বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে ও সৌদি আরব থেকে বাংলাদেশ আসতে কত সময় লাগে জানতে চাইলে আর্টিকেলটি ভালোভাবে পড়বেন। আমরা যাওয়া আসার সময় সহ বাংলাদেশ ও সৌদি আরবের সময়ের পার্থক্য আলোচনা করেছি।
বাংলাদেশ-থেকে-সৌদি-আরব-যেতে-কত-সময়-লাগে
পাশাপাশি কোন এয়ারলাইন্সে সরাসরি যাওয়া যাবে, সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের পার্থক্য, বাংলাদেশ থেকে সৌদির দূরত্ব কত এবং টিকিট বুকিং করার আগে কি কি বিষয়ে যাচাই করবেন, তা জানানো হয়েছে। তাই চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে

সৌদি আরবে যাওয়ার টিকিট কাটার জন্য কম বেশি সবার মনে একটাই প্রশ্ন হয়, বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে। ঢাকা থেকে সৌদির প্রধান শহরগুলোতে সরাসরি ফাইটে সময় লাগে প্রায় ৫ ঘন্টা ৪০ মিনিট থেকে ৮ ঘন্টা ৫ মিনিট মতো।
কোন শহরে যাবেন, কোন এয়ারলাইনে যাবেন এবং কোন দিনের সূচিতে যাচ্ছেন, এগুলোর ওপর সময় কিছুটা বদলায়। তাছাড়া এক স্টপের ট্রানজিট ফ্লাইটে সময় অনেক বেশি লাগে, কোন সময় ৯ ঘন্টার মতো। আবার কোনো কোনো সময় একদিনেরও বেশি লাগে।

অফিসিয়াল তথ্য অনুযায়ী ঢাকা থেকে দাম্মাম যেতে সময় একটু কম লাগে। আর জেদ্দা ও মদিনা যেতে সময় একটু বেশি লাগে। আপনাদের যেন সময়সূচী বুঝতে সহজ হয়, এজন্য বিভিন্ন ফ্লাইট সময়সূচির তালিকা নিচে দেওয়া হলো, এই সময়সূচি এয়ারলাইন, বিমানে ধারণ ও দিন ভেদে কিছুটা বদলাতে পারে।

গন্তব্যের নাম ঢাকা থেকে সরাসরি যেতে বাংলাদেশে সরাসরি ফেরার সময় দূরত্ব
রিয়াদ ৫ ঘন্টা ৫৫ মিনিট থেকে ৬ ঘন্টা ৪০ মিনিট ৫ ঘন্টা ২০ মিনিট থেকে ৫ ঘন্টা ৫৫ মিনিট ৪৪০০ কিলোমিটার
জেদ্দা ৬ ঘন্টা ৪০ মিনিট থেকে ৮ ঘন্টা ৫ মিনিট ৬ ঘন্টা ২০ মিনিট থেকে ৭ ঘন্টা ৩০ মিনিট ৫২৩০ কিলোমিটার
মদিনা ৬ ঘন্টা ৩৫ মিনিট থেকে ৭ ঘন্টা ৫০ মিনিট ৫ ঘন্টা ৫৫ মিনিট থেকে ৬ ঘন্টা ৪৫ মিনিট ৫১৪০ কিলোমিটার
দাম্মাম ৫ ঘন্টা ৪০ মিনিট থেকে ৬ ঘন্টা ২৫ মিনিট ৪ ঘন্টা ৫৫ মিনিট থেকে ৫ ঘন্টা ২০ মিনিট ৪১০০ কিলোমিটার
এক কথায় বিমানের টিকিট কাটার সময় এই টিকিটে যে সময়সূচী দেওয়া থাকবে বা আপনার সামনে যে সময়সূচী আসবে, সেটিই আপনার জন্য চূড়ান্ত সময়সূচী হবে, আশাকরি বুঝতে পেরেছেন।

ঢাকা থেকে রিয়াদ যেতে কত সময় লাগে?

রিয়াদ বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রধান গন্তব্য, তাই এই রুটের কথা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়। ঢাকা থেকে রিয়াদের সরাসরি ফ্লাইটে সময় লাগে ৬ ঘন্টার কাছাকাছি। একটি ফ্লাইটের তথ্যে সৌদিয়ার ফ্লাইট ৫ ঘন্টা ৫৫ মিনিট, বিমান বাংলাদেশ প্রায় ৬ ঘন্টা এবং ইউএসবাংলা প্রায় সাড়ে ছয় ঘন্টা। অর্থাৎ একই রুটে ৪০ থেকে ৪৫ মিনিটের পার্থক্য থাকে।

বর্তমান ফ্লাইট পরিস্থিতি, যাওয়ার আগে যা জানা দরকার

২০২৬ এর অক্টোবরে সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে হামলা হাওয়াতে ঢাকা থেকে সৌদি যাওয়া ফ্লাইটে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। bdnews24 এর প্রতিবেদন অনুযায়ী ঢাকা থেকে ১৬৫ টি ফ্লাইট ক্যানসেল করা হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে ৮৮টি সরাসরি ফ্লাইট, আর ৭৭ টি ট্রানজিট ফ্লাইট ছিল। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমানের ৪১ টি, সৌদিয়ার ২১ টি, রিয়াদ এয়ারের ১৬ টি এবং ইউএস বাংলার ১০টি বাতিল হয়েছে। তবে নভেম্বরের শুরুর দিকে ঘোষণা অনুযায়ী পরিস্থিতি হচ্ছে,
  • দাম্মামঃ দাম্মাম থেকে জানানো হয়েছে, বিমান ৭ নভেম্বর থেকে ঢাকা দাম্মাম রুটে দিনের বেলায় প্রতিদিন ফ্লাইট চালু করার কথা।
  • রিয়াদঃ রিয়াদ থেকে জানানো হয়েছে রিয়াদ রোড পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বন্ধ থাকবে কারণ হিসেবে তারা যাত্রী চাহিদা কম থাকার কথা বলেছে ইউএস-বাংলাও রিয়াদ রুটের ফ্লাইট আপাতত স্থগিত রেখেছে তাদের একজন কর্মকর্তা জানিয়েছে রিয়াদ বিমানবন্দর আংশিক খোলা আছে এবং কৃতপক্ষে সবুজ সংকেতের অপেক্ষা চলছে।
  • জেদ্দা ও মদিনাঃ অক্টোবরে বিমান জানিয়েছিল, এই দুই রুটে ফ্লাইট চলছে এবং জরুরী যাত্রীরা এই দুই বিমানবন্দর ব্যবহার করতে পারবে।
ধরেন আপনি যদি রিয়াদে যান, আর রিয়াদের সরাসরি ফ্লাইট না পেয়ে যদি জেদ্দা বা মদিনা দিয়ে ঢোকেন। তাহলে সেখান থেকে রিয়াদে যাওয়ার জন্য আলাদা সময় এবং টাকা খরচ হবে। ঠিক কত টাকা বাড়তি খরচ হবে, সেটা নির্ভর করবে আপনি কোন মাধ্যমে যাচ্ছেন তার ওপর।

তাই টিকিট কাটার আগেই আপনারা হিসাব করে নিবেন। তাছাড়া পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই টিকিট বুক করার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নিবেন। আরেকটি বিষয় টিকিট কেনার পর যদি ফ্লাইট বাতিল হয়, তবে রিফান্ড বা পূর্ণ নির্ধারণের নিয়ম সম্পর্কেও জেনে নিবেন।

সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে

আমি কিন্তু উপরের প্রথম পয়েন্ট অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে এখানেই একটি তালিকা দিয়েছি, এই তালিকাতেই সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে, তা দেখানো হয়েছে যাই হোক।

চলুন এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা এখানে আলোচনা করি। সৌদি আরব থেকে বাংলাদেশ ফেরার ফ্লাইটগুলো যাওয়ার তুলনায় সময় কিছুটা কম লাগে। রিয়াদ থেকে ঢাকা আসতে প্রায় ৫ ঘন্টা ২০ মিনিট থেকে ৫ ঘন্টা ৫৫ মিনিট সময় লাগে।

জেদ্দা থেকে ঢাকা আসতে প্রায় ৬ ঘন্টা ২০ মিনিট থেকে ৭ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে। মদিনা থেকে ঢাকা আসতে প্রায় ৫ ঘন্টা ৫৫ মিনিট থেকে ৬ ঘন্টা ৪৫ মিনিট সময় লাগে এবং দাম্মাম থেকে ঢাকা আসতে ৪ ঘন্টা ৫৫ মিনিট থেকে ৫ ঘন্টা ২০ মিনিট সময় লাগে।

বাংলাদেশ ও সৌদি আরবের সময়ের পার্থক্য

সৌদি আরব ও বাংলাদেশের সময়ের মধ্যে প্রায় তিন ঘন্টার পার্থক্য আছে। বাংলাদেশ সৌদি আরবের চেয়ে তিন ঘন্টা এগিয়ে। মানে বাংলাদেশে যখন সকাল ৬ টা, সৌদি আরবে তখন রাত ৩ টা। ঢাকা থেকে সৌদি আরবে যাওয়ার সময় যখন ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে, তখন ঢাকা ছাড়ার সময় দেখে নিবেন। যখন সৌদিতে নামবেন, 
বাংলাদেশ-থেকে-সৌদি-আরব-যেতে-কত-সময়-লাগে
সে সময় থেকে তিন ঘন্টা বিয়োগ করে দিবেন। তিন ঘন্টা বিয়োগ করার পর, যে সময় দেখাবে সেটাই সৌদিতে নামার স্থানীয় সময়। আর সৌদি আরব থেকে ঢাকায় ফেরার সময় যখন ফ্লাইট ছাড়বে, তখন সময় দেখে নিবেন এবং ঢাকায় নামার পর তিন ঘন্টা যোগ করবেন। তিন ঘন্টা যোগ করার পর যে সময় দেখাবে, সেটাই ঢাকায় নামার স্থানীয় সময়।

সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের পার্থক্য

যেটা সরাসরি ফ্লাইট, এতে একটা বিমানেই ঢাকা থেকে সৌদি চলে যেতে পারবেন। আর যেটা ট্রানজিট ফ্লাইট, এটা মাঝপথে কোনো একটি শহরে নেমে আরেকটি বিমানে উঠতে হয়। এখানে সবচেয়ে বড় পার্থক্য সময়ের। যদি সরাসরি ফ্লাইটে যান, তাহলে খুব কম সময়ে পৌঁছাতে পারবেন।

যেমন ধরেন ৫ ঘন্টা ৪০ মিনিট থেকে ৮ ঘন্টা ৫০ মিনিটের মধ্যে, আপনি আপনার গন্তব্য পৌঁছে যাবেন। কিন্তু ট্রানজিট ফ্লাইটে গেলে, এই সময় সর্বনিম্ন ৯ ঘণ্টা থেকে একদিনেরও বেশি লাগতে পারে। সরাসরি ফ্লাইটে গেলে উঠা নমার ঝামেলা কম থাকে।

কিন্তু ট্রানজিট ফ্লাইটে গেলে বিমান বদল, দুইবার ওঠা নামা করার ঝামেলা থাকে। এখানে ভাড়া নিয়ে কোন কিছু বলিনি কারণ পরিস্থিতি অনুযায়ী ভাড়া বদলাতে থাকে। তাই টিকিট কাটার দিন আপনি সরাসরি এবং ট্রানজিট দুইটা ফ্লাইটের টিকিট দেখে তুলনা করবেন।
কখন ট্রানজিট বিবেচনা করবেনঃ যখন আপনার গন্তব্য শহরে সরাসরি ফাইট বন্ধ বা বাতিল থাকবে। তখন ট্রানজিট ফ্লাইট বিবেচনা করতে পারেন। কিন্তু মনে রাখবেন অক্টোবরে সৌদি বিমানবন্দরে হামলার কারণে ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে।

কোন এয়ারলাইন্সে সরাসরি যাওয়া যায়

আপনাদের জন্য আমি ফ্লাইট সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদ প্রতিবেদন থেকে তথ্য মিলিয়ে কোন এয়ারলাইন্সে সরাসরি যাওয়া যায়, তার একটি তালিকা তৈরি করেছি। তবে একটি পরামর্শ থাকবে,

এই তালিকা কিন্তু সময়সূচির সঙ্গে বদলায়। তাই কোন এয়ারলাইন, কোন দিন কোন রুটে যাবে। তা টিকিট কাটার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিবেন।

১) রিয়াদে যাওয়া সরাসরি এয়ারলাইন্সের নামঃ সৌদিয়া, বিমান বাংলাদেশ, ইউএস বাংলা ও রিয়াদ এয়ার।
২) দাম্মাম যাওয়া সরাসরি এয়ারলাইন্সের নামঃ বিমান বাংলাদেশ।
৩) মদিনা যাওয়া সরাসরি এয়ারলাইন্সের নামঃ বিমান বাংলাদেশ ও সৌদিয়া।
৪) জেদ্দা যাওয়া সরাসরি এয়ারলাইন্সের নামঃ বিমান বাংলাদেশ, সৌদিয়া, ইউএস বাংলা।

বাংলাদেশ থেকে সৌদির দূরত্ব কত

বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন শহরের দূরত্ব বিভিন্ন হওয়ায়। আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন শহরের দূরত্ব সম্পর্কে জানাবো। এই দূরত্বগুলো কিছুটা কম বেশি হতে পারে। ঢাকা থেকে রিয়াদের দূরত্ব প্রায় ৪৪০০ কিলোমিটার, ঢাকা থেকে জেদ্দার দূরত্ব প্রায় ৫২৩০ কিলোমিটার,

ঢাকা থেকে মদিনা প্রায় ৫১৪০ কিলোমিটার এবং ঢাকা টু দাম্মাম ৪১০০ কিলোমিটার। দূরত্ব দেখে যাওয়ার সময় যে বেশি লাগবে, তা কিন্তু না। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, জেদ্দা ও মদিনার দূরত্ব প্রায়ই কাছাকাছি। তবুও এই দুই জায়গায় যাওয়ার সময় দুই রকম।

বাড়ি থেকে গন্তব্য পর্যন্ত মোট সময়

বিমানের টিকিটে যে সময়টা উল্লেখ থাকে, এটা মূলত বিমান আকাশে কতক্ষণ থাকবে সে সময়। এ সময় বাদে বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে আরো কিছু ধাপ পেরিয়ে যেতে হয়। যেমন বিমানবন্দরে পৌঁছানো ও চেক ইন করা, দেশের ইমিগ্রেশন ও নিরাপত্তা তল্লাশি, ফ্লাইট, সৌদিতে নেমে ইমিগ্রেশন

ও ব্যাগ সংগ্রহ এবং বিমানবন্দর থেকে গন্তব্য শহরে বা হোটেলে যাওয়ার জন্য আলাদা সময়। অর্থাৎ প্রতিটা ধাপের সময় আলাদা লাগে। আর সে সময় বিমানবন্দর, গন্তব্যের দিন যাত্রীর সংখ্যার উপর নির্ভর করে। তাই ফ্লাইট ৬ ঘন্টার হলেও যাত্রার পরিকল্পনা করার সময় বেশি সময় হাতে রাখবেন। 

বিমানবন্দরে কখন যেতে হবে, তা এয়ারলাইন থেকে আগেই জেনে নিবেন। উদাহরণ হিসেবে ধরেন আপনি ওমরা করতে জেদ্দায় নামলেন এবং এখান থেকে যেতে চাচ্ছেন মক্কায়। বিমানবন্দর থেকে মক্কা যাওয়ার সময় আলাদা করে ধরতে হবে। এটা কতক্ষণ লাগবে, তা আপনার এজেন্সি বা হোটেল থেকে জেনে নিবেন।

যাত্রীর ধরন অনুযায়ী যা মাথায় রাখবেন

প্রবাসী কর্মী ও চাকরি প্রার্থীঃ আপনারা নিয়োগকর্তার শহর অনুযায়ী রুট ঠিক করবেন। সরাসরি ফ্লাইট বন্ধ থাকলে, অন্য শহরে নেমে গন্তব্যে পৌঁছাতে যে সময় ও খরচ লাগবে, এর অর্থকে বহন করবে। তা এজেন্সি বা নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করবেন। ভিসা, কাজের অনুমতি ও অন্যান্য কাগজপত্র অবশ্যই সরকারি উৎস থেকে যাচাই করবেন।

হজ ও ওমরাযাত্রীঃ বেশিরভাগ ক্ষেত্রে জেদ্দা ও মদিনা রুট ব্যবহার হয়। টিকিট সাধারণত এজেন্সির মাধ্যমে কাটতে হয়, তাই ফ্লাইটের সময় আর হোটেলে ওঠার সময় দেখে নিবেন।

পরিবার, ছোট বাচ্চা ও বয়স্ক যাত্রীঃ পরিবার নিয়ে যাত্রা করলে, ছোট বাচ্চা বা বয়স্ক যাত্রী সঙ্গে থাকলে অবশ্যই সরাসরি ফ্লাইট নিবেন। কারণ ট্রানজিট ফ্লাইট নিলে অনেক বেশি সময় লাগবে, তার ওপর বিমানবদলের ঝামেলা, এতে শিশু ও বয়স্কদের জন্য সমস্যায় পড়বেন।

প্রথমবারের যাত্রীঃ প্রথমবার যদি বিমান ভ্রমণ করেন, তবে সময় নিয়ে বেশি গরমিল হতে পারে। তাই টিকিটে বিমান ছাড়ার ও পৌঁছানোর, যে স্থানীয় সময় দেওয়া হয়। এটা মাথায় রাখবেন এবং অগ্রিম বিমানবন্দরে পৌঁছাবেন।

বুকিংয়ের আগে পাঁচটি যাচাই

১) এয়ারলাইনের সর্বশেষ আপডেট খবর দেখবেন এবং নিশ্চিত হবেন যে ফ্লাইটটি চালু আছে কিনা।
২) ফ্লাইট সরাসরি নাকি ট্রানজিট। যদি সরাসরি হয়, তবে তো ঝামেলা নেই। কিন্তু ট্রানজিট হলে কোথায় কতক্ষণ অপেক্ষা করতে হবে, তা টিকিটে স্পষ্টভাবে দেখে নিবেন।
৩) অগ্রিম বিমান ছাড়া ও পৌঁছানোর সময় দেখে নিবেন এবং এটা হিসাব করে বিমানবন্দরে অগ্রিম পৌঁছাবেন বা প্রস্তুতি নিবেন।
৪) অক্টোবরে অনেক মানুষের ফ্লাইট বাতিল হয়েছে। তাই বিমানের টিকিট বাতিল হলে রিফান্ড বা পূর্ণ নির্ধারণের নিয়ম অগ্রিম জেনে নিবেন। তাহলে সময় মতো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
৫) ব্যাগে কতটুকু ওজন নেওয়া যাবে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজ কি লাগবে, তা এয়ারলাইনের ওয়েবসাইট থেকে দেখে নিবেন। এতে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঝামেলা হওয়ার ঝুঁকি কম থাকবে।

আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)

সৌদি আরব থেকে ঢাকায় আসতে কত সময় লাগে?
উত্তরঃ ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার থেকে আসতে সময় কম লাগে। সাধারণত সরাসরি ফ্লাইটে যদি আসেন, তবে রিয়ার থেকে ঢাকা আসতে পাঁচ ঘন্টা ২০ মিনিট, মদিনা থেকে ঢাকা আসতে ৫ ঘন্টা ৫৫ মিনিট এবং দাম্মাম থেকে ঢাকা আসতে ৪ ঘন্টা ৫৫ মিনিট সময় লাগে। তবে বিশেষ কারণবশত ৪০ থেকে ৫০ মিনিট কম বেশি হতে পারে।

ঢাকা থেকে জেদ্দা ও মদিনা যেতে কত সময় লাগে?
উত্তরঃ ঢাকা থেকে জেদ্দা সরাসরি ফ্লাইটে গেলে ৬ ঘন্টা ৪০ মিনিট থেকে ৮ ঘন্টা লাগতে পারে এবং মদিনায় গেলে ছয় ঘন্টা ৩৫ থেকে ৭ ঘন্টা ৫০ মিনিটের মত সময় লাগে।
সৌদি-আরব-থেকে-বাংলাদেশে-আসতে-কত-সময়-লাগে
বাংলাদেশ ও সৌদি আরবের সময়ের পার্থক্য কত?
উত্তরঃ বাংলাদেশ ও সৌদি আরবের সময়ের পার্থক্য ৩ ঘন্টার। অর্থাৎ বাংলাদেশ সৌদি আরবের চেয়ে তিন ঘন্টা এগিয়ে। এর মানে আমাদের এখানে সন্ধ্যা ৬টা বাজলে সৌদি আরবে বিকাল ৩টা বাজবে।
সবচেয়ে কম সময় সৌদির কোন শহর যেতে লাগে?
উত্তরঃ ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম শহরে যেতে অন্যান্য শহরের থেকে কম সময় লাগে। সরাসরি ফ্লাইটে প্রায় ৫ ঘন্টা ৪০ মিনিটের মতো।

মন্তব্যঃ বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে

আপনাদের অনেকের বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে এবং সৌদি থেকে বাংলাদেশ আসতে কত সময় লাগে এই নিয়ে প্রশ্ন ছিল। তাই আমরা আজকের আর্টিকেলটি লিখেছি, এতে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের পার্থক্য,

কোন এয়ারলাইন সরাসরি যায়, দূরত্ব, বাড়ি থেকে গন্তব্যে পৌঁছাতে মোট কত সময় লাগে এবং যাত্রা করার সময় কি কি করতে হবে এবং কি কি করতে হবে না সেগুলো জানিয়েছি। তাই আপনাদের যাদের মনে এইসব প্রশ্ন ঘুরপাক খায়, তারা অবশ্যই আর্টিকেলটি ভালোভাবে পড়ে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url