধ্যে পড়বেন না এবং সঠিক সময়ে সঠিক ট্রেন ধরতে পারবেন। ফলে আপনি
সঠিক সময়ে সিলেটে পৌঁছাতে পারবেন। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে
সর্বপ্রথম পার্বত এক্সপ্রেস সকাল ৬ঃ৩০ মিনিটে রওনা দেয়। আর এই ট্রেন
দুপুর ১টার দিকে পৌঁছায়। সোমবারে বন্ধ থাকে এই ট্রেন বাকি দিনে রীতিমতো
চলাচল করে।
এই ট্রেন ছাড়াও আরো অনেকগুলো ট্রেন এই পথে চলাচল করে। তাই বিস্তারিত জানতে
উপরে গিয়ে পড়বেন আসবেন। আজকের এই আলোচনাতে ঢাকা থেকে সিলেট যাওয়া
ট্রেনের ভাড়া, ট্রেনের স্টপিস স্টেশন ও ট্রেনের তালিকা সহ সকল তথ্য নিয়ে
আলোচনা করা হয়েছে। এই তথ্যগুলো ভালোভাবে জানলে ট্রেনে ভ্রমণ করা
আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই উপরে তথ্য গুলো ভালোভাবে পড়বেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url