সকালে বাসি মুখে পানি খেলে কি হয়
সকালে বাসি মুখে পানি খেলে কি হয় এই নিয়ে আজকে এখানে আলোচনা করা হবে। আপনাদের
যাদের প্রশ্ন ছিল খালি পেটে পানি খেলে কি হয়? তারা তাদের প্রশ্নের এই উত্তর আজকে
এখান থেকে পেয়ে যাবেন।
এর সাথে এখানে আপনারা সকালে বাসি মুখে পানি খাওয়ার উপকারিতা সহ বাসি মুখে পানি
খাওয়া নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাই আর দেরি না যারা এ
বিষয়ে জানতে চেয়েছিলেন। তারা আজকের এই পুরো আলোচনা ভালো হবে পড়বেন।
পেজ সূচিপত্রঃ সকালে বাসি মুখে পানি খেলে কি হয়
- সকালে বাসি মুখে পানি খেলে কি হয়
- সকালে বাসি মুখে পানি খাওয়ার উপকারিতা
- বাসি পেটে পানি খাওয়া নিয়ে কিছু সত্য ও মিথ্যা
- ব্রাশ করার আগে পানি খাওয়া কি নিরাপদ হবে
- কারা বাসি মুখে পানি খাওয়ার আগে সতর্ক থাকবেন
- খালি পেটে কতটুকু পানি খাওয়া ভালো হবে
- বাসি মুখে ঠান্ডা নাকি স্বাভাবিক পানি খাওয়া ভালো
- খালি পেটে পানি খাওয়ার সঠিক নিয়ম
- FAQ/আলোচিত কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ সকালে বাসি মুখে পানি খেলে কি হয়
সকালে বাসি মুখে পানি খেলে কি হয়
আগের অনেক মানুষ সকালে খালি পেটে পানি খেত। এজন্য অনেকেই সকালে বাসি মুখে পানি
খেলে কি হয় এ বিষয়ে জানতে আগ্রহী। অনেকেই বলে সকালে বাসি মুখে পানি খাওয়া
স্বাস্থ্যের জন্য ভালো। আবার অনেকেই বলে ক্ষতি, আসলে সত্যি কোনটা? চলেন
সকালে খালি বাসি মুখে পানি খাওয়া হলে কি হয় তা জেনে নিই।
সকালে মুখে ব্রাশ না করেই পানি খাওয়াকেই বাসি মুখে পানি খাওয়া বলে। আপনারা
যদি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে খালি মুখে পানি খান। এতে আপনাদের শরীর
হাইড্রেট থাকবে এবং শরীর সতেজ ও শরীরের ক্লান্তি দূর হবে। কারণ সারারাত
আপনার শরীরে পানি পায় না। আর সকাল সকাল শরীরের পানি পেলে,
তখন এই উপকারগুলো পাওয়া যায়। তাছাড়া সকালে যদি বাসি পেটে পানি খেতে
পারেন। তবে এতে আপনাদের হজম শক্তি বাড়বে এবং পেটের গ্যাস কমবে। রাতে ঘুমের
সময় মুখে এক রকমের লালা তৈরি হয়। এই লালাতে প্রাকৃতিক কিছু উপাদান পাওয়া
যায়। যেগুলো মুখের জন্য ভালো। তাই অনেকেই আবার মনে করে যে বাসি মুখে পানি
খেলে,
এই লালা পেটে গিয়ে শরীরের ভালো উপকার হয় এবং পেটের অনেক রোগ ভালো হয়
কিন্তু এটা কিছু ক্ষেত্রে কার্যকরী হলেও বৈজ্ঞানিকভাবে এখনো ১০০% নিশ্চিত করা
হয়নি। কিন্তু এটা সঠিক যে সকালে বাসি মুখে পানি খেলে এটা আপনার শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ওজনকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে।
ত্বক সুন্দর করবে, স্মরণশক্তি ভালো হবে, কিডনির স্বাস্থ্য ভালো
থাকবে,
এবং শরীরের রক্ত পরিষ্কার হবে ও নতুন রক্ত তৈরি হবে। বিশেষজ্ঞ ডাক্তারেরা বলে
আমাদের শরীরের প্রায় ৭০ পার্সেন্ট অংশ পানি দিয়ে তৈরি হয়। তাই তারা
দিনে অনেক বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে
সবার জন্য কিন্তু সকালে বাসি মুখে পানি খাওয়া উপকারী নাও হতে পারে। তাই নিজের
শরীরের প্রতিক্রিয়া বুঝে সকালে বাসি পেটে পানি খাবেন।
সকালে বাসি মুখে পানি খাওয়ার উপকারিতা
সকালে বাসি মুখে পানি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। আর এর সাক্ষ্য প্রমাণ
আমি নিজেও। আমার গ্যাসের সমস্যা বেশি, এজন্য আমি প্রতিদিন সকালে এক গ্লাস করে
পানি খায়। এতে আমার লিভার সুস্থ থাকে, হজম প্রক্রিয়া ভালো থাকে এবং সারাদিন
গ্যাসের কোন সমস্যা থাকে না। আরো অনেক স্বাস্থ্য উপকার আমি পায় সকালে বাসি মুখে
পানি খাওয়ার জন্য।
যাই হোক সকালে বাসি মুখে পানি খাওয়ার জন্য আপনারা কি উপকার পাবেন, সেগুলো নিচে
আলোচনা করা হলো। সকালে বাসি মুখে বা খালি পেটে পানি খেলে। আপনাদের শরীর
হাইড্রেট থাকবে, এতে শরীর সতেজ ও শরীরের খাস্তানা কমবে। এগুলোর পাশাপাশি হজম
শক্তি বাড়বে, পেট পরিষ্কার থাকবে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে কমবে।
নিয়মিত সকালে বাসি মুখে পানি খাওয়ার অভ্যাস করতে পারলে। আপনাদের শরীরের
স্বাভাবিক কার্যক্রম আস্তে আস্তে ঠিক হবে। এতে শরীর অনেক ফ্রেশ থাকবে শুধুই কি
শরীর ফেস থাকবে? জি না, এতে আপনাদের শরীর থেকে খারাপ বর্জ্য তাড়াতাড়ি বার
হয়ে যাবে। এতে কিডনি ও শরীরের বাকি গুরুত্বপূর্ণ অংশগুলো ভালো থাকবে।
তাছাড়া শরীরের ত্বক উজ্জ্বল হবে এবং দেখতে সুন্দর লাগবে। অনেকেই মনে
করে বাসি মুখে পানি খেলে, মুখে থাকা লালা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়ায়। কিছু অংশে এটা কার্যকর হলেও, এর কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া
যায় নি। তবে অনেক ডাক্তারেরা, এটা খাওয়া শরীরের জন্য ভালো বলে সকালে পানি
খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
কিন্তু আমার পরামর্শ থাকবে, যদি আপনাদের শরীরে কোন অসুখ থাকে। তাহলে শুধু সকালে
খালি পেটে পানি খেয়ে অসুখ দূর করার চিন্তা করবেন না। যদি কোন অসুখ থাকে, বিশেষ
করে হজমে সমস্যা, পেটে গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, কিডনির সমস্যা
ইত্যাদি। তাহলে শুধু পানির দিকে না তাকিয়ে ডাক্তারি পরামর্শ নিয়ে চিকিৎসা
নিবেন।
বাসি পেটে পানি খাওয়া নিয়ে কিছু সত্য ও মিথ্যা
বাসি পেটে পানি খাওয়া নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের কথা প্রচলিত আছে। অনেকেই
বলে খালি পেটে পানি খেলে শরীরের জন্য অনেক ভালো। আবার অনেকে বলে খালি পেটে পানি
খেলে শরীরের সব রোগ দূর হয়ে যায়। এখানে কিছু কথা সত্য থাকলেও কিছু কথা
আবার অতিরঞ্জিত ভাবে বলা হয়েছে।
যেগুলো আমাদের সকলের জানা অনেক দরকারি। প্রথমেই আমি বলবো সকালে খালি পেটে পানি
খেলে শরীর হাইড্রেট থাকে। এটা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য এবং স্বাভাবিক
একটা বিষয়। কারণ সারারাত পানি না খাওয়ার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি
হয়। এতে সকালে খালি পেটে পানি খেলে,
এই ঘাটতি পূরণ হয় এবং শরীর সতেজ ও টাটকা হয়ে ওঠে। তাছাড়া সকালে খালি
পেটে পানি খেলে হজম ভালো হয়। কিছু কিছু মানুষের এতে পেট পরিষ্কার
হয়। এটাও বাস্তবে আমরা লক্ষ্য করে থাকি বা সঠিক কথা। কিন্তু সমস্যা
হচ্ছে, অনেকেই আবার বলে বাসি পেটে পানি খেলে নাকি। শরীরের সব বিষাক্ত পদার্থ
বার হয়ে যায় এবং শরীরের অনেক অসুখও ভালো হয়ে যায়।
যা মানুষ একটু বাড়িয়ে বলে থাকে। এর কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই। শুধু খালি
পেটে পানি খেলেই বড় ধরনের অসুখ ভালো হয় না। সকালে বাসি পেটে পানি খাওয়া
নিয়ে আরেকটি ভুল ধারণা প্রচলিত আছে। যেটা হচ্ছে মুখের লালা সকালে বাসি মুখে
পানির সাথে খেয়ে ফেললে, নাকি সব ধরনের রোগ দূর হয়। কিন্তু বাস্তবে মুখের লালা
শরীরের জন্য উপকারী হলেও।
এটা যে অলৌকিকভাবে শরীরের সব অসুখ দূর করে দিবে। এটা বলা ভুল বা এর
কোন ডাক্তারি প্রমাণ নেই। তাই বলা যায় বাসি পেটে পানি খেলে এটা
শরীরের জন্য ভালো। তবে সব রোগের চিকিৎসা হিসেবে এটাকে মনে করা উচিত
না। তাই কোন অসুখ থাকলে বাসি পেটে পানি খাওয়া কে চিকিৎসা মনে না করে।
সরাসরি ডাক্তারের কাছে গিয়ে সেই রোগের চিকিৎসা নেওয়া ভালো।
ব্রাশ করার আগে পানি খাওয়া কি নিরাপদ হবে
ব্রাশ করার আগে পানি খাওয়া একজন সুস্থ মানুষের জন্য নিরাপদ। অনেক মানুষ
আছে যাদের এই নিয়মে প্রতিদিন পানি খাওয়া অভ্যাস হয়ে গেছে। সকালে ব্রাশ
করার আগে পানি খেলে শরীরের কোন সমস্যা হয় না। কিন্তু অনেকেই প্রশ্ন
করে, যে ব্রাশ করার আগে পানি খাওয়া কি নিরাপদ হবে। এই প্রশ্নের কারণ
হচ্ছে,
অনেকেই জানেন যে রাতের বেলায় মুখে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়। যেগুলোকে আমরা
লালা বলে থাকি। তাই অনেকের মনে প্রশ্ন হয়, এই ব্যাকটেরিয়া বা লালা ব্রাশ না
করে খাওয়া শরীরের জন্য ভালো হবে কিনা। সাধারণত মুখের এইসব লালা সকালে
ব্রাশ করার আগে পানির সাথে খেলে শরীরের কোন সমস্যা হয় না।
তবে এর মানে এই না যে মুখ পরিষ্কার করার দরকার নেই। অবশ্যই দাঁত ও মুখের
স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্রাশ করা দরকার। আর যাদের মুখে সংক্রমণ হয়ে আছে,
যেমন ধরেন মাড়ির সমস্যা ও দাঁতের সমস্যা। তাদেরকে ব্রাশ করার আগে পানি খাওয়ার
সময় সতর্ক থাকতে হবে। কেননা এই সময় মুখে ক্ষতিকর জীবাণু থাকতে পারে।
যেগুলো ব্রাশ না করে পানি খেলে শরীরের ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি করে। তাই এরকম
সমস্যা থাকলে ব্রাশ করে পানি খাবেন। আর যদি এরকম সমস্যা না থাকে, তাহলে ব্রাশ
করার আগেও আপনি পানি খেতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন, সকালে বাসি পেটে
বা ব্রাশ করার আগে অতিরিক্ত পানি না খেয়ে অল্প অল্প করে খাবেন এতে শরীরের জন্য
ভালো হবে।
কারা বাসি মুখে পানি খাওয়ার আগে সতর্ক থাকবেন
এমনিতেই বাসি মুখে পানি খাওয়ার অভ্যাস শরীরের জন্য ভালো হলেও। এই অভ্যাস
কিন্তু আবার সবার জন্য ভালো নাও হতে পারে। তাই এমন কিছু মানুষ আছে,
যাদেরকে বাসি মুখে পানি খাওয়ার আগে সতর্ক থাকতে হবে। তা না হলে
উপকারের বদলে আরো সমস্যা হতে পারে।
বিশেষ করে যাদের মুখের সমস্যা আছে, যেমন ধরেন মুখে সংক্রমণ, মাড়ি ফুলে
যাওয়া, দাঁতের সমস্যা হওয়া, মুখে ঘা হওয়া, মুখে রক্তপাত ও মুখের দুর্গন্ধ
থাকা। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তারা
বাসি মুখে পানি খাওয়ার আগে সতর্ক থাকবেন। কারণ এরকম শারীরিক সমস্যা থাকলে,
আরো পড়ুনঃ ছেলেরা তেতুল খেলে কি হয়?
বাসি মুখে পানি খেলে সমস্যা গুলো আরো বেড়ে যেতে পারে। এমনকি মুখে থাকা
ব্যাকটেরিয়া গুলো পেটে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। তাই এরকম সমস্যা থাকলে।
আগেই চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নিতে হবে। তারপর নিয়মিত খালি পেটে পানি
খাওয়ার অভ্যাস করতে হবে। তবে আমি বলবো নিয়মিত খালি পেটে পানি খাওয়ার অভ্যাস
করতে চাইলে।
ডাক্তারের কাছে জেনে এই অভ্যাস শুরু করবেন। আপনাদের জন্য আরেকটি সতর্ক হচ্ছে।
যখন পানি খাবেন সে পানি যেন অপরিষ্কার বা দূষিত না হয়। অপরিষ্কার বা দূষিত
পানি খেলে, এতে সংক্রমনের ঝুঁকি বেড়ে যেতে পারে। যা স্বাস্থ্যের অনেক বড়
ধরনের ক্ষতি করবে। তাই সব সময় চেষ্টা করবেন পরিষ্কার ও নিরাপদ পানি
খাওয়ার।
খালি পেটে কতটুকু পানি খাওয়া ভালো হবে
খালি পেটে কতটুকু পানি খাওয়া ভালো হবে। এ বিষয়ে অনেকেই আপনারা জানতে
চেয়েছেন। খালি পেটে কতটুকু পানি খাওয়া ভালো হবে। এ বিষয়ে বিশেষজ্ঞ
ডাক্তারেরা বলেন সকালে এক থেকে দুই গ্লাস পানি খাওয়া ভালো। যার পরিমাণ হবে
পার্য ২৫০ গ্রাম পানি। অথবা সর্বোচ্চ ৫০০ গ্রাম পানি। আমি নিজেও সকালে খালি
পেটে পানি খায়।
যার পরিমাণ হবে আড়াইশো গ্রাম পানি, মানে ১ গ্লাস পানি। ডাক্তাররা বলে এই
পরিমাণে সকালে পানি খেলে শরীরের অনেক উপকার পাওয়া যাবে। তবে যাদের
শারীরিক কোনো বিশেষ সমস্যা বা অসুখ আছে, তাদেরকে সকালে খালি পেটে পানি খাওয়ার
আগে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। এতে তাদের শরীর নিরাপদ থাকবে এবং
কোন সমস্যা হবে না।
বাসি মুখে ঠান্ডা নাকি স্বাভাবিক পানি খাওয়া ভালো
অনেকেই প্রশ্ন করেছেন বাসি মুখে ঠান্ডা পানি নাকি স্বাভাবিক পানি খাওয়া ভালো।
আসলে এই বিষয়টা পুরোপুরি ব্যক্তি ভেদে আলাদা হয়। অনেকের সকালে খালি পেটে
ঠান্ডা পানি খেলেও সমস্যা হয় না। আবার অনেকের ঠান্ডা পানি খেলে সমস্যা হয়।
আবার অনেকেই স্বাভাবিক পানি খেয়েও ভালো উপকার পায়।
এমনকি অনেকেই আছে যারা হালকা গরম কুসুম পানি খেয়েও শান্তি পাই। তাই এই
বিষয়টা পুরোপুরি ব্যক্তির শরীরের উপর নির্ভর করবে। তাছাড়া এমনিতে সকাল
বেলায় বাসি মুখে স্বাভাবিক পানি খাওয়াই বেশি নিরাপদ বলে ধরা হয়। অনেকেই
আছে যারা সকালে খালি পেটে স্বাভাবিক পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন।
খালি পেটে স্বাভাবিক পানি খাওয়াই সব থেকে বেশি ভালো।
অনেক সময় ঠান্ডা পানি খাওয়ার জন্য। যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে, তারপর
গ্যাসের সমস্যা আছে বা শারীরিক কোন অসুস্থতা আছে। তাদের এ সমস্যাগুলো বেড়ে যেতে
পারে। তাই সমস্যাগুলো যেন না না বাড়ে, তাই বাসি মুখে ঠান্ডা পানি না খেয়ে
স্বাভাবিক পানি খাওয়াই ভালো হবে। তবে যাদের ঠান্ডা পানি খেলেও সমস্যা হয় না,
তারা ঠান্ডা পানি খেতে পারেন।
খালি পেটে পানি খাওয়ার সঠিক নিয়ম
সকালে ঘুম থেকে উঠে অনেকেরই পানি খাওয়ার অভ্যাস আছে। আবার অনেকেই হুট করে ঘুম
থেকে উঠে অনেক বেশি পানি খেয়ে নেই। কিন্তু এইভাবে পানি খেলে উপকারের বদলে
ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই খালি পেটে পানি খেয়ে উপকার নিতে হলে।
অবশ্যই আপনাকে পানি খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে।
যখন ঘুম থেকে উঠবেন, তখন উঠে উঠেই খুব বেশি পানি খাবেন না। অল্প করে পানি
খাবেন, যেমন এক থেকে দুই গ্লাস পানি খেতে পারেন। পরবর্তীতে শরীরের অবস্থা বুঝে
পানি খাওয়ার পরিমাণ বাড়াতে পারেন। তবে একেবারে বেশি পানি খাওয়া উচিত
হবে না। যখন পানি খাবেন, সেই পানি যেন খুব বেশি ঠান্ডা না হয়।
হালকা স্বাভাবিক তাপমাত্রার পানি খাওয়াই ভালো। তবে যাদের ঠান্ডা পানি খেলে
ভালো লাগে তারা খেতে পারেন। পানি খাওয়ার মিনিমাম ১৫ থেকে আধা ঘন্টা পর
কোন ভারী খাবার খাবেন। এতে পেটে হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা হবে না।
তাছাড়া পানি যখন পান করবেন নিশ্চিত হবেন, পানি যেন নিরাপদ অ পরিষ্কার হয়।
কারণ নিরাপদ ও পরিষ্কার পানি না খেলে,
এটা আপনার শরীরে অসুখ তৈরি করবে। আর একটি কথা হচ্ছে, যাদের পেটে গ্যাসের সমস্যা
আছে এবং যাদের কিডনি ও শারীরিক কোন অসুখ আছে। তারা তাদের শরীরের অবস্থা বুঝে
পানি খাবেন। আর দরকার হলে ডাক্তারের পরামর্শ নেবেন। তাছাড়া আপনারা যারা
সকালে বাসি মুখে পানি খেলে কি হয় জানেন না। তারা উপরে গিয়ে এ বিষয়ে জেনে
নিতে পারেন।
FAQ/আলোচিত কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ সকাল বেলা মুখ না ধুয়ে পানি খেলে কি হয়?
উত্তরঃ সকাল বেলায় মুখ না ধুয়ে পানি খেলে হজম প্রক্রিয়া ভালো হয়,
পেটের গ্যাস কমে, কোষ্ঠকাঠিন্য কমে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরো
অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। কিন্তু যাদের মুখে ঘা, দাঁত ও
মাড়ির সমস্যা এবং মুখে দুর্গন্ধ আছে। তারা যদি মুখ না ধুয়ে খায়, তবে মুখে
থাকা জীবাণু পেটে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো
হবে না। তাই মুখে এরকম সমস্যা থাকলে মুখ ধুয়ে পানি খেতে হবে।
প্রশ্নঃ সকালে বাসি মুখে গরম পানি খেলে কি হয়?
উত্তরঃ অনেকে আছে যারা সকালে বাসি মুখে গরম পানি খেলে আরাম পায় এবং হজমেও
সাহায্য হয়। কিন্তু অনেকেই আছে, যাদের গ্যাস বা পেটে সমস্যা থাকার জন্য। গরম
পানি খেলে পেটের সমস্যা বেড়ে যায়। এমনকি কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাই সকালে
বাসি মুখে গরম পানি খাওয়া এটা নির্ভর করে ব্যক্তিদের শরীরের ওপর। অনেকের
জন্য বাসি মুখে গরম পানি খাওয়া ভালো। আবার অনেকের জন্য ভালো না।
প্রশ্নঃ সকালে কি পানি দিয়ে মুখ কুলি করা উচিত?
উত্তরঃ যদি মুখের সমস্যা থাকে, যেমন মুখে ঘা, মুখে রক্তপাত, দাঁতের ও মাড়ির
সমস্যা। আর যদি মুখ শুকিয়ে থাকে, তাহলে পানি দিয়ে মুখ কুলি করা উচিত। তবে এই
রকম সমস্যা থাকলে উচিত হবে ব্রাশ করা। ব্রাশ করলে মুখ ফ্রেশ থাকবে এবং তারপর
আপনি পানি খেলেও। আপনার শারীরিক কোন সমস্যা হবে না।
প্রশ্নঃ দাঁত ব্রাশের আগে পানি খাওয়া ঠিক হবে কি?
উত্তরঃ যদি আপনাদের মুখে কোন সংক্রমণজনক অসুখ না থাকে। তারপর মাড়ি ফোলা,
দাঁতের সমস্যা, মুখে রক্তপাত, মুখে দুর্গন্ধ বা মুখে ঘা না থাকে। তবে দাঁত
ব্রাশ করার আগে পানি খেলে কোন সমস্যা হবে না। বরং এতে ভালো উপকার পাওয়া যাবে।
কিন্তু এই সমস্যাগুলো যদি থাকে। তবে দাঁত ব্রাশ করে পানি খেতে হবে। আর ডাক্তারি
চিকিৎসা নিতে হবে।
আরো পড়ুনঃ চিড়া খেলে কি গ্যাস হয়?
প্রশ্নঃ খালি পেটে পানি খেলে পেট পরিষ্কার হয় কি?
উত্তরঃ সকালে যদি আপনারা খালি পেটে এক থেকে দুই গ্লাস পানি খেতে পারেন।
তবে এতে আপনাদের পেটের গ্যাস কমবে, হজম শক্তি বাড়বে এবং পেট পরিষ্কার হবে। আর
কোষ্ঠকাঠিন্য থাকলে তা কমবে। তাই আপনারা নিয়মিত সকাল বেলা খালি পেটে পানি
খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। এটা শরীরের জন্য ভালো হবে।
শেষ কথাঃ সকালে বাসি মুখে পানি খেলে কি হয়
সকালে বাসি মুখে পানি খেলে কি হয় আশাকরছি আপনারা জানতে পেরেছেন। আপনারা
যদি সতর্ক হয়ে অল্প করে সকালবেলায় খালি পেটে পানি খাওয়ার অভ্যাস করেন। তবে
এটা আপনাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ধাপ নেওয়া হবে। অনেক মানুষ আছে,
যারা সকালবেলা খালি পেটে পানি খাওয়ার অভ্যাস করেছে এবং এখান থেকে ভালো
স্বাস্থ্য উপকারিতাও পেয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের হজমের, পেটে গ্যাসের
সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে।
তারাই সকালবেলায় খালি পেটে পানি খেলে ভালো উপকার পাবেন। তবে হুট করে খুব
বেশি পানি খাওয়া যাবে না। অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করতে হবে।
কিন্তু যদি মুখে কোন সংক্রমণজনক অসুখ থাকে। যেমন মুখে ঘা, মুখে রক্তপাত,
মুখে দুর্গন্ধ, মাড়ি ও দাঁতের সমস্যা। তাহলে মুখ ভালোভাবে ব্রাশ করে পানি খেতে
হবে। আর যাদের পেটে গ্যাসের সমস্যা ও কিডনির সমস্যা সহ কোন
শারীরিক সমস্যা আছে। তারা সকালে বাসি মুখে পানি খাওয়ার আগে চিকিৎসকের
কাছে জানবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url