সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ আপডেট তালিকা

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ সম্পর্কে জানতে চান? প্রতিদিন সিলেট থেকে ঢাকা চলাচল করা ট্রেনগুলোর সর্বশেষ আপডেট সহ সিলেট টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৬ আমার এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন।
সিলেট-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী
এখানে আমি সিলেট টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৬ সম্পর্কেও উল্লেখ করেছি। যা আপনার যাত্রাকে সহজ ও আরামদায়ক করতে সাহায্য করবে। তাই দেরি না করে সিলেট, ঢাকা রুটে চলাচল করা ট্রেনের সকল তথ্য চলুন জেনে নিই।

পেজ সূচিপত্রঃ সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

আপনারা অনেকেই সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ সম্পর্কে জানতে চেয়েছেন। সিলেট থেকে ঢাকার দূরত্ব অনেক। এখানে যেতে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে। এই দুরের পথ সহজ, আরামে ও নিরাপদে যাওয়ার জন্য ট্রেন অনেক ভালো একটি মাধ্যম।

সিলেট থেকে ঢাকা প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে। আর এই পথে যাওয়ার সময় তারা ট্রেন ভ্রমণকেই বেশি পছন্দ করে। কিন্তু অনেকের কাছে এই পথে চলাচল করা ট্রেনগুলোর সঠিক তথ্য না থাকার কারণে। তারা ট্রেনে ভ্রমণ করার সময় অনেক রকম সমস্যার মধ্যে পড়ে।
তাই ট্রেনে স্বাচ্ছন্দে ঝামেলা ছাড়া যাতায়াত করতে হলে, প্রথমেই যাত্রীদেরকে এই ট্রেনগুলোর সকল তথ্য জানা লাগবে। কারণ এই তথ্যগুলো যদি যাত্রীদের আগে থেকে জানা থাকে, তবে যাত্রা পরিকল্পনা করা সহজ হয় এবং ভ্রমণ করার সময় কোন সমস্যার মধ্যে পড়তে হয় না। যারা সিলেট থেকে ঢাকা যেতে চান, তাদের সুবিধার জন্য আমি নিচে সিলেট থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে উল্লেখ করলাম।

সিলেট থেকে ঢাকা যাওয়া ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম ও নাম্বার ট্রেন ছাড়ার সময় গন্তব্য স্থানে পৌঁছানোর সময় ট্রেন যেদিন বন্ধ থাকবে
কালনি এক্সপ্রেস (৭৭৪) সকাল ৬ঃ১৫ মিনিট দুপুর ১২ঃ৫৫ মিনিট শুক্রবার
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) দুপুর ১২ঃ০০ মিনিট সন্ধ্যা ৭ঃ১৫ মিনিট বৃহস্পতিবার
পার্বত এক্সপ্রেস (৭১০) বিকাল ৪ঃ০০ মিনিট রাত ১০ঃ৪০ মিনিট সোমবার
উপবন এক্সপ্রেস (৭৪০) রাত ১১ঃ৩০ মিনিট সকাল ৫ঃ৪০ মিনিট সোমবার
সুরমা মেইল এক্সপ্রেস সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিট সকাল ৯ঃ১৫ মিনিট প্রতিদিন চলাচল করে

সিলেট টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৬

সিলেট টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৬। এই পথে প্রতিদিন রেলওয়ে কৃতপক্ষ যাত্রীদের সুবিধার জন্য কিছু আন্তঃনগর ট্রেন ও লোকাল ট্রেন চালু রেখেছে। এই ট্রেনগুলো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে চলাচল করে। যাতে করে যাত্রীরা তাদের পছন্দমতো সময়ে যাত্রা করতে পারে। 

এই ট্রেনগুলো তাদের সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে। সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য আগে আমাদেরকে এই১ ট্রেনগুলোর নাম বা তালিকা জানতে হবে। এই তালিকা গুলো জানা থাকলে ট্রেন নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না। যার কারণে সঠিক ট্রেন নির্বাচন করা সম্ভব হবে এবং যাত্রা হবে নিশ্চিত।

সিলেট থেকে ঢাকা যাওয়া ট্রেনের তালিকা ২০২৬
সিলেট টু ঢাকা ট্রেন তালিকা
কালনি এক্সপ্রেস (৭৭৪)
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)
পার্বত এক্সপ্রেস (৭১০)
উপবন এক্সপ্রেস (৭৪০)
সুরমা মেইল এক্সপ্রেস

সিলেট টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৬

আমাদের দেশে অনেক উন্নত মানের আধুনিক ট্রেন চলাচল করে। এই সব ট্রেনে যাত্রীদের আরাম করার জন্য ভেতরে অনেক সুযোগ সুবিধার বাবস্থা করা থাকে। এসব ট্রেনের ভাড়া ট্রেনের ক্লাস ও ট্রেনের সার্ভিসের ওপর নির্ভর করে কম ও বেশি হয়ে থাকে। এখানে আপনি যত আরামের সিট নিবেন, তার জন্য তত টাকা বেশি দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে।
এই ট্রেনে অনেক ধরনের আসন থাকে যেমনঃ সাধারণ চেয়ার, এসি সিট, এসি বার্থ, এসি কেবিন। আপনি যদি সাধারণ চেয়ার এর টিকিট কাটেন, তাহলে কম ভাড়া। আর আপনি যদি এসি অথবা এসি কেবিন এর টিকিট কাটেন এর জন্য বেশি ভাড়া লাগবে। নিচে এই ট্রেনগুলোর কোন চেয়ার এর ভাড়া কত চলো জেনে নিই।

কালনি এক্সপ্রেস (৭৭৪) ট্রেনের ভাড়া ২০২৬

সিটের ধরন সিটের ভাড়া ট্রেনের নাম
শোভন চেয়ার ৪১০ টাকা কালনি এক্সপ্রেস (৭৭৪)
স্নিগ্ধা ৭৮৮ টাকা কালনি এক্সপ্রেস (৭৭৪)
এসি সিট ৯৪৩ টাকা কালনি এক্সপ্রেস (৭৭৪)

জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) ট্রেনের ভাড়া ২০২৬

সিটের ধরন সিটের ভাড়া ট্রেনের নাম
শোভন চেয়ার ৪১০ টাকা জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)
স্নিগ্ধা ৭৮৮ টাকা জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)
এসি সিট ৯৪৩ টাকা জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)

পার্বত এক্সপ্রেস (৭১০) ট্রেনের ভাড়া ২০২৬

সিটের ধরন সিটের ভাড়া ট্রেনের নাম
শোভন চেয়ার ৪১০ টাকা পার্বত এক্সপ্রেস (৭১০)
ফাস্ট সিট ৬৩৩ টাকা পার্বত এক্সপ্রেস (৭১০)
স্নিগ্ধা ৭৮৮ টাকা পার্বত এক্সপ্রেস (৭১০)
এসি সিট ৯৪৩ টাকা পার্বত এক্সপ্রেস (৭১০)

উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেনের ভাড়া ২০২৬

সিটের ধরন সিটের ভাড়া ট্রেনের নাম
শোভন চেয়ার ৪১০ টাকা উপবন এক্সপ্রেস (৭৪০)
এসি বার্থ ১৪৬৫ টাকা উপবন এক্সপ্রেস (৭৪০)
স্নিগ্ধা ৭৮৮ টাকা উপবন এক্সপ্রেস (৭৪০)

সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৬

সিটের ধরন সিটের ভাড়া ট্রেনের নাম
শোভন চেয়ার ৪১০ টাকা সুরমা মেইল এক্সপ্রেস
ফাস্ট সিট ৬৩৩ টাকা সুরমা মেইল এক্সপ্রেস
স্নিগ্ধা ৭৮৮ টাকা সুরমা মেইল এক্সপ্রেস

সিলেট টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন

আপনারা অনেকেই সিলেট টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন এর নাম জানতে চেয়েছেন। তাই এখন আমি আপনাদেরকে এই রুটে চলাচল করা সকল ট্রেনের স্টপিস স্টেশন গুলোর নাম জানাবো। এইসব স্টেশনগুলোর নাম যদি জানা থাকে তবে ট্রেন থেকে ভালো সুবিধা নেওয়া যেতে পারে। নিচে এই ট্রেনগুলো সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় যেসব স্টেশনগুলোতে থামে। সেই স্টেশনগুলোর নাম বলা হলো।

কালনি এক্সপ্রেস (৭৭৪) ট্রেনের স্টপিস স্টেশন
কালনি এক্সপ্রেস ট্রেন স্টপিস
সিলেট
মাইজগাঁও
কুলাউড়া
শমসেরনগর
শ্রীমঙ্গল
শায়েস্তাগঞ্জ
হরিশপুর
আজমপুর
ব্রাক্ষণবাড়িয়া
ভৈরব বাজার
নরসিংদী
বিমানবন্দর
ঢাকা 

জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) ট্রেনের স্টপিস স্টেশন
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন স্টপিস
সিলেট
মাইজগাঁও
কুলাউড়া
ভানুগাছা
শ্রীমঙ্গল
শায়েস্তাগঞ্জ
সাহাজি বাজার
নয়াপাড়া
মনতলা
হরিশপুর
মুকুন্দাপুর
আজমপুর
ব্রাহ্মণবাড়িয়া
আশুগঞ্জ
বিমানবন্দর
ঢাকা

পার্বত এক্সপ্রেস (৭১০) ট্রেনের স্টপিস স্টেশন
পার্বত এক্সপ্রেস ট্রেন স্টপিস
সিলেট
মাইজগাঁও
কুলাউড়া
ভানুগাছা
শ্রীমঙ্গল
শায়েস্তাগঞ্জ
নয়াপাড়া
আজমপুর
ব্রাহ্মণবাড়িয়া
ভৈরব বাজার
বিমানবন্দর
ঢাকা

উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেনের স্টপিস স্টেশন
উপবন এক্সপ্রেস ট্রেন স্টপিস
সিলেট
মাইজগাঁও
বার্মাচল
কুলাউড়া
শমসেরনগর
ভানুগাছা
শ্রীমঙ্গল
শায়েস্তাগঞ্জ
ভৈরব বাজার
নরসিংদী
বিমানবন্দর
ঢাকা

সিলেট টু ঢাকা কত কিলোমিটার

সিলেট থেকে ঢাকা সড়ক পথে প্রায় ৩৩৬ কিলোমিটার এবং রেলপথে ৩২০ কিলোমিটার। সিলেট থেকে ঢাকা অনেক দূরের একটি পথ এবং এই পথে ঢাকা যেতে অনেক সময় লাগে। বাসে গেলে সাত থেকে আট ঘন্টা অথবা নয় ঘণ্টা সময় লেগে থাকে।

আর ট্রেনে গেলে সাত থেকে আট ঘন্টা সময় লাগে। অনেকেই এই দূরের পথ ভ্রমণ করার জন্য ট্রেনকে পছন্দের তালিকায় রাখে। কারণ অনেক দূরের পথ ট্রেনে আরামে স্বাচ্ছন্দে ও নিরাপদে পৌঁছানো যায়।

সিলেট টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন

সিলেট টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো। কারণ সিলেট থেকে ঢাকা রুটে প্রতিদিন অনেক মানুষ ট্রেনে ভ্রমণ যাওয়া আশা করে। কিন্তু প্রতিটি ট্রেনেরই একটি নির্দিষ্ট সাপ্তাহিক ছুটির দিন থাকে। যে দিনটিতে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এজন্য যাত্রা করার আগেই যাত্রীদের সিলেট থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর কোন দিনে ছুটি আছে। সে সম্পর্কে জানা অনেক দরকার। কারণ এই সম্পর্কে আগেই জেনে থাকলে ভ্রমণ সহজ হয়, এতে যাত্রীরা ঝামেলা এড়িয়ে আরামও, তাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারে।

সিলেট টু ঢাকা ট্রেন সাপ্তাহিক ছুটি
ট্রেনের নাম ও নাম্বার সাপ্তাহিক ছুটির দিন
কালনি এক্সপ্রেস (৭৭৪) শুক্রবার
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) বৃহস্পতিবার
পার্বত এক্সপ্রেস (৭১০) সোমবার
উপবন এক্সপ্রেস (৭৪০) সোমবার
সুরমা মেইল এক্সপ্রেস প্রতিদিন চলাচল করে

কিভাবে সিলেট থেকে ঢাকা ট্রেনে করে যাবেন

সিলেট থেকে সকাল ৬ঃ১৫ মিনিটে কালনী এক্সপ্রেস (৭৭৪) এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা পৌছায় দুপুর ১২ঃ৫৫ মিনিটে। আপনি যদি সিলেট থেকে ঢাকা যেতে চান, তবে সিলেট রেলওয়ে স্টেশনে সকাল ৫ঃ৪৫ মিনিটে উপস্থিত হবেন এবং সেখানে আপনি কালনী এক্সপ্রেস (৭৭৪) এই ট্রেনের জন্য অপেক্ষা করবেন।

ট্রেনটি স্টেশনে আসলে আপনার ট্রেনের টিকিটে যে আসন নির্ধারণ করা আছে, সে আসনে গিয়ে বসবেন। আপনি চাইলে দুপুর ১২ঃ০০ টার সময় জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) এই ট্রেনটিতেও সিলেট থেকে ঢাকা যেতে পারেন। এই ট্রেনটি সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে আপনাকে ঢাকা স্টেশনে পৌঁছে দিবে। পর্বত এক্সপ্রেস (৭১০) এই ট্রেন বিকাল ৪ঃ০০ টার সময় সিলেট থেকে ঢাকা ছেড়ে যায়।

আর পৌচায় ১০ঃ৪০ মিনিটে। উপবন এক্সপ্রেস ৭৪০ এই ট্রেন রাত ১১ঃ৩০ মিনিটে ছাড়ে এবং সকাল ৫ঃ৪০ মিনিটে ঢাকা পৌঁছায়। আপনি আপনার পছন্দের সময় মত একটি ট্রেন বেছে নিয়ে সিলেট থেকে ঢাকা ট্রেনে যেতে পারেন। তবে এই ট্রেনগুলোতে যাওয়ার সময় টেনের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে স্টেশনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।

সিলেট টু ঢাকা ট্রেন ভ্রমণের আগে যা করবেন

সিলেট থেকে ঢাকা ট্রেন ভ্রমণ করার আগে ট্রেনের টিকিট আগে ভালোভাবে কনফার্ম করবেন। তারপর সেই টিকিট আপনার সংরক্ষণে রেখে দিবেন। ইষ্টিশনের উদ্দেশ্যে বার হওয়ার আগে ট্রেনের টিকিট আপনার ব্যাগে বা পকেটে রাখবেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেবেন। বোতলে খাবার পানি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

তারপর সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেন আসার আধা ঘন্টা আগে পৌঁছাবেন ও স্টেশনে ট্রেনের অপেক্ষা করবেন। ট্রেন আসলে ধীরে সুস্থে আপনার আসনে গিয়ে বসবেন। এইরকম অবস্থায় অবশ্যই আপনি আপনার ব্যাগ বা লাগেজ ও প্রয়োজনীয় জিনিস নিজ খেয়ালে রাখবেন। আর ট্রেনে উঠার পর সিটের নিচে অথবা নিজ দায়িত্বে আপনার ব্যাগ বা লাগেজ রাখবেন।

ট্রেনের মধ্যে অপরিচিত কারো হাতে কোন খাবার খাবেন না। আর ট্রেন ভ্রমণ করার সময় কোন সমস্যার মধ্যে পড়লে ট্রেনের কর্মকর্তাদের জানাবেন। ট্রেন ভ্রমণ করার আগে যদি সতর্ক থাকা যায় তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়।

FAQ/সাধারণ প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ অনলাইনে কোথা থেকে ট্রেনের টিকিট কাটবো?
উত্তরঃ আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে eticket.railway.gov.bd এই ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এছাড়াও আপনি রেল সেবা মোবাইল অ্যাপ থেকেও খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

প্রশ্নঃ ট্রেনের সময়সূচি কোথা থেকে জানবো?
উত্তরঃ ট্রেনের আপডেট সময়সূচী সম্পর্কে জানতে হলে eticket.railway.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে জেনে নিতে পারবেন অথবা www.aparajitait.com এই ওয়েবসাইটে ভিজিট করলেও ট্রেনের আপডেট সময়সূচি ও তথ্য সম্পর্কে জানতে পারবেন।

প্রশ্নঃ সিলেট টু ঢাকা ট্রেনের কেবিন ভাড়া কত?
উত্তরঃ সিলেট টু ঢাকা যাওয়া ট্রেনগুলোতে বিভিন্ন ধরনের আসনের সুব্যবস্থা রয়েছে। এর মধ্যে অন্যতম ও আরামদায়ক আসন হচ্ছে ট্রেনের কেবিন। এই কেবিনের ভাড়া ৮৬৩ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

প্রশ্নঃ সিলেট টু ঢাকা পারাবত ট্রেনের সময়সূচী?
উত্তরঃ সিলেট টু ঢাকা পারাবত ট্রেন সপ্তাহে সোমবার চলাচল বন্ধ থাকে। তাছাড়া প্রতিদিন বিকাল ৪টার সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ঢাকাতে পৌঁছায় রাত ১০টা ৪০ মিনিটে।
প্রশ্নঃ সিলেট থেকে ঢাকা যেতে কত সময় লাগে?
উত্তরঃ সিলেট থেকে ঢাকা যেতে সাধারণত ৭ থেকে ৮ ঘন্টা সময় লেগে থাকে। তবে পরিবহন সম্পর্কিত কোন সমস্যা থাকলে একটু বেশি সময় লাগতে পারে।

শেষ কথাঃ সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ সম্পর্কে আমি আমার আর্টিকেলের মধ্যে বলেছি। এছাড়াও আজকের এই আলোচনাতে সিলেট থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর তালিকা, ট্রেনগুলোর ছুটির দিন, ট্রেনগুলোর স্টপিস স্টেশনের নাম এবং কিভাবে এই ট্রেনে উঠবেন ও যাত্রা শুরু করবেন তার সমস্ত গাইডলাইন বলা হয়েছে। আপনি যদি সিলেট থেকে ঢাকা ট্রেনে করে যেতে চান, তবে আগে এই ট্রেনগুলোর সকল তথ্য জেনে নিবেন।

বিশেষ করে এই রুটে কোন ট্রেনগুলো চলে এবং ট্রেনগুলো কখন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ও যাত্রাপথে কোন স্টেশন গুলোতে থামে। এগুলো যাওয়ার আগে থেকে জানা থাকলে ট্রেন ভ্রমণ অনেক সহজ হয়ে যায় এবং যাত্রার নিশ্চিন্তে করা যায়। তাছাড়া ট্রেনে ভ্রমন করার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং নিজের জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবেন। ট্রেনে অনাকাঙ্ক্ষিত কোন সমস্যার মধ্যে পড়লে ট্রেনের মধ্যে দায়িত্বে থাকা কর্মকর্তাদের জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url