একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানতে চান? এখানে আপনি এই ট্রেনের সকল
আপডেট সময়সূচী সহ একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া জানতে পারবেন।
এর পাশাপাশি এখান থেকে আপনি এই ট্রেনের স্টপিস স্টেশন গুলোর নাম সম্পর্কেও
বিস্তারিত জানতে পারবেন। তাই দেরি না করে চলুন একতা এক্সপ্রেস ট্রেনের সকল
তথ্য জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- ঢাকা থেকে একতা এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন ও সময়সূচী
-
পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন ও সময়সূচী
-
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
-
একতা এক্সপ্রেস ট্রেনের সুবিধাসমূহ
- FAQ/সাধারণ প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
অসংখ্য মানুষ আছে যারা প্রতিদিন একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করে থাকে। তাই তাদের
জন্য একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানা অনেক জরুরী। একতা এক্সপ্রেস আমাদের
দেশে অনেক জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন সকালে ঢাকা থেকে
পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
আবার পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করে। এই ট্রেনটি সকালে ঢাকা কমলাপুর
স্টেশন থেকে ছেড়ে যায় এবং যাত্রা পথে অনেকগুলো স্টেশন অতিক্রম করে পঞ্চগড়
স্টেশনে পৌঁছায়। ঠিক একই রকম ভাবে, এই ট্রেনটি রাতে পঞ্চগড় থেকে ঢাকার
উদ্দেশ্যে ছেড়ে যায় এবং অনেকগুলো স্টেশন অতিক্রম করে ঢাকায় পৌছাই।
এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই, যার কারণে প্রতিদিন যাত্রীরা নিশ্চিন্তে
নির্দ্বিধায় এই ট্রেনে ভ্রমণ করতে পারে। আর এই ভ্রমণ সঠিকভাবে নির্দিষ্ট সময়ে
সম্পূর্ণ করার জন্য এখন আমি আপনাদেরকে এই ট্রেনের আপডেট সময়সূচী সম্পর্কে তথ্য
দিবো। তাই দেরি না করে চলুন একতা এক্সপ্রেস ট্রেনের আপডেট সময়সূচী সম্পর্কে জেনে
নেওয়া যাক।
এই ট্রেনের আপডেট সময়সূচির তালিকা
| সিরিয়াল নাম্বার | ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন |
|---|---|---|---|---|
| ১ | একতা এক্সপ্রেস (৭০৫) ঢাকা থেকে পঞ্চগড় | সকাল ১০ঃ১৫ মিনিট | রাত ৯ঃ০০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
| ২ | একতা এক্সপ্রেস (৭০৬) পঞ্চগড় থেকে ঢাকা | রাত ৯ঃ১০ মিনিট | সকাল ৭ঃ২০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ঢাকা থেকে একতা এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন ও সময়সূচী
ঢাকা থেকে একতা এক্সপ্রেসের স্টপিস স্টেশন এবং এর সময়সূচী, আপনারা অনেকেই আছেন
যারা জানেন না। যারা ঢাকা থেকে পঞ্চগড় উদ্দেশ্যে প্রতিদিন বা নিয়মিত যাত্রা
করেন। তাদের জন্য এই একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশনের নাম।
আর কোন স্টেশন থেকে কখন এই ট্রেন যাত্রা শুরু করে তার সময়সূচী সম্পর্কে জানা
অনেক জরুরী। এ সম্পর্কে যদি আগে থেকে জানা থাকে। তাহলে যাত্রীরা সহজে ভ্রমণ
পরিকল্পনা করতে পারবে এবং সময়মতো, তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে।
একতা এক্সপ্রেস অনেক জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনের কোন সাপ্তাহিক
ছুটির দিন নেই। যার কারণে প্রতিদিন নিয়মিত এই ট্রেন ঢাকা থেকে পঞ্চগড় রুটে
চলাচল করে থাকে। তাই যাত্রা আরামদায়ক ও নির্ভুল ভাবে সম্পন্ন করতে চলুন এই
ট্রেনের স্টপিস স্টেশনের নাম এবং সময়সূচী সম্পর্কে জেনে নিন।
ঢাকা থেকে পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন ও সময়সূচি
| স্টপিস স্টেশনের নাম | ট্রেন ছাড়ার সময় |
|---|---|
| ঢাকা কমলাপুর স্টেশন | সকাল ১০ঃ১৫ মিনিট |
| বিমানবন্দর | সকাল ১০ঃ৪৩ মিনিট |
| জয়দেবপুর | সকাল ১১ঃ০৯ মিনিট |
| টাঙ্গাইল | দুপুর ১২ঃ০৫ মিনিট |
| ইব্রাহিমাবাদ | দুপুর ১২ঃ২৭ মিনিট |
| এস এম মনসুর আলী | দুপুর ১২ঃ৪৫ মিনিট |
| উল্লাপাড়া | দুপুর ১ঃ০৪ মিনিট |
| ঈশ্বরদী বাইপাস | দুপুর ২ঃ১১ মিনিট |
| নাটোর | দুপুর ২ঃ৫৭ মিনিট |
| সান্তাহার | বিকাল ৪ঃ০৫ মিনিট |
| আকেল্লপুর | বিকাল ৪ঃ২৭ মিনিট |
| জয়পুরহাট | বিকাল ৪ঃ৫৩ মিনিট |
| পাঁচবিবি | বিকাল ৫ঃ১৪ মিনিট |
| বিরামপুর | বিকাল ৫ঃ৩৭ মিনিট |
| ফুলবাড়ী | বিকাল ৫ঃ৫১ মিনিট |
| পার্বতীপুর | সন্ধ্যা ৬ঃ২৫ মিনিট |
| চিরিরবন্দর | সন্ধ্যা ৬ঃ৪২ মিনিট |
| দিনাজপুর | সন্ধ্যা ৭ঃ০৫ মিনিট |
| সেতাবগঞ্জ | সন্ধ্যা ৭ঃ৩৭ মিনিট |
| পীরগঞ্জ | সন্ধ্যা ৭:৫৩ মিনিট |
| ঠাকুরগাঁও রোড | রাত ৮ঃ১৮ মিনিট |
| রুহিয়া | রাত ৮ঃ৩৫ মিনিট |
| কিসমত | রাত ৮ঃ৪৪ মিনিট |
| পঞ্চগড় | ০ |
পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন ও সময়সূচী
উপরে আমি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় একতা এক্সপ্রেস যেসব স্টেশনে যাত্রা
বিরতি দেয়.। সেই সকল স্টেশনের নাম এবং সময়সূচী সম্পর্কে
বলেছি। এবার যারা পঞ্চগড় থেকে ঢাকা যেতে চায় তাদের যাত্রা
পরিকল্পনা সহজ করতে এবং আরামদায়ক একটি যাত্রা নির্ভুলভাবে সম্পূর্ণ করার জন্য।
এখন আমি আপনাদেরকে পঞ্চগড় থেকে ঢাকা একতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ স্টেশন ও
সময়সূচির তালিকা সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন এই ট্রেন
পঞ্চগড় থেকে ঢাকা যাত্রা করার সময় কোন কোন স্টেশনে কখন যাত্রা বিরতি
দেয় এবং কখন ছাড়ে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
পঞ্চগড় থেকে ঢাকা একতা এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন ও সময়সূচী
| স্টপিস স্টেশনের নাম | ট্রেন ছাড়ার সময় |
|---|---|
| পঞ্চগড় | সকাল ৯ঃ১০ মিনিট |
| কিসমত | সকাল ৯ঃ২৭ মিনিট |
| রুহিয়া | সকাল ৯ঃ৩৬ মিনিট |
| ঠাকুরগাঁও রোড | সকাল ৯ঃ৫৪ মিনিট |
| পীরগঞ্জ | সকাল ১০ঃ১৮ মিনিট |
| সেতাবগঞ্জ | সকাল ১০ঃ৩৪ মিনিট |
| দিনাজপুর | সকাল ১১ঃ১৩ মিনিট |
| চিরিরবন্দর | সকাল ১১ঃ৩২ মিনিট |
| পার্বতীপুর | সকাল ১১ঃ৫৫ মিনিট |
| ফুলবাড়ি | দুপুর ১২ঃ৩১ মিনিট |
| বিরামপুর | দুপুর ১২ঃ৪৫ মিনিট |
| পাঁচবিবি | দুপুর ১ঃ০৭ মিনিট |
| জয়পুরহাট | দুপুর ১ঃ২১ মিনিট |
| আকেল্লপুর | দুপুর ১ঃ৩৭ মিনিট |
| সান্তাহার | দুপুর ২ঃ০০ মিনিট |
| নাটোর | দুপুর ২ঃ৪৪ মিনিট |
| উল্লাপাড়া | বিকাল ৪ঃ১৫ মিনিট |
| ইব্রাহিমাবাদ | বিকাল ৪ঃ৫২ মিনিট |
| টাঙ্গাইল | বিকাল ৫ঃ১৪ মিনিট |
| জয়দেবপুর | সন্ধ্যা ৬ঃ২১ মিনিট |
| ঢাকা | ০ |
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা জানতে
চেয়েছেন। যাত্রার বাজেট পরিকল্পনা করার জন্য সর্বপ্রথম এই ট্রেনের ভাড়ার
তালিকা সম্পর্কে জানতে হবে। আগে থেকেই যদি,
এই ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে জানা থাকে। তাহলে যাত্রার বাজেট পরিকল্পনা
করতে সহজ হবে এবং সঠিক আসন নির্বাচন করে আরামে ভ্রমণ করা যাবে। এই ট্রেনটি
প্রতিদিন নিয়মিত ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলাচল করে থাকে।
এই ট্রেনটির মধ্যে বিভিন্ন ধরনের সিটের সু ব্যবস্থা রয়েছে। যাতে করে
যাত্রীরা তাদের বাজেট অনুযায়ী পছন্দের আসন বেছে নিয়ে আরামে ভ্রমণ করতে
পারে। এই ট্রেনের ভাড়া মূলত নির্ধারণ হয়ে থাকে এই ট্রেনের আসনের
ধরন অনুযায়ী।
অর্থাৎ ট্রেনের সিট অনুযায়ী ভাড়া কম এবং বেশি হয়ে থাকে। তাই এখন আমি যাত্রার
বাজেট পরিকল্পনা এবং যাত্রা ঝামেলা মুক্তভাবে করার জন্য এই ট্রেনের আপডেট
ভাড়ার তালিকা সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন বিস্তারিত জেনে
নেওয়া যাক।
ঢাকা টু পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৪২১ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
| শোভন চেয়ার | ৭৪০ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
| এসি সিট | ১৭০২ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
পঞ্চগড় টু ঢাকা একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৪২১ টাকা | একতা এক্সপ্রেস (৭০৬) |
| শোভন চেয়ার | ৭৪০ টাকা | একতা এক্সপ্রেস (৭০৬) |
| এসি বার্থ | ২৫৯৮ টাকা | একতা এক্সপ্রেস (৭০৬) |
একতা এক্সপ্রেস ট্রেনের সুবিধাসমূহ
একতা এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় রুটে নিয়মিত চলাচল করে। এই ট্রেনটি তার
সেবার জন্য অনেক জনপ্রিয় হয়ে উঠেছে যাত্রীদের কাছে। এই ট্রেনটি একটি আন্তঃনগর
ট্রেন এই ট্রেনের মধ্যে উন্নত মানের সেবা এবং নিরাপত্তার ব্যবস্থা আছে।
আপনারা অনেকে আছেন যারা, এই ট্রেনের সুবিধাসমূহ জানতে চেয়েছেন। তাই এখন আমি এই
ট্রেনের মধ্যে আপনি কি সুযোগ সুবিধা পাবেন, তা জানাবো। তাই দেরি না করে
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
- এই ট্রেনের মধ্যে আরামদায়ক সিটের ব্যবস্থা রয়েছে। এই ট্রেনের মধ্যে শোভন চেয়ার, শোভন, স্নিগ্ধা, এসি সিট সহ আরো অনেক ধরনের আসন রয়েছে। যার ফলে যাত্রীরা তাদের সুবিধা ও বাজেট অনুযায়ী আসন বেছে নিয়ে আরামে যাত্রা করতে পারে।
-
এই ট্রেনে নিরাপদে এবং ঝামেলামুক্ত ভাবে ভ্রমণ করা যায়। কারণ এই
ট্রেনের নিরাপত্তা রেলওয়ে কৃতপক্ষ নিয়মিত খোঁজ খবর নেয় এবং
পুলিশি নিরাপত্তার আওতাধীনে চলাচল করে। যার কারণে যাত্রীরা
নিশ্চিন্তে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।
-
সঠিক সময়ে যাত্রা শুরু হয় এবং সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছাই। এই
ট্রেনটি তার নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন নিয়মিত যাত্রা শুরু করে
এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে। যার কারণে যাত্রীরা যাত্রা সঠিক
সময়ে সম্পন্ন করতে পারে এবং যাত্রা সম্পূর্ণ হয় পরিকল্পনা
অনুযায়ী।
-
এই ট্রেনের মধ্যে প্রতিটি কোচে টয়লেটের সুব্যবস্থা রয়েছে যেগুলো অনেক
পরিছন্ন এবং পরিষ্কার। টয়লেটের সুবিধা থাকার কারণে। এই ট্রেনে সকল
ধরনের মানুষ যাত্রা করতে পারে আরামে এবং স্বাচ্ছন্দ্যে।
- এই ট্রেনের মধ্যে খাবারের সুব্যবস্থা রয়েছে যেখানে আপনি হালকা খাবার থেকে ভারী খাবার পর্যন্ত খুব সহজেই পেয়ে যাবেন। এমনকি এই ট্রেনের পরিবেশ পরিবারবান্ধব। এখানে পরিবার শিশু এমন কি বয়স্ক মানুষেরা আরামে এবং নিরাপদে ক্লান্তহীন ভ্রমণ করতে পারে। যা যাত্রাকে অনেক আনন্দদায়ক করে তোলে। এছাড়াও ট্রেনের যাত্রায় ঝাকুনি অনেক কম হয় যা দীর্ঘ পথ অতিক্রম করার পরেও ক্লান্তি অনুভব হতে দেয় না।
আশাকরি উপরের আলোচনা থেকে আপনি একতা এক্সপ্রেস ট্রেনের সুবিধাসমূহ সম্পর্কে
বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও আপনি যদি এই ট্রেনের সময়সূচী না জেনে
থাকেন, তাহলে উপরে গিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে আসতে
পারেন।
FAQ/সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ একতা এক্সপ্রেস ট্রেন প্রতিদিন কি চলাচল করে?
উত্তরঃ একতা এক্সপ্রেস ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিন নেই। যার কারণে
এই ট্রেনটি প্রতিদিন তার নির্ধারিত সময়সূচী অনুযায়ী নিয়মিত ঢাকা থেকে
পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা রুটে চলাচল করছে।
প্রশ্নঃ একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কিভাবে কাটবো?
উত্তরঃ একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনি কিভাবে কাটবেন তা জানতে হলে
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
এই পোস্টটি আপনি পড়তে পারেন। এছাড়াও আপনি eticket.railway.gov.bd ওয়েবসাইট
থেকে খুব সহজে টিকিট কাটতে পারেন।
প্রশ্নঃ একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কোথা থেকে কাটবো?
উত্তরঃ একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনি রেল স্টেশনে কাউন্টার থেকে অথবা
eticket.railway.gov.bd এই ওয়েবসাইট থেকে খুব সহজেই টিকিট কেটে নিতে পারবেন।
প্রশ্নঃ টিকিট বাতিল করলে কি টাকা ফেরত পাওয়া যায়?
উত্তরঃ আপনি যদি রেলওয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত
সময়ের মধ্যে টিকিট বাতিল করেন। তাহলে তাদের নিয়ম অনুযায়ী
কিছু টাকা চার্জ কেটে বাকি টাকা ফেরত পাবেন। অনলাইন থেকে যদি টিকিট কেটে
থাকেন তাহলে অনলাইনে টিকিট বাতিল করতে হবে। আর কাউন্টার থেকে কাটলে
কাউন্টারে গিয়ে ক্যানসেল করতে হবে।
আরো পড়ুনঃ চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া
প্রশ্নঃ একতা এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ স্টেশনের নাম
উত্তরঃ একতা এক্সপ্রেস ট্রেনের প্রথম স্টেশনের নাম হচ্ছে কমলাপুর এবং সর্বশেষ
স্টেশনের নাম হচ্ছে পঞ্চগড়।
শেষ কথাঃ একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
আপনারা যারা ঢাকা থেকে পঞ্চগড় আর পঞ্চগড় থেকে ঢাকায় একতা এক্সপ্রেস ট্রেনে
যাওয়া আসা করেন। বা প্রথমবার এই ট্রেনে যেতে চাইছেন। তাহলে এ ট্রেনে
যাওয়ার আগে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী আগে জেনে নিবেন। এই
ট্রেনের সময়সূচী আগে জেনে নিলে, কখন এই ট্রেন ছাড়ে তা, জানতে পারবেন
এবং সঠিক সময়ে এই ট্রেন ধরে গন্তব্য পৌঁছাতে পারবেন।
উপরে আমি একতা এক্সপ্রেস এই ট্রেনটির সময়সূচী সহ এই ট্রেনের
ভাড়ার তালিকাও দিয়েছি। পাশাপাশি এই ট্রেন কোন দিন বন্ধ থাকে এই
ট্রেনের ভ্রমণ করলে কি সুবিধা পাবেন এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এই
তথ্যগুলো আপনারা ভালোভাবে দেখে নিলে যাত্রা করার জন্য ভাড়ার আইডিয়া সহ
ট্রেন সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। যা আপনার যাত্রাকে সহজ ও
ঝামেলা মুক্ত করবে।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url