মালয়েশিয়া ভিসা কবে খুলবে?
মালয়েশিয়া ভিসা কবে খুলবে, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের নতুন নিয়ম, কি কি
যোগ্যতা ও কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে এইসব বিষয় নিয়ে আজকের এই
আর্টিকেল লেখা হয়েছে।
এর পাশাপাশি মালয়েশিয়ার শ্যামবাজার বন্ধ হওয়ার কারণ কি ছিল, মালয়েশিয়া যেতে
কত টাকা খরচ হবে, কিভাবে মেডিকেল টেস্ট করাবেন এবং প্রতারণা থেকে কিভাবে বাঁচবে
এসব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। তাই আজকের আর্টিকেলটি গুরুত্ব সহকারে
পড়বেন।
পেজ সূচিপত্রঃ মালয়েশিয়া ভিসা কবে খুলবে
- মালয়েশিয়া ভিসা কবে খুলবে
-
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার কারণ কি ছিল
-
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের নতুন নিয়ম
-
মালয়েশিয়া যেতে কি কি যোগ্যতা ও কাগজপত্র লাগবে
-
মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করার নিয়ম
-
মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হবে
-
মালয়েশিয়া ভিসার জন্য মেডিকেল কোথায় ও কিভাবে করবেন
-
মালয়েশিয়ার অনুমোদিত এজেন্সির তালিকা কোথায় পাবেন
-
মালয়েশিয়া ভিসার নামে প্রতারণা থেকে বাঁচার উপায়
- মালেশিয়া ভিসার নতুন খবর কোথায় পাবেন
- মন্তব্যঃ মালয়েশিয়া ভিসা কবে খুলবে
মালয়েশিয়া ভিসা কবে খুলবে
মালয়েশিয়া ভিসা কবে খুলবে এই প্রশ্ন অনেকজন করেছেন। বাংলাদেশী কর্মীদের
জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে শুরু করেছে। কিন্তু একসঙ্গে সবার জন্য খুলেনি,
এটা ধাপে ধাপে কর্মী নিয়োগ হবে। ১৫ অক্টোবরে সরকার, এই নিয়োগ প্রক্রিয়া শুরু
করার ঘোষণা দিয়েছে।
নভেম্বরের শুরুতে মেডিকেল সেন্টারে তালিকায় এসেছে, সরকারের সংস্থা বোয়েসেল
প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং লটারি হয়ে গেছে। কিন্তু সবার জন্য ভিসা ও
ফ্লাইটের কোন সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এ পর্যন্ত যা হয়েছে সেগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম।
১৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ প্রক্রিয়া
শুরুর ঘোষণা দিয়েছিল। তারা জানিয়েছিল মালয়েশিয়া নীতিগতভাবে ১০ হাজার
বাংলাদেশী কর্মীকে বিনা খরচে নিতে সম্মত হয়েছে এবং
মোট ৩৩৮ টি প্রতিষ্ঠান এই কাজে অনুমোদন পেয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে প্রবাসী
কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মী পাঠানো শুরু হতে
পারে। মন্ত্রণালয় জানায় ৩১ অক্টোবর থেকে অনুমোদিত কেন্দ্র স্বাস্থ্য পরীক্ষা
শুরু হবে। ৫ নভেম্বর বোয়েসেল মালয়েশিয়ার
ডিএইচএল সাপ্লাই চেইনের জন্য ১১২ জন দক্ষ কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি
দেয়। আর ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। আবেদন জমা
পড়ে প্রায় ৪ হাজার ২৯ টি। ৮ই নভেম্বর লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন বাছাই
করা হয়েছে। এদের মধ্য থেকে ব্যবহারিক পরীক্ষায় ১১২ জনকে চূড়ান্ত করা হবে।
তারিখ কেন বারবার পাল্টানো হচ্ছে
আমাদের প্রতিমন্ত্রী বলেছিলেন মেডিকেল সেন্টারের তালিকা ৩১ অক্টোবর এর মধ্যে আসবে
এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কর্মী মালয়েশিয়া যাওয়া শুরু করবে। কিন্তু
বাস্তবে তালিকা এসেছে ৬ নভেম্বর। আর বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক এখন বলছে, সব
প্রক্রিয়া সম্পূর্ণ করা হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফ্লাইট শুরু হবে।
এছাড়া আলাদা তারিখ পাল্টানো বা দেরি হওয়ার কারণ আমরা পাইনি। তবে আমি একটা
পরামর্শ দিবো, এ ধরনের প্রক্রিয়ায় সম্ভব তারিখ, আর নিশ্চিত তারিখ এক জিনিস না।
তাই কোনো তারিখ ধরে টাকা খরচ বা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিবেন না। সরকারি
বিজ্ঞপ্তি নিয়মিত দেখবেন, তারপর পদক্ষেপ নিবেন।
মালয়েশিয়া কলিং ভিসা বলতে কি বোঝায়
বাংলাদেশের যেসব মানুষ কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা নেয়। একে
সাধারণত কলিং ভিসা বলা হয়। মালয়েশিয়ার কোন নিয়োগকর্তা যখন কর্মী চেয়ে
চাহিদাপত্র পাঠায়, তার ভিত্তিতে এই ভিসা দেওয়া হয়।
আনুষ্ঠানিকভাবে এর নাম বলা হয় ভিসা উইথ রেফারেন্স। বিদেশে নিশ্চিতভাবে যদি চাকরি
বা কাজ না হয়, তবে এই ভিসা দেওয়া হয় না। আরেকটি কথা রাখবেন যে পর্যটক ভিসায়
গিয়ে সেখানে কাজ করার কোন সুযোগ থাকে না।
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার কারণ কি ছিল
মালেশিয়ার শ্রমবাজার ২০২৪ সালের ৩১শে মে নতুন কর্মী নেওয়া বন্ধ করে। আলোচিত
অভিযোগ ছিল সিন্ডিকেট নিয়োগে অনিয়ম আর অস্বাভাবিক বেশি খরচ। এক অধিকার
সংগঠনের জরিপে দেখা গিয়েছিল কর্মী প্রতি গড়ে প্রায় পাঁচ লক্ষর বেশি অর্থ
নেওয়া হচ্ছিল।
সিন্ডিকেটকে সমস্যার একটি বড় কারণ হিসেবে দুই দেশের কর্মকর্তারাই বিষয়টা
উল্লেখ করেছেন। এর কারণে হাজার হাজার কর্মী সব প্রক্রিয়া শেষ করার পরেও যেতে
পারেননি। তবে এখানে কিছু ভিন্ন তথ্য আছে, যেমন একজন ব্যবসায়ীর দাবি ওই সময়
মালেশিয়া নিজের বিদেশী কর্মী ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায়।
আরো বেশ কিছু দেশ থেকেও নিয়োগ বাতিল করেছিল। তাই শুধু সিন্ডিকেটকে দায়ী করা
ঠিক হবে না। মালয়েশিয়ার শ্রমবাজার আগেও অনেকবার বন্ধ হয়ে আবার খুলেছে। ২০২৫
সালের আগস্টে মালয়েশিয়া ২০২৪ সালের ৩১শে মে মাসের আগে যেতে না,
পারা কর্মীদের মধ্য থেকে বোয়েসেলের মাধ্যমে নির্বাচিতদের নির্মাণ ও পর্যটন
খাতে নিয়োগের সম্মতি দিয়েছিল। আর চলতি বছর মন্ত্রণালয় অনিয়ম ও দুর্নীতির
অভিযোগে ৪৯ রিক্রটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে।
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের নতুন নিয়ম
সরকারের ঘোষণা এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন মোতাবেক মালয়েশিয়ায় কর্মী
নিয়োগের নতুন নিয়ম হচ্ছে,
-
অনুমোদিত রিক্রটিং এজেন্সি নিজ উদ্যোগে মালয়েশিয়া থেকে জব অর্ডার
সংগ্রহ করবে। তারপর বাংলাদেশের আইন মেনে কর্মী নির্বাচন ও নিয়োগ
করা হবে।
-
নিয়োগকর্তাদের চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাসের সার্ভিস সেন্টারে জমা দেওয়া
হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে, দূতাবাসের সত্যায়ন ছাড়া
চাহিদাপত্র গ্রহণ করা হবে না।
-
মেডিকেল টেস্ট করা হবে, অনুমোদিত হসপিটাল বা কেন্দ্রে। কোন একটি
কেন্দ্রকে এককভাবে দায়িত্ব দেওয়া হবে না।
-
কর্মী নির্বাচন করার পর বিএমইটির ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।
-
অনুমোদিত প্রতিষ্ঠান মোট ৩৩৮ টি এদের মধ্যে বোয়েসেল, ২৫টি মূল এজেন্সি
এবং ৩১২ টি সহযোগী এজেন্সি।
দুটি পথে মালয়েশিয়ায় যাওয়া যাবে,
২) বোয়েসেল পথঃ এতে সরকারি প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি দিয়ে অনলাইনে আবেদন
নেওয়া হয়। তারপর প্রথম লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা
হয়েছে। প্রথম ধাপেই প্রায় দশ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা আছে।
১) এজেন্সির পথঃ এজেন্সি জব অর্ডার সংগ্রহের পর কর্মী নির্বাচন করে। এই
পথে খরচ এখনো কত টাকা, তা নির্ধারণ করা হয়নি।
নতুন এই সিস্টেম সিন্ডিকেটকে ঠেকানোর জন্য সাজানো হয়েছে। কিন্তু অভিবাসন
খাতের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, যে পুরনো চক্র নতুন রূপে সক্রিয় হতে
পারে। তাই নিয়ম যতই ভালো হোক নিজেকে সতর্ক থাকতে হবে।
মালয়েশিয়া যেতে কি কি যোগ্যতা ও কাগজপত্র লাগবে
আমাদের জানা উচিত সব চাকরির যোগ্যতা কিন্তু একরকম থাকে না। প্রতিটি নিয়োগ বা
চাকরির জন্য আলাদা যোগ্যতা বা শর্ত থাকে। তাই কোথাও বয়স ১৮ থেকে ৪৫ বা
পাসপোর্ট এর বয়স দুই বছর এ ধরনের নিয়ম দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনি যে
বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এটাই চূড়ান্ত।
এ বিষয়টি পরিষ্কার করে বুঝতে একটি বাস্তব উদাহরণ,
১) ডিএইচএল সাপ্লাই চেইনের বিজ্ঞপ্তিতে অপারেশনস এসিস্ট্যান্ট এবং
টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে দক্ষ কর্মী নেওয়া হবে। বয়স হবে ২২ থেকে
৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কারের
জন্য নূন্যতম এইচএসসি।
২) ইংরেজিতে লেখাপড়া ও যোগাযোগ এবং কম্পিউটার জ্ঞান বিশেষ করে মাইক্রোসফট
এক্সেল কাজ জানা লাগবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস হতে হবে। মূল
বেতন মাসে ১৭০০ রিঙ্গিত, দিনে আট ঘন্টা কাজ করে, সপ্তাহে ছয় দিন কাজ।
৩) প্রাথমিক চুক্তি তিন বছরে। থাকা, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে
যাতায়াত খরচ প্রতিষ্ঠান বহন করবে। সাদা ব্যাকগ্রাউন্ড এর ৪ কপি রঙিন ছবি, মূল
পাসপোর্ট ও রঙিন ফটোকপি, শিক্ষা ও অভিজ্ঞতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রে
হালনাগাদ নিয়ে যেতে হবে ইন্টারভিউতে।
মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করার নিয়ম
আমি আগেই দুটি পথে আবেদন করা যায় বলেছি। তাছাড়া এই আবেদন কি নিয়মে করতে হয়
এটা নির্ভর করে আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে যাচ্ছেন তার ওপর। যাই হোক
চলুন মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে জেনে নিন।
আরো পড়ুনঃ বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো
বোয়েসেলের মাধ্যমে আবেদন করার নিয়ম,
- বোয়েসেলে প্রথমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বিজ্ঞপ্তিতে পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা এবং আবেদনের সময় উল্লেখ করা থাকে।
-
বিজ্ঞপ্তি দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন পেজে
ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করতে হবে।
-
যদি আবেদন অনেক বেশি হয়, তবে সফটওয়্যার ভিত্তিক লটারিতে প্রাথমিক বাছাই
করা হবে।
-
বাছাই হওয়ার পর প্রার্থীদেরকে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির
সামনে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা দেওয়া লাগে। এরপর কারা নির্বাচিত
হয়েছে, তাদের চূড়ান্ত তালিকা ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ
করা হবে।
-
চূড়ান্ত তালিকায় নাম থাকলে মেডিকেল, ভিসা, বিএমইটিপির
ছাড়পত্র ও ফ্লাইট ব্যবস্থা করা হবে।
বেসরকারি এজেন্সির মাধ্যমে আবেদন করার নিয়ম,
- এজেন্সি অনুমোদিত তালিকাতে আছে কিনা যাচাই করবেন।
- জানতে চাইবেন, তাদের কাছে নির্দিষ্ট জব অর্ডার আছে কিনা। অবশ্যই নিয়োগকর্তা কে কোন পদের জব, বেতন কত সবকিছু লিখিতভাবে চেয়ে নিবেন।
-
এই পথে যাওয়ার খরচ এখনো নির্ধারণ করা হয়নি। তাই নির্দিষ্ট অংকের অর্থ
চাইলে, এটা সরকারি নির্দেশনাতে আছে কিনা যাচাই করে নিবেন।
-
১৫ অক্টোবরের বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত
লেনদেন মেডিকেল বা পাসপোর্ট জমা না দেওয়ার অনুরোধ করেছিল। এটা মাথায়
রাখবেন।
এখন করণীয়ঃ পাসপোর্টের মেয়াদ কতদিন আছে একবার দেখে নিবেন। পাশাপাশি
এনআইডি, শিক্ষা ও অভিজ্ঞতার সনদ। সাথে পাসপোর্ট সাইজের ছবি, আর হালনাগাদ সিভি
ভালোভাবে গুছিয়ে নিবেন। তাছাড়া আগে থেকেই বিএমইটির নিবন্ধনের কাজ সেরে
নেওয়া ভালো।
মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হবে
১৫ অক্টোবর সরকারি ঘোষণা অনুযায়ী মালয়েশিয়া নীতিগতভাবে দশ হাজার কর্মী বিনা
খরচে নিতে রাজি হয়েছে। অক্টোবরের শেষ দিকে প্রতিমন্ত্রীর আনুমানিক হিসাব কর্মী
প্রতি ১ লক্ষ ৫৫ হাজার টাকা ধরা হয়েছে। কিন্তু সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুই
থেকে তিন লক্ষ টাকার কথা বলা হচ্ছে।
কর্মীর প্রতি ১ লক্ষ ৫৫ হাজার টাকা ধরার কারণ হচ্ছে বিমান ভাড়া, মেডিকেল টেস্ট
এবং অন্যান্য সার্ভিস চার্জ সহ। বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে কত টাকা খরচ
হবে, তা এখনও ঠিক করা হয়নি। আগেরবার কর্মীদের কাছে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ
উঠেছিল, এটি মাথায় রেখে সরকারের নির্দেশনা না দেখে অর্থ লেনদেন করবেন না।
মালয়েশিয়া ভিসার জন্য মেডিকেল কোথায় ও কিভাবে করবেন
৬ নভেম্বর FWCMS এ বাংলাদেশের জন্য ৫১ টি অনুমোদিত কেন্দ্রের তালিকা
প্রকাশ করা হয়েছে। এগুলো সব ঢাকা অঞ্চলের মধ্যে দেওয়া হয়েছে। সাধারণ
কর্মীদের জন্য জনপ্রতি সর্বোচ্চ ফি ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোন
কেন্দ্র যদি এর থেকে বেশি টাকা চায়,
তবে তা দেওয়া থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়। অনুমোদন করা যেকোনো
কেন্দ্রে কর্মীরা সহজেই পরীক্ষা করাতে পারবে। কিন্তু অনুমোদিত তালিকার
বাইরে পরীক্ষা করালে, এই রিপোর্ট নতুন প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নাও হতে
পারে। EVDR ইভিডিআর আবেদন শুরুর আগেই স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক।
মাঝেমধ্যেই শর্ত বা নিয়ম পাল্টায়, তাই নিয়মিত মন্ত্রণালয়ের সর্বশেষ
তালিকা দেখবেন। যদি নির্দেশনা না মানা হয়, তবে কেন্দ্রকে তালিকা থেকে বাদ
দেওয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আপনাকে যে প্রতিষ্ঠানের মাধ্যমে
নিয়োগ দেওয়া হচ্ছে, তার নির্দেশনা পাওয়ার পরই এই টেস্ট করবেন।
মালয়েশিয়ার অনুমোদিত এজেন্সির তালিকা কোথায় পাবেন
মোট ৩৩৮ টি প্রতিষ্ঠানের মধ্যে বোয়েসেল ২৫টি মূল এজেন্সি। আর ৩১২ টি সহযোগী
এজেন্সি। মূল ২৫ টি এজেন্সিকে বাংলাদেশের দেওয়া ৪২৩টি এজেন্সির তালিকা থেকে
বেছে নিয়েছে মালয়েশিয়া। সহযোগীদের মধ্যে ২৫০ টি এই ২৫ টি এজেন্সির সঙ্গে
এবং ৬২টি বোয়েসেলের সঙ্গে যুক্ত। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই ২৫ টিকে
প্রসেসিং বা সার্ভিস এজেন্সি, আর ৩১২ টিকে রিক্রটিং এজেন্সি বলা হয়েছে। নাম
আলাদা হলেও সংখ্যা কিন্তু একই। এক কথায় মালয়েশিয়ার অনুমোদিত এজেন্সির
তালিকা শুধুমাত্র সরকারি নিশ্চিতকরণ ছাড়া বিশ্বাস করবেন না।
মালয়েশিয়া ভিসার নামে প্রতারণা থেকে বাঁচার উপায়
একটা কথা মাথায় রাখবেন বর্তমান সময়ে যেসব জায়গায় চাকরি চাহিদা বেশি। সেসব
জায়গাতে দালাল আর ভুয়া প্রস্তাব বেশি বেশি আসে। তাই মালয়েশিয়া ভিসার
নামে প্রতারণা থেকে বাঁচতে আমাদের নিচের নিয়ম গুলো ফলো করা উচিত। এতে
প্রতারণার ঝুঁকি অনেকটা কম থাকবে।
ক) যতক্ষণ সরকারিভাবে কোন নির্দেশনা না পাবেন। তার আগে কোন প্রকার টাকা
বা পাসপোর্ট জমা দিবেন না। ১৫ অক্টোবরের বিজ্ঞপ্তিতে সরকারি মন্ত্রণালয় থেকে
আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, নির্দেশনা না আসা পর্যন্ত লেনদেন, মেডিকেল টেস্ট
ও পাসপোর্ট জমা না দিতে।
খ) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচিত কর্মীদের কোন ধাপে কোন প্রকারের টাকা
লাগবে না। যদি কোন এজেন্সি বা কোন লোক নিয়োগে টাকা চাই, তবে
বুঝবেন আপনার সাথে প্রতারণা করছে। কারণ বোয়েসেলের মাধ্যমে গেলে শূন্য খরচে
নিয়োগ হয়।
গ) লটারিতে আপনার নাম এসেছে কিনা চূড়ান্ত তালিকা দেখে ভালোভাবে যাচাই
করবেন। অবশ্যই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা
তথ্য দেখবেন। পেজের নাম ও ঠিকানা মিলাবেন এবং নকল পেজ ও ওয়েবসাইট থেকে
সাবধান থাকবেন।
ঘ) অনুমোদিত দেওয়া মেডিকেল তালিকা গুলোর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা
করাবেন। অনুমোদিত মেডিকেল ছাড়া স্বাস্থ্য পরীক্ষা করালে, তা গ্রহণ নাও
হতে পারে। আরেকটি বিষয় আট হাজার টাকার বেশি খরচ দিবেন না।
ঙ) পর্যটক ভিসায় নিয়ে গিয়ে কাজ দেব এরকম কথাই সহমত দিবেন
না। কারণ এই পথ অবৈধ এবং সরকারি নিয়মের বাইরে যা
ঝুঁকিপূর্ণ। তাছাড়া টাকা লেনদেন করার সময় লিখিত রশিদ নিবেন। শুধু
মুখের কথা বা মোবাইলের মেসেজ যথেষ্ট হবে না।
মালেশিয়া ভিসার নতুন খবর কোথায় পাবেন
আপনাদের অনেকেই প্রশ্ন থাকে যে মালয়েশিয়া ভিসার নতুন খবর আমরা কোথায়
পাবো। এ কথা মাথায় রেখে আমরা মূলত চারটি উৎস বার করেছি যেগুলো থেকে
আপনারা খুব সহজেই মালয়েশিয়া ভিসার নতুন বা আপডেট খবর জানতে পারবেন।
ক) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের probashi.gov.bd
ওয়েবসাইটে এবং মন্ত্রণালয়ের ফেসবুক পেজে চেক করবেন।
খ) বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট boesl.gov.bd এবং তাদের ফেসবুক
পেজ চেক করবেন। এখানে মালয়েশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি এবং চূড়ান্ত তালিকা
প্রকাশ করা হয়।
গ) বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইটে bmet.gov.bd নিবন্ধন ও ছাড়পত্রের
নিয়ম পাওয়া যায়।
ঘ) fwcms.com.my ওয়েবসাইটে অনুমোদিত মেডিকেল সেন্টার ও মূল এজেন্সির
তথ্য দেখতে পাবেন।
আরো পড়ুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
সতর্কতাঃ খবরে মালয়েশিয়া ভিসার তথ্য দেখে নিশ্চিত হওয়ার আগে,
অবশ্যই তথ্য প্রকাশের তারিখ দেখবেন। কারণ এইসব তথ্য খুব দ্রুত আপডেট হচ্ছে,
তাই দুই সপ্তাহ আগের খবরও অনেক পুরনো হতে পারে।
মন্তব্যঃ মালয়েশিয়া ভিসা কবে খুলবে
আপনাদের প্রশ্ন ছিল মালয়েশিয়া ভিসা কবে খুলবে, বিষয় হচ্ছে মালয়েশিয়ার
শ্যামবাজার এখন খুলতে শুরু করেছে। কিন্তু সবার জন্য ভিসা ও ফ্লাইটের নিশ্চিত
তারিখ এখনো প্রকাশ করা হয়নি। প্রথমে নিয়োগ ও লটারি শেষ হয়ে মেডিকেল
সেন্টারে তালিকায় এসেছিল। এখন ডিসেম্বরের শুরুতে প্রথম ফ্লাইটের কথা শোনা
যাচ্ছে।
তবে এইসব প্রক্রিয়া সাধারণত দেরি হয়। কিন্তু বাকি ধাপ গুলো কত দ্রুত এগোবে
এটা সরকারি ঘোষণার ওপর নির্ভর করবে। তাই এ সময় আপনারা অগ্রিম কিছু প্রস্তুতি
নিয়ে রাখবেন। যেমন পাসপোর্ট মেয়াদ, শিক্ষাগত যোগ্যতার সনদ ও সিভি ঠিক আছে
কিনা দেখবেন এবং বিএমইটি নিবন্ধন সম্পন্ন করবেন। আর নিয়মিত সরকারি
খবর দেখবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url