সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম ২০২৭ আপডেট
সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম ও পূরণ করা চেকের একটি নমুনা আজকের এই
আর্টিকেলে দেখানো হবে। তাছাড়া আজকের এই আলোচনা থেকে আপনারা চেক লেখা ভুল
হলে কি করবেন,
বড় অংকের চেকে পজেটিভ পে এর কাজ কি, চেক ডিজঅনার হলে আইনে কি হয়, চেক বই
হারিয়ে গেলে কি করবেন এবং কিভাবে নিরাপদ উপায়ে চেক ব্যবহার করবেন এই
বিষয়গুলো জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন বিস্তারিত জেনে নিন।
পেজ সূচিপত্রঃ সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম
- সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম
- চেক লিখার ৫টি ঘর কিভাবে পূরণ করবেন
- পূরণ করা চেকের একটি নমুনা
- Bearer, Order ও Cross চেক
- লেখা ভুল হলে কি করবেন
- বড় অঙ্কের চেকে পজিটিভ পে (Positive Payment Instruction)
- পরিচয় অনুযায়ী যা বিশেষভাবে খেয়াল রাখতে হবে
- যেসব ভুলে চেক ফেরত আসে
- চেক ডিজঅনার হলে আইনে কি হয়
- চেক বই ও হারিয়ে গেলে করণীয়
- চেক জমা দিলে টাকা কখন আসে
- নিরাপদে চেক ব্যবহারের ছোট তালিকা
- প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর (FAQ)
- মন্তব্যঃ সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম
সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম
অনেকেই সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম জানতে চেয়েছেন। তবে এর আগে আমাদের জরুরী
কিছু বিষয় জেনে নেওয়া ভালো। বিষয়গুলো হচ্ছে, চেক বইয়ের প্রতিটা পাতার সঙ্গে
একটি ছোট অংশ থাকে। যে অংশটা আপনার কাছে থেকে যায়।
এই ছোট অংশে তারিখ, প্রাপকের নাম ও টাকার পরিমান লিখে রাখবেন। তাহলে
পরবর্তীতে হিসাব মিলাতে কাজে লাগবে। তাছাড়া চেকের একদম নিচে ছাপানো এই সারিতে
চেক নম্বর, শাখার কোড ও হিসাব নাম্বার থাকে। ব্যাংকের কম্পিউটার এটাকে স্ক্যান
করে।
তাই এখানে কলমের দাগ দিবেন না ও চেক ভাজ করবেন না। চেক লেখার সময় পেন্সিল
ব্যবহার করবেন না। কালো বা নীল কালির বলপেন ব্যবহার করবেন। আরেকটি বিষয় চেক জমা
দেওয়ার আগে আপনার একাউন্টে বা হিসাবে যথেষ্ট পরিমাণে টাকা রয়েছে কিনা দেখে
নিবেন।
এটা কেন জরুরী তা আমরা নিচে চেক ডিজঅনার পয়েন্টে আলোচনা করবো। যাই হোক কিভাবে
চেক লিখবেন, তা সহজে বোঝার জন্য আমি এখন আপনাদেরকে একটি ছবি দিবো। এতে আপনারা
সোনালী ব্যাংকের চেক দেখতে কেমন হয় এবং কোন ঘরে কি লিখতে হয় সে সম্পর্কে
আইডিয়া পাবেন।
সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম
আশাকরি উপরে যে পূরণ করা চেক এর ছবি দিয়েছি, এটা দেখে কিভাবে চেক লিখতে হয়, তা
আপনি আইডিয়া পেয়েছেন। তবে এটিকে আরেকটু সহজ ভাবে বুঝতে এবং কোন ঘরে কি লিখবেন
এটা জানতে নিচে একটি টেবিল দিলাম।
| ঘরের নাম | চেকের অবস্থান | কি লিখবেন |
|---|---|---|
| তারিখ (date) | চেকের উপরে ডান কোণে | যেদিন চেক দিবেন. সেই দিনের তারিখ লিখবেন |
| প্রাপক (Pay to) | মাঝের প্রথম লম্বা লাইনে | যাকে টাকা দেবেন তার পুরো নাম লিখবেন |
| কথায় টাকা (Taka) | মাঝের দ্বিতীয় লম্বা লাইনে | কত টাকা, তা কথাই লিখবেন। শেষে মাত্র বা Only লিখবেন |
| অংকে টাকা (TK) | বাম পাশের ছোট বক্সে | সংখ্যায় টাকার পরিমান লিখবেন |
| স্বাক্ষর (a/c Holder's Signature) | নিচের ডান কোণে | একাউন্ট খোলার সময় ব্যবহার করা স্বাক্ষর দিবেন |
চেক লিখার ৫টি ঘর কিভাবে পূরণ করবেন
১ ধাপঃ সঠিক তারিখ লিখবেন
চেকের উপরের ডান কোনাতে তারিখ বসানোর জায়গা থাকে। এখানে দিন, মাস এবং বছর লাইন
ধরে লিখবেন, উদাহরণ হিসেবে ১৬-১১-২০২৬। কিছু কিছু চেকে তারিখের জায়গায় ছোট ছোট
ঘর দেওয়া থাকে। যদি তারিখের জন্য আলাদা ছোট ছোট ঘর দেখতে পান, তবে সেখানে
প্রতিটি ঘরে একটি করে অক্ষর বসাবেন। এখানে দুটি বিষয় মাথায় রাখবেন,
একটি ভবিষ্যতের কোন তারিখ চেকে লিখলে ব্যাংক সাধারণত সেই তারিখের আগে চেকের
টাকা দিবে না। তাই ভবিষ্যতের কোন তারিখ যদি বসান, তবে অবশ্যই প্রাপককে বিষয়টি
জানিয়ে দিবেন। আরেকটি বিষয়, চেক লেখার তারিখ থেকে ছয় মাসের মধ্যে এটি ব্যাংকে
উপস্থাপন করতে হবে। নয়তো চেকের সময়সীমা পার হয়ে যাবে। তাই চেক বহুদিন ফেলে
রাখা ঠিক নয়।
২ ধাপঃ প্রাপকের নাম লিখবেন
প্রাপক (Pay to) এই অপশনে যাকে টাকা দেবেন, তার পুরো নাম লিখবেন। অবশ্যই
নামের বানান তার ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে নিবেন। নামের বানানে ভুল
করলে চেক বাতিল হওয়ার ঝুঁকি থাকে। যদি নিজে নগদ টাকা তুলেন, তবে এখানে
Self বা নিজ লিখবেন। নাম লেখার পর বাকি অংশে একটি লম্বা দাগ টেনে
দিবেন, যাতে নামের পরে অন্য কিছু লিখা না যায়।
৩ ধাপঃ কথায় টাকার পরিমান লিখবেন
দ্বিতীয় লাইনে টাকার অপশন দেখতে পাবেন। এখানে আপনি টাকার পরিমান কথাতে লিখবেন।
অবশ্যই লিখার সময় লাইনের একদম শুরু থেকে লিখবেন। মাঝখানে কোন ফাঁকা রাখবেন না।
টাকা লেখার পর শেষে মাত্র বা ইংরেজিতে Only লিখবেন, যেমন (পঁচিশ হাজার টাকা
মাত্র)। লেখা শেষ হলে বাকি অংশে দাগ টেনে দিবেন। কারণ ফাঁকা জায়গা থাকলে
টাকার সংখ্যা বদলে দেওয়া সহজ। কিন্তু অক্ষর বদলানো কঠিন।
৪ ধাপঃ অংকে টাকার পরিমাণ লিখবেন
এরপর নিচে বাম দিকে একটি ছোট বক্স দেখতে পাবেন। এখানে টাকার পরিমান অংকে বা
সংখ্যায় লিখবেন। যেমন ২৫,০০০/- অবশ্যই বক্সের প্রথম দিক থেকে লেখা
শুরু করবেন এবং টাকার পরিমাণ বসানোর পর বক্সের ফাঁকা অংশে দাগ টেনে দিবেন। সই
করার আগে কথায় লেখা টাকার পরিমান এবং অংকের পরিমাণ ঠিক আছে কিনা মিলিয়ে
নিবেন।
৫ ধাপঃ স্বাক্ষর দিবেন
চেকের নিচে ডান দিকে সই করার জায়গা দেখতে পাবেন, ওখানে সই করবেন। এই সই
হুবহু সেই স্বাক্ষরের মত হতে হবে, যেটি হিসাব খোলার সময় স্বাক্ষর কার্ডে
দিয়েছিলেন। যদি স্বাক্ষরের স্টাইল, আকার বা বানান বদলে যায়।
সই মিলবে না এই কারণে চেক ফেরত আসতে পারে। তাই হুবহু যে স্বাক্ষর ব্যবহার
করেছিলেন, সেই স্বাক্ষর এখানেও ব্যবহার করতে হবে। যদি কোন কারণে স্বাক্ষর ভুলে
যান এবং বদলাতে চান, তবে শাখায় যোগাযোগ করবেন।
পূরণ করা চেকের একটি নমুনা
পূরণ করা চেকের একটি নমুনা যদি দেখতে চান, তবে উপরের প্রথম পয়েন্টে আমি চেকের
যে ছবিটি দিয়েছি এটা দেখলেই হবে। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আরেকটু সহজ
ভাবে এখানে পূরণ করা চেকের ২টি নমুনা তুলে ধরবো, যেন বুঝতে সহজ হয়।
১) নিজে নগদ টাকা তুললে এভাবে চেক পূরণ করবেন
| চেকের ঘর | চেকের ঘরে যা লিখবে |
|---|---|
| তারিখ (date) | ১৬-১১-২০২৬ |
| প্রাপক (Pay to) | Self |
| কথায় টাকা (Taka) | বিশ হাজার টাকা মাত্র |
| অংকে টাকা (TK) | ২০,০০০/- |
| স্বাক্ষর (a/c Holder's Signature) | আপনার স্বাক্ষর |
এখানে চেক ক্রস করবেন না। কারণ চেক ক্রস করলে চেকের টাকা কাউন্টার থেকে নগদে
পাওয়া যায় না।
২) অন্য কাউকে বা বাড়িওয়ালাকে ভাড়া দিতে এভাবে চেক পূরণ করবেন
| চেকের ঘর | চেকের ঘরে যা লিখবে |
|---|---|
| তারিখ (date) | ১৬-১১-২০২৬ |
| প্রাপক (Pay to) | মোঃ রফিকুল ইসলাম |
| কথায় টাকা (Taka) | পঁচিশ হাজার টাকা মাত্র |
| অংকে টাকা (TK) | ২৫,০০০/- |
| স্বাক্ষর (a/c Holder's Signature) | আপনার স্বাক্ষর |
চেকের উপরে বাম কোনাতে দুটি সমান্তরাল দাগ টানবেন এবং দাগের মাঝে A/C Payee
Only লিখবেন। এতে টাকা শুধুমাত্র বাড়িওয়ালার নিজের একাউন্টে জমা হবে। চেক
যদি হারিয়েও যায়, এই চেক দিয়ে অন্য কেউ নগদ টাকা তুলতে পারবে না।
Bearer, Order ও Cross চেক
চেকের Pay লাইনের শেষে সাধারণত Or Bearer ছাপা থাকে। এর অর্থ
হচ্ছে যে ব্যাক্তি চেকটি ব্যাংকে নিয়ে যাবে তাকে টাকা দেওয়া যেতে
পারে। চেকের নিরাপত্তা পুরোটাই নির্ভর করবে আপনি এতে কি যোগ করছেন এবং কি
কাটছেন তার ওপর।
| চেকের ধরন | কি করতে হবে | টাকা পাওয়ার পদ্ধতি |
|---|---|---|
| বেয়ারার চেক | এটা যেমন আছে তেমনি রাখবেন | চেক যার কাছে থাকবে, সে নগদ টাকা তুলতে পারবে। নিজের জন্য টাকা তোলার সময় এটি বেশি চলে। |
| অর্ডার চেক | চেকে থাকা Or Bearer কেটে Or Oder লিখবেন | শুধুমাত্র নাম উল্লেখ করা ব্যাক্তি, তার পরিচয় দিয়ে টাকা তুলতে পারবেন। উল্লেখিত নামের ব্যক্তি ছাড়া অন্য কেউ তুলতে পারবে না। |
| ক্রস চেক | চেকের উপরে বাম গোনাতে দুটি সমান্তরাল দাগ দিবেন | এই টাকা নগদ তোলা যায় না। শুধুমাত্র ব্যাংক একাউন্টে জমা হয়। |
| A/C Payee Only ক্রস চেক | দুই দাগের মধ্যে A/C Payee Only লিখবেন | এটি লিখলে টাকা কেবল প্রাপকের নিজের একাউন্টে যাবে। অন্যকে বড় অংকের টাকা দিতে হলে এটাই নিরাপদ। |
সহজ কথা আপনি যদি নিজে নগদ টাকা তুলেন, তবে ক্রস করবেন না। আর যদি অন্যকে টাকা
দেন তবে ক্রস করবেন। কারণ ক্রস করলে নগদ অর্থ উঠানো যায় না।
লেখা ভুল হলে কি করবেন
যদি চেক লিখতে গিয়ে ভুল করেন, তবে নিরাপদ উপায় নতুন একটি পাতায় চেক লেখা।
চেকের যে পাতায় ভুল হবে, এটা ফেলবেন না। এই চেকের উপর বড় করে বাতিল লিখবেন।
আর মুড়িতে নোট করে রাখবেন চেকটি কেন বাতিল হয়েছিল। ঘষামাজা বা
হোয়াইটনার চেকের উপর একদম ব্যবহার করবেন না।
ছোট একটি অক্ষর ভুল হলে অনেক সময় ব্যাংক সংশোধনের পাশে হিসাবধারীর পূর্ণ
স্বাক্ষর চায়। কিন্তু তারিখ, প্রাপকের নাম বা টাকার অংকে কাটাকাটি থাকলে ঝুঁকি
অনেক বেশি থাকে। সংশোধিত চেক গ্রহণ করা হবে কিনা, সেটা ব্যাংক ও প্রাপকের
সিদ্ধান্ত। তাই ঝুঁকি না নিয়ে নতুন পাতা ব্যবহার করাই ভালো।
বড় অঙ্কের চেকে পজিটিভ পে (Positive Payment Instruction)
২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক চেক জাল করা বা স্বাক্ষর নকল করে টাকা তুলে নেওয়া
বন্ধ করতে পজিটিভ পে ব্যবস্থা চালু করে। এর মূল কথা হচ্ছে বড় অংকের চেক
দেওয়ার পর। আপনি নিজেই ব্যাংককে জানিয়ে রাখেন যে এই নম্বরের চেকটি, এই পরিমাণ
টাকার, এই ব্যক্তির নামে আপনি দিয়েছেন। পরবর্তীতে চেকটি ব্যাংকে জমা করলে
ব্যাংক সেই তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে টাকা দিবে।
আরো পড়ুনঃ সিটি ব্যাংক লোন পাওয়ার উপায়
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উল্লেখ করে বিভিন্ন ব্যাংকের প্রকাশিত নোটিশ
অনুযায়ী।
ক) ব্যক্তিগত হিসাবে পাঁচ লাখ টাকা বা তার থেকে বেশি অংকের ক্লিয়ারিং
ছেকে পজিটিভ পে লাগে।
খ) কর্পোরেট এস এম ই ও প্রোপাইটরশীপ প্রতিষ্ঠানের হিসাবে পজিটিভ পে
এর সীমা এক লাখ টাকা বা তার থেকে বেশি।
সোনালী ব্যাংকের ক্ষেত্রেঃ ব্যাংকের অফিসিয়াল সার্ভিস তালিকায় লিখা আছে,
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এক লাখ টাকা বা তার বেশি চেক পরিশোধে
Positive Payment Instruction প্রয়োজন। এই ফর্মে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য
আলাদা সীমার উল্লেখ নেই।
এজন্য আপনারা এক লাখ টাকার বেশি ক্লিয়ারিং চেক দেওয়ার আগে, নিজের শাখা থেকে
হিসাবের জন্য সীমা কত জেনে নিবেন। ইন্টারনেটে আমরা কিছু প্রতিবেদনে দেখেছি তিন
লক্ষ টাকা সীমা। কিন্তু ব্যাংকের অফিসিয়াল নোটিশে এগুলো পাইনি। তাই আমাদের
পরামর্শ থাকবে নিজের ব্যাংক শাখা থেকে এই বিষয়ে পরিষ্কার জেনে নেওয়া।
পরিচয় অনুযায়ী যা বিশেষভাবে খেয়াল রাখতে হবে
১. নতুন ব্যবহারকারী ও শিক্ষার্থীঃ প্রথমবার যদি চেক লেখেন, তবে আগে সাদা
কাগজে খসড়া করে নিবেন। বিশেষ করে টাকার অংক কথায় লেখার জন্য। এরপর এই
লেখাগুলো চেকে দেখে দেখে লিখবেন। চেক যদি অভিভাবক বা অন্য কারো হয়। তবে
স্বাক্ষর একাউন্ট এর মালিকেরই ব্যবহার করবেন। নিজের সই দিয়ে কাজ চালানোর
চেষ্টা করবেন না।
২. চাকরিজীবীঃ নিয়মিত নগদ টাকা তুলতে চেকে Self লিখবেন। যদি
ভাড়া, কিস্তি বা কোন কিছুর বিল পরিশোধ করেন, তবে A/C Payee ক্রশ চেক
দিবেন। আর অফিস থেকে যদি ভাতা, বেতন বা বিলের চেক পান। ব্যাংকে যাওয়ার আগে
নামের বানান,
তারিখ এবং টাকার অংক সহ শীল ও স্বাক্ষর মিলিয়ে নিবেন। যদি চেক এ গরমিল
থাকে তবে চেক যে ব্যাক্তি দিবে তার কাছে ঠিক করিয়ে নিবেন। এতে
ব্যাংক থেকে অযথা ফেরত আসার সময় নষ্ট হাওয়া থেকে বাঁচবেন।
৩. ব্যবসায়ী ও প্রতিষ্ঠানঃ কর্পোরেট এসএমই ও প্রোপাইটরসিপ হিসাবে
পজিটিভ পে এর সীমা অনেক কম। তাই চেক ইস্যুর সঙ্গে সঙ্গে ব্যাংককে
জানিয়ে দিবেন। যিনি চেকটা নিয়ে যাবেন, তাকে A/C Payee ক্রস চেক
দিবেন। আপনারা কখনোই কর্মচারীর হাতে সই করা ফাকা চেক দিবেন না। প্রতিটি চেকের
নম্বর, প্রাপক ও অংক নিজের খাতায় লিখে রাখবেন।
৪. যৌথ হিসাবধারীঃ একটি চেকে একজনের স্বাক্ষর লাগবে, নাকি দুইজনের
স্বাক্ষর নিতে হবে। এটা হিসাব খোলার আগেই ঠিক করতে হয়। এই সম্পর্কে যদি না
জানেন, তবে অগ্রিম শাখা থেকে এ বিষয়ে জেনে চেক লিখবেন।
যেসব ভুলে চেক ফেরত আসে
অনেক সময় কিছু সাধারণ ভুলের কারণে চেক ফেরত আসে। তবে আমরা অনেকেই কেন চেক
ফেরত আসে এই সম্পর্কে কোন ধারণা রাখি না। আসলে বেশিরভাগ চেক ব্যাংক থেকে
ফেরত আসার তিনটি কারণ থাকে। এই কারণগুলো আমাদের জানা দরকার, তাই নিচে এই
কারণগুলো আমি উল্লেখ করলাম।
লেখার ভুল থাকলে
ক) কথায় ও অঙ্কে টাকার পরিমান ভিন্ন বা আলাদা থাকলে চেক ফেরত আসতে পারে।
তাই চেক পূরণ করার সময় কথায় ও অংকে টাকার পরিমাণ ভালোভাবে মিলিয়ে
দেখবেন।
খ) তারিখ ভুল ভাবে লিখলে বা ছয় মাসের বেশি পুরনো হলে চেক ফেরত আসতে
পারে তাই নতুন দিনে নতুন তারিখ লিখবেন।
গ) চেকে নাম, তারিখ বা অংকে কাটাকাটি ও ঘষামাজা থাকলে চেক ফেরত হতে
পারে। তাই চেকে যদি ভুলবশত নাম, তারিখ বা অংকে কাটাকাটি হয়ে যায়, তাহলে
নতুন পেজ নিয়ে পূরণ করবেন। পুরোনো পেজ বাতিল করবেন।
ঘ) নিচের MICR লাইনে দাগ থাকলে বা চেকে ভাজ
থাকলে কম্পিউটারের স্ক্যান করতে সমস্যা হতে পারে। কারণ চেক কম্পিউটারে
স্ক্যান করা হয়। তাই চেকের নিচে দাগ বা চেকভাজ করবেন না।
স্বাক্ষর বা সই ভুল থাকলে
ক) অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষর দেওয়া হয়। সে স্বাক্ষরের সাথে
যদি চেকে দেওয়া স্বাক্ষর না মেলে, তবে চেক ফেরত হতে পারে। তাই একাউন্ট
খোলার সময় যে স্বাক্ষর দিয়েছিলেন ওভাবেই স্বাক্ষর দিবেন। কোন কারণে
স্বাক্ষর ভুল হলে বা পাল্টাতে চাইলে শাখায় যোগাযোগ করবেন।
খ) যৌথ একাউন্টে অন্য সদস্যদেরও সই লাগে। তাই যৌথ হিসেবে নির্দেশনা
অনুযায়ী সবার সই না থাকলে চেক গ্রহণ হবে না। এজন্য যৌথ একাউন্টে সবার
সই নিয়ে ব্যাংকে যাবেন।
নিয়ম ও ব্যালেন্সের ভুল থাকলে
ক) একাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকলে চেক ডিজঅনার হতে পারে, এতে
আইনি জটিলতা হবে। তাই চেক দেওয়ার আগে একাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে
কিনা চেক করে নিবেন।
খ) বেশি টাকা লেনদেন করতে পজিটিভ পে না দিলে সমস্যা হবে।
চেক ডিজঅনার হলে আইনে কি হয়
একাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে, তবে চেক ফেরত হবে। এজন্য বাংলাদেশে
সেটি একটি ফৌজদারি অপরাধ হতে পারে। এই বিধান নেগোশিয়েবল
ইনস্ট্রমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় উল্লেখ রয়েছে। এই
আইনের মূল বিষয়গুলো নিচে দেওয়া হল,
চেক লেখার তারিখ থেকে ছয় মাসের মধ্যে ব্যাংকে জমা দিতে হয়। যদি একাউন্টে
টাকা না থাকে এবং ব্যাংক থেকে চেক ফেরত দেওয়া হয়। তাহলে প্রাপককে এই খবর
পাওয়ার পর ৩০ দিনের মধ্যে চেক দাতাকে লিখিত নোটিশ পাঠিয়ে টাকা চাইতে হবে।
যদি চেকদাতা নোটিশ পাওয়ার পেয়ে ৩০ দিনের মধ্যে টাকা না দেয়। তবে
প্রাপক আদালতে মামলা করতে পারবে। এরপর দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ
শাস্তি এক বছর অথবা চেকের অংকের টাকা তিনগুণ পর্যন্ত জরিমানা বা জেল ও
জরিমানা দুটোই দিতে হতে পারে।
পরামর্শঃ চেক দেওয়ার সময় একাউন্টে ব্যালেন্স আছে কিনা দেখে
নিবেন। তাহলে আইনি ঝুঁকি থেকে বাঁচতে পারবেন এবং এতে নিজের ভদ্রতাও
প্রকাশ পাবে।
চেক বই ও হারিয়ে গেলে করণীয়
সোনালী ব্যাংকের অফিসিয়াল কাস্টমার সার্ভিস অ্যাপ্লিকেশন ফর্মে চেক বইয়ের
আবেদন, স্টপ পেমেন্ট নির্দেশনা ও পজিটিভ পেমেন্ট নির্দেশনা সব কিছু একটি
পেজে দেখতে পাবেন। চেক বইয়ের আবেদনের নতুন হিসাব, চেক হারানো এবং
MICR সংক্রান্ত এই তিনটি আলাদা বিকল্প ও কত পাতার বই লাগবে সেটা লেখার
ঘর থাকে।
চেক বা চেক বই হারিয়ে গেলে যা করতে হবে,
১) দ্রুত আপনার ব্যাংক শাখাতে গিয়ে অথবা কল করে চেক হারিয়ে
যাওয়ার বিষয়টি জানাবেন।
২) চেক হারিয়ে গেলে ব্যাংকে স্টপ পেমেন্ট নির্দেশনা
দিবেন। ফর্মে হারানো চেকের নাম্বার থেকে তারিখ ও টাকার
পরিমাণ লিখতে হয়। চেকের মুড়ি থাকলে চেকের নাম্বার পেতে সুবিধা
হয়।
৩) এরপর দ্রুত নিকটস্থ থানায় গিয়ে চেক হারানোর সাধারণ ডায়েরি বা
জিডি করবেন।
৪) পরবর্তীতে নতুন চেক বই নিতে হলে সোনালী ব্যাংকের নিয়ম অনুযায়ী হারানো
চেক, পুড়ে যাওয়া বা নষ্ট চেক বই রিকুইজিশন স্লিপের ক্ষেত্রে জিডির কপি
দিতে হবে।
সতর্কতাঃ বেয়ারার চেক হাতে হাতে ঘোরে। তাই চেক হারানোর পর স্টপ
পেমেন্ট নির্দেশনা দেওয়ার আগেই, যদি কেউ চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে
নেয়। তবে এই টাকা ফেরত পাওয়া অনেক কঠিন হবে। এজন্য আপনারা চেক হারালে
কখনোই দেরি করবেন না। দ্রুত ব্যাংকে কল করে স্টপ পেমেন্ট নির্দেশনা
দিবেন।
চেক জমা দিলে টাকা কখন আসে
যদি আপনারা অন্য ব্যাংকের চেক জমা দেন। তবে এই চেক বাংলাদেশ ব্যাংকের
সক্রিয় চেক প্রসেসিং ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এখানে দুইটি
আলাদা সেশন চলে, সাধারণ মূল্যের চেকের জন্য এবং উচ্চ মূল্যের চেকের জন্য।
প্রতিটি সেশনের চেক পাঠানোর শেষ সময় বাংলাদেশ ব্যাংক সার্কুলার মাধ্যমে
ঠিক করা হয়। আর রমজান মাসে বা বিশেষ ছুটির সময় এটা বদলে যায়। তাই কিছু
বিষয় আমাদের মনে রাখা উচিত, এতে ভালো সুবিধা পাওয়া যাবে। যেমন চেক সকালের
দিকে জমা দিবেন, যেন ওইদিনের সেশন ধরা যায়।
মাথায় রাখবেন সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সাধারণত ক্লিয়ারিং হয় না।
টাকা কখন আপনার একাউন্টে জমা হবে এবং কখন তোলা যাবে, এটা ব্যাংকের নিজস্ব
নীতির ওপর নির্ভর করে। তাই নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ব্যাংকের অ্যাপ অথবা
ব্যাংক স্টেটমেন্ট দেখে নিবেন। প্রয়োজনে ব্যাংকে কল করে জেনে নিতে পারেন।
নিরাপদে চেক ব্যবহারের ছোট তালিকা
আপনারা যেন চেক ব্যবহার করার সময় নিরাপদ থাকেন। এজন্য আমি কিছু কথা
বলবো। অবশ্যই এগুলো মনে রাখবেন ও ফলো করবেন। নিচে
নিরাপদ চেক ব্যবহারের ছোট একটি তালিকা দেয়া হলো।
| নিরাপদে চেক ব্যবহার করার নিয়ম |
|---|
| চেকে সই করার আগে তারিখ, নামের বানান, কথায় ও অংকে টাকার মিল এবং ব্যালেন্স রয়েছে কিনা চেক করে নিবেন। |
| কখনোই ফাঁকা চেকে অগ্রিম স্বাক্ষর করে রাখবেন না। |
| বেশি টাকা অন্যকে দিলে অবশ্যই A/C Payee ক্রশ চেক ব্যবহার করবেন। |
| চেক বইয়ের মুড়িতে চেক লেখার তারিখ, প্রাপকের নাম এবং কত টাকা দিচ্ছেন লিখে রাখবেন। |
| চেক সব সময় ঘরে নিরাপদ জায়গাতে রাখবেন। মানিব্যাগে বা ব্যাগে চেক রেখে ঘুরে বেড়াবেন না। |
| মাসে অন্তত একবার আপনি আপনার ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট চেক করবেন। |
প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর (FAQ)
প্রশ্নঃ সোনালী ব্যাংকের চেক বাংলায় লেখা যাবে?
উত্তরঃ চেষ্টা করবেন চেক লেখার সময় একই ভাষা ব্যবহার করার। অর্থাৎ ইংরেজিতে
লিখলে ইংরেজিতে পুরোটাই লিখবেন। আর বাংলাতে লিখলে পুরো তথ্য বাংলাতে লিখবেন।
বাংলাতেও আপনি সোনালী ব্যাংকের চেক লিখতে পারবেন নাম, তারিখ, টাকার পরিমান
বাংলাতে লিখলে কোন সমস্যা নেই। শুধু কথায় টাকার পরিমান লেখার সময় শেষে (মাত্র)
লিখতে ভুলবেন না।
প্রশ্নঃ চেকের মেয়াদ কতদিন থাকে?
উত্তরঃ যেদিন চেক লিখবেন, সেই তারিখ থেকে ৬ মাসের মধ্যে চেক ব্যাংকে জমা
দিতে হবে। নয়তো চেকের মেয়াদ থাকবে না।
প্রশ্নঃ নিজের নামে চেক লিখে টাকা তোলা যাবে কি?
উত্তরঃ অবশ্যই নিজের নামে চেক লিখে টাকা তুলতে পারবেন। চেকের প্রাপক
(Pay to) এই অপশনে নামের জায়গায় নিজের নাম অথবা Self লিখবেন।
কখনোই চেক ক্রস করবেন না, নয়তো কাউন্টার থেকে নগর ঢাকা তুলতে পারবেন না।
টাকা তুলতে যাওয়ার সময় জাতীয় পরিচয় পত্র সাথে রাখবেন।
প্রশ্নঃ ক্রস চেক ব্যবহার করে নগদ টাকা তুলতে পারব কি?
উত্তরঃ ক্রস চেক ব্যবহার করে আপনি কখনোই নগদ টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন
না। ক্রস চেকের টাকা সরাসরি প্রাপকের ব্যাংক একাউন্টে জমা হয়। আশাকরি
বুঝতে পেরেছেন।
আরো পড়ুনঃ অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রশ্নঃ কত টাকার চেকে পজিটিভ পে লাগে?
উত্তরঃ সোনালী ব্যাংকের সার্ভিস ফরম অনুযায়ী আপনারা যদি এক লাখ টাকা বা তার
বেশি লেনদেন করেন। তবে পজিটিভ পেমেন্ট নির্দেশনা লাগবে। অন্য ব্যাংকের নোটিশে
ব্যক্তিগত হিসাবে সীমা পাঁচ লাখ টাকা এবং প্রতিষ্ঠানের হিসাবের সীমা এক লাখ টাকা
উল্লেখ আছে। আপনার হিসাবের ক্ষেত্রে ঠিক কত, তা শাখা থেকে জেনে নিবেন।
মন্তব্যঃ সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম
আশাকরি উপরোক্ত আলোচনায় আপনারা সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম জানতে পেরেছেন।
সোনালী ব্যাংকের চেক লেখা খুব কঠিন কাজ না। চেক লিখতে পাঁচটি ধাপ ভালোভাবে
অনুসরণ করতে হয়। তারিখ, প্রাপকের নাম, কথাই লেখা টাকার পরিমান, অংকে লেখা
টাকার পরিমান এবং স্বাক্ষর। এ কয়টা ধাপ সঠিকভাবে লিখতে পারলেই চেক লিখা হয়ে
যাবে।
কিন্তু চেক লেখার সময় ছোট অসাবধানতা থেকে ঝামেলা বাড়তে পারে। যেমন চেক লেখার
পর ফাঁকা জায়গায় দাগ না দেওয়া, একাউন্ট খোলার সময় ব্যবহৃত স্বাক্ষরের সাথে
চেকের স্বাক্ষর অমিল থাকায়, কথায় অংকে টাকার পরিমাণ মিল না থাকায়। তাই আমার
পরামর্শ থাকবে চেক লেখার পর, দ্বিতীয়বার তথ্যগুলো মিলিয়ে দেখে ব্যাংকে জমা
দিবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url