গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা এবং খাওয়ার নিয়ম

গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা আপনারা অনেকে জানতে চান। তাই আজকে এখানে গর্ভকালীন সময়ে চালতা খাওয়া হলে কি উপকার পাবেন এবং এটা কি নিয়মে খাবেন? তা আপনাদেরকে জানানো হবে।
গর্ভাবস্থায়-চালতা-খাওয়ার-উপকারিতা
পাশাপাশি চালতার মধ্যে যেসব পুষ্টিগুণ থাকে ও গর্ভাবস্থায় কতটুকু খাওয়া নিরাপদ। তারপর চালতার উপকারিতা ও অপকারিতা নিয়ে বিস্তারিত বলা হবে। তাই চালতা সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে আজকের এই আর্টিকেলটি আপনার সম্পূর্ণ পড়া উচিত।

পেজ সূচিপত্রঃ গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা অনেক পাওয়া যাবে। কিন্তু এই স্বাস্থ্য উপকারিতা নিতে হলে আপনাকে এই ফল খাওয়ার সময় সঠিক নিয়ম মানতে হবে। গর্ভাবস্থায় একজন মাকে খাবার খাওয়ার আগে অনেক সচেতন থাকতে হয় এবং অনেক খাবার মেনে বেছে খেতে হয়।
কারণ গর্ভকালীন সময়ে খাবারের সাথে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য অনেক গভীরভাবে জড়িত থাকে। এখানে খাবার খেতে বা খাবার নির্বাচন করতে ভুল হলে। এর খারাপ প্রভাব গর্ভবতী মা ও পেটে থাকা সন্তানের ওপর পড়ে। তাই গর্ভকালীন সময়ে খাবার নির্বাচন এবং খাবার খাওয়ার সময় অনেক সতর্ক থাকতে হয়। গর্ভাবস্থায় একজন মা যদি চায়, 

তবে তারা অল্প পরিমানে চালতা খেতে পারবে। বিশেষ করে চালতার মধ্যে থাকা পুষ্টিগুণের কারণেই, এটা পেটে বাচ্চা থাকা অবস্থায় একজন মায়ের খাওয়া উচিত। চালতার মধ্যে ভালো প্রাকৃতিক পুষ্টি উপাদান থাকে। যেমন ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ আরো বেশ কিছু উপাদান। এই উপাদানগুলো চালতার মধ্যে থাকার কারণে গর্ভাবস্থায় চালতা খাওয়া হলে। 

গর্ভবতী মায়ের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সহজে গর্ভবতী মা অসুস্থ হবে না। তারপর এতে ফাইবার থাকার কারণে, গর্ভবতী মায়ের পেটে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য থাকলে তা হালকা কমবে। তাছাড়া চালতা খেতে টক হয়, এ অবস্থায় চালতা যদি গর্ভবতী মায়েরা খায়। তবে বমি ভাব ও খাওয়াতে অরুচি থাকলে তা কমবে। এতে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে।

তাছাড়া অল্প করে যদি মাঝেমধ্যেই গর্ভবতী মায়েরা চালতা খায়। তবে এতে থাকা প্রাকৃতিক উপাদান মায়ের শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে এবং শরীরে পানির ঘাটতি পূরণ করবে। যা গর্ভবতী মা ও পেটের সন্তানে জন্য ভালো উপকারী। তাই গর্ভাবস্থায় চেষ্টা করবেন অল্প পরিমাণে মাঝে মধ্যে চালতা খাওয়ার। তবে আমার পরামর্শ থাকবে, গর্ভাবস্থায় চালতা খাওয়ার আগে গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়া।

গর্ভাবস্থায় চালতা খাওয়ার ক্ষতিকর দিক

গর্ভাবস্থায় শরীরের পুষ্টির জন্য চালতা খাওয়া ভালো। তাই বলে গর্ভাবস্থায় যদি চালতা নিয়ম না মেনে অতিরিক্ত খাওয়া হয়। তবে গর্ভবতী মায়ের শারীরিক সমস্যা হতে পারে। এমনকি এতে পেটে থাকা সন্তানের ওপরও খারাপ প্রভাব পড়তে পারে। গর্ভাবস্থায় চালতা খাওয়া খারাপ না।

বরং এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু গর্ভাবস্থায় চালতা খাওয়ার পর যদি কোন ক্ষতি হয়, তবে সেটা হবে অতিরিক্ত বা ভুল নিয়মে খাওয়ার কারণে। যদি গর্ভাবস্থায় ভুল নিয়মে বেশি করে গর্ভবতী মা চালতা খায়। তবে পেটে গ্যাস বাড়তে পারে, পেটে অস্বস্তি হতে পারে।

এমনকি ডায়রিয়াও হতে পারে। তাছাড়া চালতা যদি ধুয়ে পরিষ্কার না করে খাওয়া হয়। তবে এর জীবাণু শরীরের যেতে পারে, যা গর্ভবতী মা ও পেটের সন্তানের শারীরিক ক্ষতি করতে পারে। আর যদি গর্ভবতী মায়ের এলার্জির সমস্যা থাকে। তবে চালতা খাওয়ার সময় তাকে অনেক সতর্ক থাকতে হবে।

প্রথমে অল্প খেয়ে দেখতে হবে। যদি শরীরে কোন সমস্যা দেখা দেয়। তবে এটা খাওয়া বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চালতা টক খাবার। তাই এটা বেশি খেলে গর্ভবতী মায়ের দাঁত ও মাড়ি ক্ষয় হতে পারে। তাই গর্ভকালীন সময়ে চালতা অল্প করে খাওয়ার চেষ্টা করবেন।

গর্ভাবস্থায় চালতা খাওয়ার নিয়ম

গর্ভাবস্থায় চালতা খাওয়ার সময় আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। এ নিয়মগুলো যদি আপনি মেনে চালতা খান, তবে এটা থেকে শরীরে ভালো পুষ্টিগুণ পাওয়া যাবে। গর্ভাবস্থায় চালতা খাওয়ার আগে আপনি ভালোভাবে এটা পরিষ্কার করে নেবেন। ভালোভাবে পরিষ্কার করা হলে, তখন রান্না বা সিদ্ধ করে খাবেন।

গর্ভাবস্থায় খুব বেশি চালতা না খেয়ে সপ্তাহে এক থেকে দুইবার, অল্প করে খাওয়া ভালো হবে। চালতা গর্ভাবস্থায় খালি পেটে খাবেন না। সবসময় খাবার খাওয়ার পর খেতে হবে, এতে গ্যাসের সমস্যা হবে না। চালতা বাড়িতে পরিষ্কার করে ভালোভাবে রান্না করবেন। বাইরে থেকে কিনা চালতা বা চালতার আচার খাওয়া থেকে বিরত থাকবেন।

চালতা খেতে টক হয়, তাই খুব বেশি খেলে পেটে অস্বস্তি হতে পারে। এজন্য অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। যদি আগে থেকেই পেটে সমস্যা থাকে। যেমন পেট ব্যথা, পেটে গ্যাস হওয়া, তবে খাওয়ার আগে সতর্ক থাকতে হবে। আর খেলেও অল্প পরিমাণে খেতে হবে। অথবা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

খাওয়ার আগে যদি ডাক্তার পরামর্শ নিতে পারেন। তাহলে সব থেকে নিরাপদ হবে। চালতা যখন গর্ভাবস্থায় খাবেন, অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। একেবারে বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে। গর্ভাবস্থায় চালতার আচার খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ এটা থেকে ভালো উপকার পাওয়া যায় না।

বরং গর্ভাবস্থায় এটা গর্ভবতী মায়ের পেটের সমস্যা বাড়াতে পারে। তাই আপনি বাড়িতে চালটা পরিষ্কার করে কেটে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করবেন। পরবর্তীতে আপনি ইচ্ছা করলে চালতায় হালকা টেস্টি মসলা, হিমালিয়ান লবণ, কাঁচা মরিচ ও সামান্য তেল ব্যবহার করতে পারেন। এভাবে খেলে চালতা থেকে ভালো পুষ্টিগুণ পাওয়া যাবে।

চালতার মধ্যে যেসব পুষ্টিগুণ থাকে

চালতা আমরা অনেকেই চিনি আবার অনেকে চিনি না। তবে চালতা নামটা আমরা কমবেশি সকলেই জানি। কারণ চালতার আচার সবচেয়ে বেশি আমাদের দেশে পরিচিত এবং অনেক জায়গায় এই চালতার আচারের মেলা পর্যন্ত হয়। যাইহোক আমরা কি জানি যে, এই চালতা আমাদের শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে?

আমরা অনেকেই জানি না, তাই বলে চালতার আচার খেয়ে কিন্তু খুব বেশি উপকার পাওয়া যায় না। কারণ এর আচার করার সময় চালতার যে প্রাকৃতিক পুষ্টিগুণ থাকে। তা অনেক নষ্ট হয়ে যায়, তাই এটিকে সঠিক নিয়মে রান্না করে খেতে হবে। তাহলেই এখান থেকে ভালো পুষ্টি উপাদান পাওয়া যাবে। চালতা প্রাকৃতিক ফল হওয়ার কারণে।

এর মধ্যে ভিটামিন সি, ফাইবার, এনড্রক্সিডেন্ট, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ সহ প্রাকৃতিক টক এসিড থাকে। সেই সাথে এতে সামান্য প্রোটিনও পাওয়া যায়। চালতার মধ্যে থাকা এই পুষ্টিগুণগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য থাকলে কমে,

শরীরের ক্ষতিকর পদার্থ কমে, হাড় ও দাঁত শক্ত থাকে, রক্তের ঘাটতি পূরণ হয়, শরীর সতেজ ও টাটকা থাকে, চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং খাবারের রুচি আসে। তবে চালতা খুব বেশি খাওয়া হলে উল্টো উপকারের বদলে, এখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই সঠিক নিয়ম মেনে অল্প করে চালতা খাবেন। এতে আপনাদের শরীর নিরাপদ থাকবে ও স্বাস্থ্যকর হবে।

চালতার উপকারিতা ও অপকারিতা

চালতা নিয়ম মেনে অল্প করে খেতে পারলে। এখান থেকে ভালো উপকার পাওয়া যাবে। কিন্তু এই চালতা আবার ভুল নিয়মে বেশি করে খেলে শরীরের উপর খারাপ প্রভাব ফেলবে। তাই খাওয়ার উপর নির্ভর করবে, এই ফল থেকে আপনার উপকার হবে না ক্ষতি হবে। আপনারা অনেকেই চালতার আচার খেয়েছেন।
গর্ভাবস্থায়-চালতা-খাওয়ার-উপকারিতা
চালতার আচার খেতে অনেক মজা। কিন্তু এই ফলের আচারে পুষ্টিগুণ ভালোভাবে পাওয়া যায় না। তাই এই ফলের পুরো পুষ্টি নিতে হলে। আপনাকে চালতা কাঁচা অথবা আদা সিদ্ধ করে। হালকা মসলা ব্যবহার করে খেতে হবে, তবে আপনি এখান থেকে ভালো পুষ্টিগুণ পাবেন।

চালতা খাওয়ার উপকারিতা

ক) চালতাই ভিটামিন সি থাকে। তাই এটা মাঝে মধ্যে অল্প করে খেতে পারলে। আপনাদের শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ হবে এবং এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভিটামিন সি থাকার পাশাপাশি, এতে ফাইবার ও প্রাকৃতিক টক উপাদান থাকে। এই উপাদানগুলো হজম শক্তি বাড়াতে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে। এতে হজম শক্তি বাড়ে, পেটে গ্যাস, পেট ব্যথা, পেটে জ্বালাপোড়া কমে।
খ) যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। তাদের এই সমস্যা কমাতে চালতায় থাকা ফাইবার ভালো কাজ করে। ফাইবার পেটে গিয়ে হজমের সমস্যা ভালো করে। এতে খাবার তাড়াতাড়ি হজম হয় ও মলকে নরম করতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য কিছুটা হলেও কম হয়। তাছাড়া এই ফল অল্প করে মাঝেমধ্যে খেলে, এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের ক্লান্তি কমাতে ও শরীরকে টাটকা রাখতে সাহায্য করে।

গ) চালতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। এর পাশাপাশি এতে এমন কিছু প্রাকৃতিক পুষ্টিগুণ আছে, যেগুলো শরীরের ক্ষতিকর কোষকে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে এবং শরীরকে ক্ষতিকর কোষ থেকে রক্ষা করে। এতে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি শরীর হয় সুস্থ ও শক্তিশালী। যার কারণে শরীরে সহজে অসুখ হয় না যেমন সর্দি, কাশি, ঠান্ডা জ্বর এবং শরীর দুর্বল।

চালতা খাওয়ার অপকারিতা

ক) এই ফলের মধ্যে টক জাতীয় উপাদান আছে। তাই এই ফল যদি পরিমাণ এর চেয়ে বেশি খাওয়া হয়। তবে এতে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনকি অনেক সময় পেটে গ্যাস, বুকে জ্বালাপোড়া হবে। তাছাড়া যাদের পেটে আগে থেকে সমস্যা আছে, যেমন পেটে লাগা, হজমে সমস্যা, পেট ব্যথা ও গ্যাসের সমস্যা। তারা যদি বেশি করে চালতা খায়, তবে তাদের পেটে অস্বস্তি এবং ডায়রিয়া হতে পারে।

খ) এই ফলে টক জাতীয় এসিড থাকে। তাই বেশি খাওয়া হলে এই এসিড দাঁত ও দাঁতের মাড়ির ক্ষয় এবং গোড়া দুর্বল করে দিতে পারে। এই সমস্যা তখনই বেশি হয়, যখন বেশি করে টানা অনেক দিন চালতা খাওয়া হয়। তাছাড়া যাদের আগে থেকে এলার্জির সমস্যা আছে। তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। যেমন শরীর চুলকানো, শরীর লাল হয়ে যাওয়া এবং খাওয়ার পর অস্বস্তি লাগা।

গ) ভালোভাবে যদি চালতা পরিষ্কার করা না হয় বা বাইরের খোলামেলা দোকান থেকে যদি চালতা কিনে এনে খাওয়া হয়। তবে এতে থাকা জীবাণু শরীরের মারাত্মক লেভেলের ক্ষতি করতে পারে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, শরীর অসুস্থ ও দুর্বল হতে পারে। তাই এই ফল খাওয়ার সময় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খেতে হবে। আর বাইরে থেকে কিনে খাওয়া এড়িয়ে চলতে হবে।

গর্ভাবস্থায় চালতা কতটুকু খাওয়া নিরাপদ হবে

গর্ভাবস্থায় চালতা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে খেতে হবে অল্প করে। তাহলেই এখান থেকে গর্ভবতী মা ভালো উপকার পাবে। তবে ভুল নিয়মে বা বেশি খেলে মায়ের ও পেটের সন্তানের ক্ষতি হবে। শুধুমাত্র এই ফল খেলেই যে ক্ষতি হবে তা না। যেকোন খাবারই পরিমাণ এর চেয়ে বেশি খেলে উপকারের বদলে খারাপ হবে। তাই গর্ভাবস্থায় চালতা খুব বেশি না খেয়ে। সপ্তাহে এক থেকে দুইদিন, 

দুই থেকে তিন টুকরো খাওয়া যেতে পারে। এইভাবে খেলে শরীর এই ফল থেকে প্রয়োজনীয় পুষ্টি নিতে পারবে এবং এতে পেটে গ্যাস, পেট ব্যথা বা শারীরিক কোন সমস্যা হওয়ার ঝুঁকিও থাকবে না। আর গর্ভবতী মায়েরা যদি নতুন অবস্থায় চালতা খায়। তবে তা অল্প অল্প করে খেয়ে অভ্যাস করতে হবে। কিন্তু সব থেকে নিরাপদ হবে। যদি আপনি গর্ভকালীন সময়ে চালতা কতটুকু খেতে হবে তা ডাক্তারের কাছে জেনে নিতে পারেন।

গর্ভাবস্থায় কখন চালতা খাওয়া ভালো

গর্ভে সন্তান থাকাকালীন একজন মায়ের শারীরিক অবস্থা অনেক খারাপ থাকে। আবার রোগ প্রতিরোধ করার ক্ষমতাও অনেক কমে যায়। এ সময় তাদের শরীরে রক্তের ঘাটতি, পেটে হজমের সমস্যা, পেটে গ্যাস, পেটব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দেয়। চালতা টক জাতীয় ফল, তাই গর্ভকালীন সময়ে খালি পেটে যদি চালতা খাওয়া হয়।

তবে তা পেটে গ্যাস তৈরি করবে এবং পেটের সমস্যা বাড়াবে। এজন্য গর্ভাবস্থায় চালতা খাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে সকালে খাবার খাওয়ার পর। অথবা দুপুরে খাবার খাওয়ার পর খাওয়া। এ সময় খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তবে খুব বেশি করে আবার চালতা এ সময়  খাওয়া যাবে না, অল্প করে মাঝেমধ্যে খাবেন।

চালতা খাওয়ার আগে কখন ডাক্তারের পরামর্শ নিবো

গর্ভাবস্থায় অথবা এমনি অবস্থায় যদি আপনারা চালতা খেতে চান। আর আপনাদের যদি শরীরের সমস্যা থাকে। বিশেষ করে আপনাদের যদি পেটে গ্যাসের সমস্যা থাকে। চালতা খাওয়ার পর পেট খারাপ বা বমি বমি ভাব হয়। যদি ডায়াবেটিস, রক্তচাপ, হজমে সমস্যা, এলার্জিজনিত সমস্যা বা অন্য কোন জটিল অসুখ থাকে।

তবে চালতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।  আর গর্ভবতী মহিলার যদি এই সমস্যা গুলো থাকে। তাহলে অবশ্যই আরো বেশি সতর্ক থাকতে হবে এবং চালতা খাওয়ার আগে ডাক্তারকে জানতে হবে। এছাড়াও উপরের প্রথম পয়েন্ট থেকে আপনারা কিন্তু চাইলে গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে আসতে পারেন।

চালতা খাওয়া নিয়ে কিছু পরামর্শ

গর্ভাবস্থায় আপনারা যারা চালতা খাওয়ার কথা ভাবছেন, তারা চালতা খেতে পারবেন। তবে আপনাদেরকে কিন্তু চালতা অল্প করে খেতে হবে। আপনারা যদি নিয়ম মেনে গর্ভকালীন সময়ে এই ফল খেতে পারেন। তাহলে এখান থেকে আপনারা প্রাকৃতিক পুষ্টিগুণ পাবেন। কিন্তু ভুল নিয়মে বেশি করে খেলে,

পেটে গ্যাসের সমস্যা বাড়ার পাশাপাশি পেটের আরো অনেক সমস্যা হবে। যে সমস্যাগুলো গর্ভাবস্থায় হওয়া মোটেও ভালো বিষয় না। তাই গর্ভাবস্থায় চালতা খাওয়ার আগে পরিমাণ মেনে খাওয়ার চেষ্টা করবেন। গর্ভাবস্থায় যেকোনো খাবার খাওয়ার আগে ডাক্তার সতর্ক থাকতে বলে। তাই আমার মতে চালতা খাওয়ার আগে ডাক্তারের কাছে জেনে নেওয়া ভালো।

FAQ/আলোচিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর

প্রশ্নঃ চালতা কি ফল না সবজি?
উত্তরঃ অনেকেই মনে করে চালতা সবজি। আবার অনেকেই মনে করে চালতা ফল। কিন্তু সঠিক উত্তর হবে চালতা একটি ফল এটা সবজি না। কারণ চালতা গাছের ফুল থেকে ফল হয় এবং এই ফলের মধ্যে বিচি থাকে। যার কারণে এটা একটি ফল সবজি না।
গর্ভাবস্থায়-চালতা-খাওয়ার-উপকারিতা
প্রশ্নঃ চালতা ফল কখন পাওয়া যায়?
উত্তরঃ চালতা বর্ষার সময় বেশি পাওয়া যায় এই চালতার মৌসুম জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে এবং কিছু কিছু এলাকাতে আবার মে মাসের শেষ দিকেও পাওয়া যায়।

প্রশ্নঃ চালতার রস খেলে কি হয়?
উত্তরঃ চালতার রস অল্প করে খেতে পারলে। এতে থাকা প্রাকৃতিক পুষ্টিগুণ হজম শক্তি ভালো করবে। শরীরের অসুখ বিসুখ দূর করবে। মুখে রুচি বাড়াবে, শরীরকে ঠান্ডা রাখতে এবং শরীর থেকে খারাপ পদার্থ বার করতে সাহায্য করবে। কিন্তু বেশি খেলে আবার হজমের সমস্যা বাড়তে পারে। এতে কোষ্ঠকাঠিন্য এবং পেটের অসুখ হতে পারে।

প্রশ্নঃ গর্ভাবস্থায় চালতা খাওয়া কি নিরাপদ?
উত্তরঃ গর্ভাবস্থায় যদি অল্প করে মাঝেমধ্যে চালতা খাওয়া যায়, তবে এটা খাওয়া নিরাপদ। এমনকি অল্প করে এ সময় চালতা খেলে শরীরের জন্যও উপকারী। কিন্তু নিয়ম না মেনে বেশি খেলে উল্টো শরীরের ক্ষতি হতে পারে। বিশেষ করে হজমের সমস্যা, পেটে গ্যাস, পেট ব্যথা ও ডায়রিয়া হতে পারে।
প্রশ্নঃ চালতা বেশি খেলে কি সমস্যা হবে?
উত্তরঃ চালতা অল্প খেলে শরীরের জন্য ভালো। আর বেশি খেলে এই চালতা পেটে হজমের সমস্যা করবে। এর কারণে পেটে গ্যাস হবে, পেট ব্যথা করবে, পেটে জ্বালাপোড়া করবে। এমনকি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা হতে পারে। এগুলোর কারণে আবার কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। তাছাড়া শারীরিক আরো অনেক সমস্যা হতে পারে। তাই চালতা বেশি না খেয়ে অল্প করে খাবেন।

শেষ কথাঃ গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা অনেক বেশি। কিন্তু এই উপকারিতা নিতে হলে আপনাদেরকে অবশ্যই সঠিক নিয়ম মেনে চালতা খেতে হবে। তবেই আপনারা এই ফল থেকে ভালো উপকার পাবেন। কিন্তু আপনারা যদি এই ফল খাওয়ার সময় বেশি খান বা ভুল নিয়মে খান। তাহলে কিন্তু এটা শরীরের অনেক রকম ক্ষতি করবে। বিশেষ করে পেটে গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, ডায়রিয়া হওয়ার সমস্যা। এমনকি কোষ্ঠকাঠিন্যও বেড়ে যেতে পারে।

তাই গর্ভকালীন সময়ে মায়ের এবং পেটে থাকা সন্তানের শরীর ও স্বাস্থ্য যেন ভালো থাকে। তাই চালতা খেতে হবে কম করে সপ্তাহে এক থেকে দুই দিন। আর সব থেকে নিরাপদ হবে যদি গর্ভাবস্থায় চালতা খাওয়ার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ফল খান। একটা কথা মাথায় রাখবেন যেকোনো খাবার খাওয়ার সময় অল্প করে খাবেন। কারণ যেকোনো খাবার পরিমাণের চেয়ে বেশি খেলে, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে কাজ করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url