চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬ আপডেট
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী সহ আমি আমার আর্টিকেলের
মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনা করবো। এই
তথ্যগুলো আপনার যাত্রা পরিকল্পনাকে সহজ ও আরামদায়ক করবে।
এছাড়াও চট্টগ্রাম থেকে ঢাকা চলাচল করা ট্রেনের তালিকা সম্পর্কে জানতে
পারবেন। নিচে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার ট্রেনগুলোর সকল আপডেট তথ্য দেওয়া
হলো।
পেজ সুচিপত্রঃ চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
- চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
- চট্টগ্রাম থেকে ঢাকা চলাচল করা ট্রেনের তালিকা
- চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
- চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন বন্ধের দিন
-
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন
-
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে
-
চট্টগ্রাম থেকে ঢাকা কত কিলোমিটার
-
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের টিকিটের মূল্য কত
-
চট্টগ্রাম থেকে ঢাকা কোন ট্রেন সবচেয়ে ভালো
-
ট্রেন ভ্রমণের সময় করণীয়
- FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
-
শেষ কথাঃ চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
আপনারা যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে করে যেতে চান, তাদের আগে চট্টগ্রাম থেকে
ঢাকা ট্রেনের সময়সূচী জানতে হবে। কারণ চট্টগ্রাম থেকে ঢাকা
যাওয়া ট্রেন গুলোর সময়সূচী যদি আপনি আগে থেকে জানেন। তবে আপনি সঠিক সময়ে
ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে পারবেন।
আরো পড়ুনঃ সাকুরা পরিবহন বরিশাল টু ঢাকা সময়সূচী
আর এই ভ্রমণে আপনি কোন ঝামেলার মধ্যেও পড়বেন না। অনেকেই আছে যারা ট্রেনের
সময়সূচী সম্পর্কে না জেনে হুট করে যাত্রা করার প্লান করে ভুল সময়ে স্টেশনে
পৌঁছায় এবং ট্রেন নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই যাত্রা
নিশ্চিত করার জন্য আগে ট্রেনের সময়সূচী জানা অনেক দরকারি।
এজন্য এখন আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া সকল ট্রেনের সময়সূচি গুলো উল্লেখ
করবো। যেন আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার আগে ট্রেনের এই সময়সূচী গুলো
দেখে কোন ট্রেন কোন সময় চলে, সে অনুযায়ী আপনি ট্রেন বাছাই করতে পারেন
এবং ঝামেলা ছাড়া ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে পারেন।
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেনের সময়সূচী
| ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে ট্রেন পৌঁছানোর সময় | ট্রেন যে দিন বন্ধ থাকবে |
|---|---|---|---|
| চটলা এক্সপ্রেস (৮০১) | সকাল ৬ঃ০০ মিনিট | দুপুর ১২ঃ৪০ মিনিট | শুক্রবার |
| সুবর্ণ এক্সপ্রেস (৭০১) | সকাল ৭ঃ০০ মিনিট | সকাল ১১ঃ৫৫ মিনিট | সোমবার |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | দুপুর ১২ঃ৩০ মিনিট | সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট | রবিবার |
| মহানগর গোধূলি (৭০৩) | দুপুর ৩ঃ০০ মিনিট | রাত ৮ঃ৪৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | বিকাল ৪ঃ০০ মিনিট | রাত ৯ঃ০০ মিনিট | মঙ্গলবার |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) | বিকাল ৫ঃ০০ মিনিট | রাত ৯ঃ৫৫ মিনিট | মঙ্গলবার |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | রাত ১১ঃ১৫ মিনিট | সকাল ৪ঃ২০ মিনিট | বুধবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | রাত ১১ঃ৩০ মিনিট | সকাল ৫ঃ১০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
চট্টগ্রাম থেকে ঢাকা চলাচল করা ট্রেনের তালিকা
আপনাদের সুবিধার জন্য এখন আমি চট্টগ্রাম থেকে ঢাকা চলাচল করা ট্রেনগুলোর তালিকা
সম্পর্কেও জানাবো। এতে করে যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে করে নিয়মিত
চলাচল করে তাদের জন্য ট্রেন নির্বাচন করা অনেক সহজ হবে।
আগে থেকে যদি ঢাকা যাওয়া ট্রেন গুলোর তালিকা জানা থাকে। তবে যাত্রার
পরিকল্পনা অনেক সহজ হবে এবং নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। যেহেতু
প্রতিদিন অনেক মানুষ চট্টগ্রাম থেকে ঢাকা যাই। তার জন্য রেলওয়ে
কৃতপক্ষ চট্টগ্রাম থেকে ঢাকা রুটে কিছু আন্তঃনগর ট্রেনের পাশাপাশি লোকাল
ট্রেন চালু রেখেছে।
যেন যাত্রীরা কম খরচে সহজে, তাদের পছন্দের সময় মত এই ট্রেনগুলোতে করে চট্টগ্রাম
থেকে ঢাকা পৌছাতে পারে কোন ঝামেলা ছাড়া। এই ট্রেনগুলো চালু রাখার
কারণে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এবং যাত্রীরা যেকোনো সময় এই ট্রেনগুলোতে ভ্রমন
করতে পারে।
কেননা এই ট্রেনগুলো সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে একের পর এক চট্টগ্রাম
থেকে ঢাকা ছেড়ে চলে। যার কারণে যাত্রীরা সবসময় ট্রেন পায় এবং
নিশ্চিন্তে যাত্রা করা সম্ভব হয়। এই রুটে কয়টি এবং কোন কোন ট্রেন গুলো
চলে এর নাম গুলো নিচে বলা হলো।
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেনের তালিকা
| চট্টগ্রাম টু ঢাকা ট্রেন তালিকা |
|---|
| চটলা এক্সপ্রেস (৮০১) |
| সুবর্ণ এক্সপ্রেস (৭০১) |
| মহানগর এক্সপ্রেস (৭২১) |
| মহানগর গোধূলি (৭০৩) |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা
চট্টগ্রাম থেকে প্রতিদিন অনেকগুলো ট্রেন ঢাকার উদ্দেশ্যে যায়। এই রুটে
বর্তমান সময়ে অনেকগুলো আন্তঃনগর ট্রেন চলাচল করছে যেগুলো অনেক আধুনিক। এই
ট্রেনগুলোতে অনেক ধরনের সিটের ব্যবস্থা করা থাকে। যার জন্য এই
ট্রেনগুলোতে একেক সিটের একেক রকম ভাড়া হয়ে থাকে।
অনেকেই আছে যারা এই ট্রেনগুলোতে কোন সিটের ভাড়া কত তা জানে না। না জানার কারণে
তারা সহজে ট্রেনে করে যেতে চায়না। কিন্তু ট্রেন ভ্রমণ অন্যান্য গাড়ি
যেমন বাস, প্রাইভেট কারের থেকে ভাড়া কম আরামে যাওয়া যায় এবং নিরাপদ
বেশি। অনেকে আছে যারা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর ভাড়া কত তা
জানার জন্য গুগলের সার্চ করে।
কেননা আগে থেকে যদি ট্রেনের ভাড়া যাত্রীদের জানা থাকে। তবে তাদের বাজেটের
হিসাব করে ট্রেনের টিকিট কাটা অনেক সহজ হয়ে যায়। যারা চট্টগ্রাম থেকে
ঢাকা ট্রেনে করে যেতে চাই, তাদের বাজেট পরিকল্পনা সহজ করতে। আর তারা কোন
সিটের টিকিট কাটবে তা নির্ধারণ করতে, এখন আমি নিচে এই রুটে চলাচল করা
ট্রেনগুলোর কোন সিটের ভাড়া কেমন তা জানাবো।
চটলা এক্সপ্রেস (৮০১) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ৮৫৭ টাকা | চটলা এক্সপ্রেস (৮০১) |
| এসি সিট | ১০৩০ টাকা | চটলা এক্সপ্রেস (৮০১) |
| শোভন চেয়ার | ৪৫০ টাকা | চটলা এক্সপ্রেস (৮০১) |
সুবর্ণ এক্সপ্রেস (৭০১) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি সিট | ১১৩৩ টাকা | সুবর্ণ এক্সপ্রেস (৭০১) |
| স্নিগ্ধা | ৯৪৩ টাকা | সুবর্ণ এক্সপ্রেস (৭০১) |
| শোভন চেয়ার | ৪৯৫ টাকা | সুবর্ণ এক্সপ্রেস (৭০১) |
| ফাস্ট সিট | ৭৫৪ টাকা | সুবর্ণ এক্সপ্রেস (৭০১) |
মহানগর এক্সপ্রেস (৭২১) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা | মহানগর এক্সপ্রেস (৭২১) |
| এসি সিট | ১০৩০ টাকা | মহানগর এক্সপ্রেস (৭২১) |
| স্নিগ্ধা | ৮৫৭ টাকা | মহানগর এক্সপ্রেস (৭২১) |
মহানগর গোধূলি (৭০৩) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ৮৫৭ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
| শোভন চেয়ার | ৪৫০ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
| ফাস্ট সিট | ৬৮৫ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
| এসি সিট | ১০৩০ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪৯৫ টাকা | কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) |
| স্নিগ্ধা | ৯৪৩ টাকা | কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) |
| এসি সিট | ১১৩৩ টাকা | কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) |
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি সিট | ১১৩৩ টাকা | সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) |
| ফাস্ট সিট | ৭৫৪ টাকা | সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) |
| শোভন চেয়ার | ৪৯৫ টাকা | সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) |
| স্নিগ্ধা | ৯৪৩ টাকা | সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) |
পর্যটক এক্সপ্রেস (৮১৫) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ৯৪৩ টাকা | পর্যটক এক্সপ্রেস (৮১৫) |
| শোভন চেয়ার | ৪৯৫ টাকা | পর্যটক এক্সপ্রেস (৮১৫) |
| এসি বার্থ | ১৭৪৬ টাকা | পর্যটক এক্সপ্রেস (৮১৫) |
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
| ফাস্ট বার্থ | ১০৮০ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
| এসি বার্থ | ১৫৯১ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
| স্নিগ্ধা | ৪৫৭ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন বন্ধের দিন
যারা চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে করে যেতে চান, তাদের চট্টগ্রাম থেকে ঢাকা
যাওয়া ট্রেন গুলোর বন্ধের দিন সম্পর্কে জানা প্রয়োজন। আগে থেকে যদি এই
ট্রেনগুলোর বন্ধের দিন সম্পর্কে জানা থাকে তবে আপনি নিশ্চিন্তে ট্রেনে
ভ্রমণ করতে পারবেন।
আরো পড়ুনঃ ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী
ধরেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর বন্ধের দিন জানেন না। আর আপনি
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য একটি ট্রেন বাছাই করেছেন এবং স্টেশনে গিয়ে
দেখছেন সেই ট্রেনটি বন্ধ। তখন আপনার যাত্রা করার পুরো প্ল্যানে ব্যাঘাত
ঘটবে।
ফলে আপনি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়বেন। তাই এরকম বিভ্রান্তিকর
পরিস্থিতি এড়াতে। আপনার উচিত আগে থেকেই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর
সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানা। নিচে এই রুটে চলাচল করা ট্রেনগুলো
সাপ্তাহিক ছুটির দিন বলা হলো।
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা
| ট্রেনের নাম | ট্রেন বন্ধের দিন |
|---|---|
| চটলা এক্সপ্রেস (৮০১) | শুক্রবার |
| সুবর্ণ এক্সপ্রেস (৭০১) | সোমবার |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | রবিবার |
| মহানগর গোধূলি (৭০৩) | প্রতিদিন চলাচল করে |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | মঙ্গলবার |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) | মঙ্গলবার |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | বুধবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | প্রতিদিন চলাচল করে |
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন
যাত্রী সুবিধা দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলো মাঝপথে
অনেকগুলো স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। এই স্টেশনগুলোর নাম যদি আগে
থেকে যাত্রীরা জানে তাহলে এই স্টেশনগুলোর সুবিধা যাত্রীরা সহজে নিতে পারবে।
ফলে ভ্রমণ করার সময় এই ভ্রমণ আরো আনন্দে ভরে উঠবে। যাত্রীরা যেন এই রুটে চলাচল
করার সময় কোন ট্রেন কোন স্টেশনগুলোতে থামে তা জানতে পারে। এজন্য নিচে এ
ট্রেনগুলোর স্টপেজ স্টেশনের নামের তালিকা দেওয়া হলো।
চটলা এক্সপ্রেস (৮০১) ট্রেনের স্টপিস স্টেশন
| চটলা এক্সপ্রেস (৮০১) |
|---|
| চট্টগ্রাম |
| কুমিরা |
| ফেনী |
| হাসানপুর |
| নাঙ্গলকোট |
| লাকসাম |
| কুমিল্লা |
| শশীদল |
| কসবা |
| আখাউড়া |
| ব্রাহ্মণবাড়িয়া |
| ভৈরব বাজার |
| মেথিকান্দা |
| নরসিংদী |
| বিমানবন্দর |
| ঢাকা |
সুবর্ণ এক্সপ্রেস (৭০১) ট্রেনের স্টপিস স্টেশন
| সুবর্ণ এক্সপ্রেস (৭০১) |
|---|
| চট্টগ্রাম |
| ঢাকা |
মহানগর এক্সপ্রেস (৭২১) ট্রেনের স্টপিস স্টেশন
| মহানগর এক্সপ্রেস (৭২১) |
|---|
| চট্টগ্রাম |
| কুমিরা |
| ফেনী |
| নাঙ্গলকোট |
| লাকসাম |
| কুমিল্লা |
| কসবা |
| আখাউড়া |
| ব্রাহ্মণবাড়িয়া |
| আশুগঞ্জ |
| ভৈরব বাজার |
| নরসিংদী |
| ঢাকা |
মহানগর গোধূলি (৭০৩) ট্রেনের স্টপিস স্টেশন
| মহানগর গোধূলি (৭০৩) |
|---|
| চট্টগ্রাম |
| ফেনী |
| গুণাবতী |
| লাকসাম |
| কুমিল্লা |
| আখাউড়া |
| ব্রাহ্মণবাড়িয়া |
| ভৈরব বাজার |
| নরসিংদী |
| ঢাকা |
কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) ট্রেনের স্টপিস স্টেশন
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) |
|---|
| কক্সবাজার |
| চট্টগ্রাম |
| ঢাকা |
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ট্রেনের স্টপিস স্টেশন
চট্টগ্রাম - ঢাকা
পর্যটক এক্সপ্রেস (৮১৫) ট্রেনের স্টপিস স্টেশন
কক্সবাজার - চট্টগ্রাম - ঢাকা
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) ট্রেনের স্টপিস স্টেশন
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
|---|
| চট্টগ্রাম |
| ফেনী |
| লাকসাম |
| কুমিল্লা |
| আখাউড়া |
| ব্রাহ্মণবাড়িয়া |
| ভৈরব বাজার |
| ঢাকা |
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে
চট্টগ্রাম থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনে যেতে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে। আর
লোকাল ট্রেন হলে ৭ থেকে ৯ ঘন্টা পর্যন্ত সময় লাগে। তবে এই
সময়টা নির্ভর করে ট্রেনের ধরন সময় এবং যাত্রাপথে স্টেশনে থামার
ওপর। আন্তঃনগর ট্রেনগুলো চট্টগ্রাম থেকে ঢাকা এই রুটে অনেক
গতিতে চলে।
যার কারণে যাত্রীরা খুব কম সময়ে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে পারে। আবার এই
রুটে কিছু লোকাল ট্রেন চলাচল করে। যেগুলো যাত্রাপথে অনেকগুলো স্টেশনে যাত্রা
বিরতি দেয়। যার কারণে গন্তব্যে পৌঁছাতে একটু সময় বেশি লাগে। ট্রেনে ভ্রমণ
করলে সব থেকে বড় সুবিধা হচ্ছে রেলপথে কোন ট্রাফিক বা যানজটের ঝামেলা থাকে না।
চট্টগ্রাম থেকে ঢাকা কত কিলোমিটার
চট্টগ্রাম থেকে ঢাকা টোটাল ২৫৭ কিলোমিটার। এই পথটি আপনি
যদি বাসে অথবা প্রাইভেট কারে যেতে চান, তাহলে সময় লাগতে পারে প্রায়
পাঁচ থেকে ছয় ঘন্টা। তবে এটা নির্ভর করবে রাস্তায় ট্রাফিক
আবহাওয়া এবং গাড়ির গতির ওপর। এছাড়াও ট্রেনে যাত্রা করলে
তাড়াতাড়ি আরামে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে গন্তব্য স্থানে পৌঁছানো যাবে।
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের টিকিটের মূল্য কত
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেনের টিকিটের মূল্য ট্রেনের ক্লাস ও সার্ভিসের
ওপর নির্ভর করে কম ও বেশি হয়। এই রুটে চলাচল করা ট্রেনগুলো আধুনিক
হওয়ার কারণে এর মধ্যে অনেক ধরনের আসনের সুব্যবস্থা থাকে।
এই আসনগুলোর ভাড়া আসনের কোয়ালিটির উপর নির্ভর করে কম ও বেশি হয়।
চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচল করা ট্রেনগুলো সর্বনিম্ন ভাড়া ৪০৫ টাকা থেকে
শুরু করে সর্বোচ্চ ১৫৯০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকা কোন ট্রেন সবচেয়ে ভালো
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া ট্রেন গুলোর মধ্যে বেশিরভাগ আন্তঃনগর ট্রেন। তাই
এই ট্রেনগুলো কম বেশি সব একই রকম। এই ট্রেনগুলো কমবেশি একই সময়ে
গন্তব্যে পৌঁছায় এবং এইসব ট্রেনের মধ্যে ভালো আরামদায়ক সিট থাকার জন্য
যাত্রা অনেক শান্তিতে করা যায়। তবে আপনি যদি একটু তাড়াতাড়ি গন্তব্যে
যেতে চান।
তাহলে সুবর্ণ এক্সপ্রেস (৭০১), সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) এবং পর্যটক
এক্সপ্রেস (৮১৫) এই তিনটি ট্রেনের মধ্যে যেকোনো একটি ট্রেনে আপনার সময়সূচী
মিললে যাত্রা করতে পারেন। এই ট্রেনগুলো অন্য সব ট্রেনের থেকে তাড়াতাড়ি
চট্টগ্রাম থেকে ঢাকা যায়। আর যাত্রা পথে কম দাড়ায় এবং এই ট্রেনগুলোর মধ্যে
সব ধরনের সুব্যবস্থা আছে।
ট্রেন ভ্রমণের সময় করণীয়
যখন আপনি ট্রেনে করে কোন জায়গা যাবেন। তখন আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক
থাকতে হবে এবং এমন কিছু কাজ যেগুলো আপনাকে ট্রেন ভ্রমণের আগে করতে
হবে। যেমন ট্রেন ভ্রমণের আগে টিকিট কেটে নিবেন। তারপর সেই টিকিট যাত্রা
শুরু করার আগে আপনার ব্যাগে বা পকেটে ভালোভাবে রেখে দিবেন।
ট্রেন স্টেশনে আসার ৩০ মিনিট আগে স্টেশনে উপস্থিত হবেন। স্টেশনে ট্রেন
আসলে তাড়াহুড়ো করে উঠবেন না। যখন ট্রেনটি স্টেশনে থেমে যাবে, তখন
আস্তে করে আপনার আসনে গিয়ে বসবেন। ভিড়ের মধ্যে আপনার প্রয়োজনীয়
জিনিসপত্রগুলো দেখে রাখবেন এবং সাবধানে থাকবেন। ট্রেন ভ্রমণ করার আগে
আপনার প্রয়োজনীয় যেসব জিনিস,
সেগুলো ভালোভাবে ব্যাগে বা লাগেজে গুছিয়ে নেবেন। চেষ্টা করবেন বাড়ি থেকে
হালকা খাবার এবং পানি নিয়ে যাওয়ার। বাইরের খাবার এড়িয়ে চলবেন। আর
অপরিচিত মানুষের কাছে কোন খাবার খাবেন না। জানালার পাশে যদি আপনার
চেয়ার থাকে, তবে জানালা খোলা রেখে মোবাইল টিপবেন না ও ট্রেন চলাকালে
দরজাতে গিয়ে দাঁড়াবেন না।
যখন আপনার গন্তব্যে পৌঁছাবেন তার এক স্টেশন আগে থেকেই স্টেশনে
নামার প্রস্তুতি নিবেন এবং আপনার ব্যাগ বা লাগেজ গুলো প্রস্তুত
রাখবেন। ট্রেনে যাত্রা করার সময় যদি কোন সমস্যা হয়। তবে ট্রেনে
থাকা পুলিশ কর্মকর্তা বা ট্রেনের কর্মচারীদের জানাবেন।
FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ চট্টগ্রাম থেকে ঢাকা সর্বপ্রথম কোন ট্রেন যায়?
উত্তরঃ চট্টগ্রাম থেকে ঢাকা সর্বপ্রথম চট্টলা এক্সপ্রেস (৮০১) এই
ট্রেনটি ছেড়ে যায়। এই ট্রেন সকাল ৬ঃ০০ টার সময় চট্টগ্রাম রেলওয়ে
স্টেশন থেকে ছাড়ে এবং ঢাকা পৌছায় দুপুর ১২ঃ৪০ মিনিটে।
প্রশ্নঃ চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের শোভন চেয়ার ও এসির ভাড়া কত?
উত্তরঃ চট্টগ্রাম থেকে ঢাকা যেসব ট্রেন যাই সেগুলো কম বেশি আন্তঃনগর
ট্রেন। আর এই ট্রেনগুলোর সিটের ভাড়া সিটির ধরন হিসেবে কম বেশি হয়ে থাকে।
যেমন শোভন চেয়ারের ভাড়া ৪৫০ টাকা, স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৮৫৭ টাকা।
আর এসি সিটের ভাড়া ১০৩০ টাকা। কিছু কিছু ট্রেনের আবার এসির ভাড়া ১১৩৩
টাকা, শোভন চেয়ারের ভাড়া ৪৯৫ টাকা এবং স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৯৪৩ টাকা।
প্রশ্নঃ কোন ওয়েবসাইট থেকে ট্রেনের টিকেট কাটবো?
উত্তরঃ আপনি যদি অনলাইনে টিকিট কাটেন। তবে গুগলে সার্চ
করবেন eticket.railway.gov.bd এইটা লিখে এই ওয়েবসাইট থেকে আপনি
অনলাইন থেকে টিকিট কাটতে পারবেন। এছাড়াও মোবাইল থেকে আপনি রেল সেবা অ্যাপ
ডাউনলোড করে সেখান থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
প্রশ্নঃ ট্রেনে নাকি বাসে ভ্রমণ নিরাপদ ও সাশ্রয়ী?
উত্তরঃ বাসের থেকে ট্রেনে ভ্রমণ করা অনেক নিরাপদ এবং কম খরচে ট্রেনে
ভ্রমণ করা যায়। এছাড়াও আরো অনেক সুবিধা আছে। যেগুলো আপনি বাসের থেকে
ট্রেনে পাবেন। বিশেষ করে ট্রেনে ভ্রমণ নিশ্চিত ভাবে করা যায় এবং সঠিক
সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু বাসে ট্রেনের মত নিরাপদ থাকে না এবং
ট্রাফিক বা যানজটের কারণে অনেক সময় বাসে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগতে
পারে।
আরো পড়ুনঃ সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী
প্রশ্নঃ কিভাবে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে যাবো?
উত্তরঃ কোন সময়ের ভ্রমণ করবেন সেটা নির্ধারণ করে ট্রেনের টিকিট
কাটবেন। আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকা সকাল সকাল যেতে চান, তবে চটালা
এক্সপ্রেস ৮০১ এই ট্রেনটি আপনার জন্য ভালো হবে। কারণ এই ট্রেনটির সকাল ছয়টার
সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ৫ঃ৩০ মিনিটে স্টেশনে পৌঁছাবেন। ট্রেন
আসলে তাড়াহুড়ো না করে আস্তে করে ট্রেনে উঠবেন।
শেষ কথাঃ চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও এই ট্রেনের ভাড়া, এই রুটে
কতগুলো ট্রেন চলে তার নাম এবং এই ট্রেনগুলো কোন দিন বন্ধ থাকে, চলার পথে কোন
স্টেশনগুলোতে দাঁড়ায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর
পাশাপাশি আপনি কিভাবে ট্রেন যাত্রা করবেন এবং ট্রেন যাত্রা করার আগে করনীয়
কি সে সকল বিষয়েও বলা হয়েছে। আপনি যখন ট্রেনে করে চট্টগ্রাম থেকে
ঢাকা যাবেন।
তার আগে অবশ্যই ট্রেন সম্পর্কে উপরে এই তথ্যগুলো ভালোভাবে পড়ে
নিবেন। উপরের তথ্যগুলো যদি আগে থেকে আপনার জানা থাকে। তবে আপনি ঝামেলা
ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে নিরাপদে পৌঁছাতে পারবেন। আর ট্রেনে
যাত্রা করার সময় নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো নিজের খেয়ালে রাখবেন
এবং সতর্ক থাকবেন। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা সমস্যার মধ্যে পড়লে ট্রেনে
কর্মরত থাকা কর্মচারীদের সাহায্য নিবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url