আমলকির উপকারিতা ও অপকারিতা - আমলকি কখন খাওয়া উচিত

আমলকির উপকারিতা ও অপকারিতা জানতে চাইলে প্রথমেই আপনাকে এর গুনাগুন সম্পর্কে জানতে হবে। এই আমলকি শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং ত্বক ও চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কিছু কিছু ক্ষেত্রে এটা শরীরের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে।
আমলকির-উপকারিতা-ও-অপকারিতা
আপনি যদি আমলকি কখন খাওয়া উচিত জানতে চান? তাহলে আমার এই আর্টিকেলটি ভালোভাবে পড়বেন। চলুন তাহলে আর দেরি না করে প্রতিদিন কয়টা আমলকি খাওয়া উচিত এবং আমলকির সম্পর্কে সকল তথ্য জেনে নিই।

পেজ সূচিপত্রঃ আমলকির উপকারিতা ও অপকারিতা

আমলকির উপকারিতা ও অপকারিতা

আমলকির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমলকি চিনে না এমন কোন মানুষ পাওয়া যাবে না। তবে অনেকেই এর ভালোদিক জানে, আবার অনেকে জানে না। আমলকি অনেক উপকারী একটি ফল আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য। এই আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।
যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের উপকার করে। এতো উপকারিতা থাকার পরেও, এর কিছু অপকারিতাও আছে। যেগুলো আমাদের জানা অনেক জরুরী। তাই চলুন আমলকির উপকারিতা গুলো কি এবং অপকারিতা গুলো কি জেনে নেওয়া যাক।

চুলের জন্য উপকারীঃ আমলকির মধ্যে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। এতে যেহেতু ভিটামিন সি থাকে। তাই যাদের চুল দুর্বল ও চুল ঘন নয়। তাদের জন্য আমলকি অনেক উপকারী হতে পারে। এতে থাকা ভিটামিন সি মাথার চুল পড়া কমাবে, চুল ঘন করবে এবং চুলকে শক্ত করতে সাহায্য করবে। আপনি চাইলে আমলকির তেলও ব্যবহার করতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ যেহেতু আমলকির মধ্যে ভিটামিন সি থাকে। তাই আমলকি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতে শরীরকে সুস্থ ও শক্তিশালী থাকবে। নিয়মিত আমলকি খেতে পারলে শরীরের সংক্রমণ জনক অসুখ দূর হবে আনং সহজে সর্দি, কাশি, জ্বর বা ঠান্ডা লাগবেনা। তাই যাদের অসুখ বিসুখ বেশি হয়, তারা নিয়মিত আমলকি খাবেন।

ত্বক উজ্জ্বল করেঃ আমলকিতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা কমাতে সাহায্য করবে। নিয়ম মেনে আমলকি খেতে পারলে, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে এবং ত্বকের সতেজতা ফিরিয়ে আনবে। যার কারণে ত্বকে হওয়া বিভিন্ন সমস্যা দূর হবে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে।

হজমশক্তি বাড়ায়ঃ আমলকি পেটের গ্যাস, হজমজনিত সমস্যা বা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে। কারণ আমলকিতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো পেটের হজম প্রক্রিয়াকে উন্নত করে, পেটের গ্যাস দূর করে, পেটের সমস্যা থাকলে, তা ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাই হজম শক্তি ভালো করার জন্য নিয়মিত আমলকি খাওয়ার চেষ্টা করবেন।

ডায়াবেটিসে ও হার্টের জন্য উপকারীঃ আমলকি রক্তে চীনের মাত্রা কমাতে সাহায্য করে। সেই সাথে রক্তে থাকা খারাপ কোলেস্টেরল দূর করে। যা ডায়াবেটিস ও হার্টের রোগীর জন্য অনেক ভালো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে এবং হার্টের স্বাস্থ্য খারাপ থাকলে। নিয়মিত আমলকি খাওয়ার চেষ্টা করবেন। এতে ডায়াবেটিস ও হার্টের স্বাস্থ্য ভালো থাকবে।

আমলকির আরো কিছু উপকারিতা

চোখের জন্য উপকারীঃ আমলকিতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভিটামিন এ ভালো পরিমাণে পাওয়া যায়। তাই যাদের চোখের সমস্যা ও দৃষ্টিশক্তি কম। তাদের জন্য আমলকি খাওয়া অনেক উপকারী হবে। নিয়মিত আমলকি খেতে পারলে চোখের দৃষ্টি শক্তি বাড়ার পাশাপাশি। রাতকানা রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। তাই চোখের দৃষ্টিশক্তি কম থাকলে নিয়মিত আমলকি খাবেন।

কিডনির ও লিভারের জন্য উপকারীঃ আমলকির এমন কিছু উপাদান আছে, যেগুলো শরীর থেকে খারাপ টক্সিন বার করে দিতে সাহায্য করে। যার কারণে লিভারের ওপর ও কিডনির ওপর অতিরিক্ত চাপ কমে। ফলে লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়ে এবং কিডনি ও লিভারের স্বাস্থ্য থাকে ভালো। লিভার ও কিডনির স্বাস্থ্য ভালো রাখতে হলে। নিয়মিত আমলকি খাওয়া উচিত।

ওজন নিয়ন্ত্রণ করেঃ আমলকি ওজন নিয়ন্ত্রণ করতে বা কমাতে সাহায্য করতে পারে। কারণ আমলকিতে ক্যালরি কম ও ফাইবার বেশি থাকে। নিয়মিত খেতে পারলে শরীরের মধ্যে মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে। যা আপনার শরীরের মধ্যে ক্যালোরি পুড়িয়ে আপনার অতিরিক্ত চর্বি গলাবে। এতে করে আপনার ওজন আস্তে আস্তে কমবে বা নিয়ন্ত্রণে থাকবে।

হাড়ের জন্য উপকারীঃ আমলকি এটি প্রাকৃতিক ফল এর মধ্যে প্রাকৃতিক অনেক গুনাগুন আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান গুলো হাড়ের সঠিক গঠন করতে সাহায্য করে। ফলে হার হয় মজবুত ও শক্তিশালী। হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং শক্ত করার জন্য নিয়মিত আমলকি খাওয়া ভালো।

রক্তশূন্যতা দূর করেঃ যাদের শরীরের রক্তের ঘাটতি আছে তাদের জন্য আমলকি একটি উপকারী ফল। কারণ আমলকির মধ্যে আয়রন থাকে, যেটা শরীরের মধ্যে রক্ত উৎপন্ন করতে সাহায্য করে। রক্তের ঘাটতি বিশেষ করে মহিলাদের বেশি দেখা দেয়। তাই নিয়মিত যদি আমলকি খাওয়া যায়, তাহলে এটা শরীরের রক্তের ঘাটতি পূরণ করে রক্তশূন্যতা দূর করতে সাহায্য করবে।

মানসিক চাপ কমায়ঃ আমলকির মধ্যে এমন কিছু প্রাকৃতিক গুনাগুন আছে যেগুলো মস্তিষ্কের উপর চাপ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্ককে শান্ত করে। যাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, স্ট্রেস, মন খারাপ, ঘুমের সমস্যা আছে তাদের জন্য এই আমলকি ফল অনেক উপকারী। এই ফল এইসব মানসিক চাপ দূর করে মনকে করে শান্ত। সেই সাথে ঘুমের মানও হয় ভালো।

আমলকির অপকারিতা

পেটের সমস্যাঃ আমলকি পেটের জন্য ভালো হলেও। অতিরিক্ত খেলে পেটের সমস্যা কমার বদলে আরো বাড়তে পারে। তাই আমলকি অতিরিক্ত না খেয়ে অল্প পরিমানে খেতে হবে। যদি নিয়ম না মেনে অতিরিক্ত খাওয়া হয়। তবে পেটের বিভিন্ন ধরনের সমস্যা যেমন পেট ব্যথা, পেটে গ্যাস, বমি, ডায়রিয়া সহ কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত না খেয়ে পরিমাণ অনুযায়ী খেতে হবে।

কিডনিতে পাথরঃ আমলকি যদি অনেক বেশি খাওয়া হয়। তবে এতে থাকা অক্সালেট আপনার কিডনিতে পাথর তৈরি করতে পারে। আমলকী অতিরিক্ত খাওয়া হলে। আপনার কিডনির ওপর চাপ পড়বে এবং এতে থাকা অক্সাইলেট আপনার কিডনিতে জমে পাথর তৈরি করবে। তাই যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে, তাদের জন্য মোটেও অতিরিক্ত খাওয়া উচিত হবে না।

রক্ত পাতলা করতে পারেঃ আমলকি রক্তকে পাতলা করতে কাজ করে থাকে। যাদের রক্ত জনিত সমস্যা আছে এবং তারা যদি রক্ত পাতলা করার কোন ওষুধ খায় পাশাপাশি তারা যদি আমলকি খায়। তাহলে এটা অতিরিক্ত রক্তকে পাতলা করে দিতে পারে। যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। তাই রক্ত পাতলা করার ওষুধ চলাকালে আমলকি খাওয়া উচিত নয়।

ডায়াবেটিস কমাতে পারেঃ আমলকির মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে। যেগুলো রক্তের মধ্যে থাকা চিনির মাত্রাকে কমাতে সাহায্য করে। যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা কম থাকে। যদি ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পাশাপাশি আমলকি খাওয়া হয়, তাহলে এটা অতিরিক্ত ডায়াবেটিস কে কমিয়ে দিতে পারে। যার কারণে মাথা ঘোরা বমি ভাব এবং শরীর দুর্বল হয়ে যেতে পারে।

গর্ভবতী মহিলার জন্য ক্ষতিকরঃ গর্ভাবস্থায় আমলকি খাওয়া উপকারী হলেও এটা পরিমাণ অনুযায়ী যদি না খাওয়া হয় অর্থাৎ অতিরিক্ত খাওয়া হলে এটা গর্ভবতী মায়ের পেটে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এটা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে পেটে অসুস্তি পেটে জ্বালাপোড়া এবং গ্যাস্ট্রিক এর সমস্যা হতে পারে তাই অতিরিক্ত না খেয়ে সীমিত পরিমাণে খাওয়া উচিত।

ঠান্ডা কাশি বাড়াতে পারেঃ আমলকি খেলে ঠান্ডা, কাশি এগুলো কমে। কিন্তু পরিমাণের চেয়ে বেশি খেলে এখান থেকে আবার উল্টো ঠান্ডা কাশি বেড়ে যেতে পারে। তাই আমলকি খেয়ে উপকার নিতে চাইলে। আপনারা অতিরিক্ত আমলকি খাবেন না। সঠিক পরিমাণ মেনে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। তাহলে স্বাস্থ্যের কোন ক্ষতি হবে না।

আমলকি কখন খাওয়া উচিত

এখন আমি আপনাদেরকে আমলকি কখন খাওয়া উচিত এই বিষয়ে জানাবো। কারন আপনি যদি এই ফলটি সঠিক সময়ে খেতে পারেন, তাহলে এটা থেকে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। চলুন তাহলে কখন এই ফলটি খাওয়া উচিত জেনে নিই।

আপনি যদি আপনার শরীরকে সারাদিন সতেজ রাখতে চান। তাহলে আপনি এটা সকালবেলায় খালি পেটে খাবেন। সকালবেলায় যদি আপনি এটা খালি পেটে খান, তাহলে আপনার শরীর থেকে খারাপ টক্সিন দূর করবে, আপনার হজম শক্তি বাড়াবে এবং সারাদিন শরীরকে সতেজ রাখবে। 

এটি খাওয়ার আরও একটি ভালো সময় হচ্ছে খাবারের পর খাওয়া। খাবারের পর আপনি যদি আমলকি ফল খেতে পারলে। এটা আপনার হজমে সাহায্য করবে, পেটের গ্যাস ও জ্বালাপোড়া কমাবে। এছাড়াও এই ফল রাতে ঘুমানোর আগে অল্প খেতে পারেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই ফল অল্প খেতে পারেন, 

তাহলে আপনার ত্বকের ও চুলের স্বাস্থ্য ভালো হবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে, তা দূর করবে। যদি কারো গ্যাসের সমস্যা বা এসিডিটির সমস্যা হয়, তবে এটা খালি পেটে না খাওয়া ভালো। আর যাদের কিডনির পাথর হওয়ার ঝুঁকি আছে, তাদের এটি খাওয়া এড়িয়ে চলতে হবে। যদি ঠান্ডা, কাশি বেশি থাকে তাহলে এটা অল্প পরিমাণে খেতে হবে।

আমলকির গুনাগুন

আমলকি অনেক উপকারী প্রাকৃতিক ফল। এই ফল অনেক আয়ুর্বেদিক চিকিৎসক, তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে। এই ফলের মধ্যে অনেক পুষ্টিগুণ ও ঔষধিগুন রয়েছে। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা কমলালেবুর থেকেও বেশি।

এছাড়াও এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ফাইবার সহ আরো অনেক খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে। এই পুষ্টিগুণগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। পাশাপাশি হজম প্রক্রিয়া ভালো করে,

চোখের স্বাস্থ্য ভালো রাখে, হার্টকে সুস্থ রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, কিডনির স্বাস্থ্য ভালো রাখে, হাড় মজবুত করে এবং ওজন কমাতেও সাহায্য করে। আবার চুলকে ঘন ও কালো করতে সাহায্য করে। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং নখ ও দাঁত শক্ত করে।

FAQ/আমলকি সম্পর্কে আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ আমলকি কাদের খাওয়া উচিত নয়?
উত্তরঃ আমলকি সাধারণত সবার খাওয়া উচিত কারণ এই ফল অনেক উপকারী। তবে কিছু মানুষের জন্য এটা খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের কিডনির সমস্যা ও ডায়াবেটিসের সমস্যা আছে এবং নিম্ন রক্তচাপের আছে। এরা যদি আমলকি খায়। তাহলে তাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই এদের আমলকি খাওয়া উচিত নয়, খেলেও পরিমাণ মতো এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

প্রশ্নঃ আমলকি খেলে কি রক্তচাপ কমে?
উত্তরঃ যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা যদি আমলকি সঠিক নিয়ম মেনে খেতে পারে, তাহলে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ রক্তচাপ কমে। তাই বলা যায় আমলকি খেলে রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন। আর যাদের নিম্ন রক্তচাপ তারা এটি এড়িয়ে চলবেন।

প্রশ্নঃ আমলকি খেলে কি কাশি কমে?
উত্তরঃ আমলকি যদি সঠিক নিয়ম মেনে খাওয়া যায়, তাহলে এটা কাশি কমাতে সাহায্য করে। কারণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যেটা গলাকে নরম করে শ্বাসনালী পরিষ্কার রাখে এবং গলার কফ কমাতে সাহায্য করে। আমলকি সর্দি, কাশি, ঠান্ডা কমানোর জন্য ওষুধ হিসেবে অনেকেই ব্যবহার করে থাকে।

প্রশ্নঃ আমলকি খেলে কি গ্যাস্ট্রিক কমে?
উত্তরঃ সঠিক পরিমাণে যদি আমলকি খাওয়া হয় তাহলে এটা পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে। কারণ এটা হজম প্রক্রিয়াকে উন্নত করে। যার কারণে পেটে গ্যাস হওয়া, পেটে জ্বালাপোড়া করা এবং অস্বস্তি বোধ করা কমিয়ে দেয়। তাই বলা যায় আমলকি খেলে গ্যাস কমে তবে অতিরিক্ত খেলে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

প্রশ্নঃ আমলকি খেলে কি এলার্জি হয়?
উত্তরঃ আমলকি খেলে কোন এলার্জি হয় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে এলার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই ভিটামিন সি ও টক জাতীয় ফলে এলার্জি থাকে। এছাড়াও যাদের ত্বক সংবেদনশীল ও হজমের সমস্যা থাকে তাদেরও এই প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়া এটি পরিমাণ অনুযায়ী খেলে কোন ধরনের এলার্জি হয় না। তাই অতিরিক্ত পরিমাণে না খেয়ে সীমিত পরিমানে খাওয়াই নিরাপদ।

প্রতিদিন কয়টা আমলকি খাওয়া উচিত

আপনারা অনেকেই প্রতিদিন কয়টা আমলকি খাওয়া উচিত এই বিষয়ে জানতে চেয়েছেন। তাই এখন আমি আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো। কারণ প্রতিদিন আপনি যদি সঠিক নিয়মে আমলকি খেতে পারেন, তবে এটা থেকে আপনি ভালো উপকার পাবেন। আপনি যদি আমলকি থেকে সঠিক উপকার পেতে চান, 
তাহলে এটা আপনি দিনে মাঝারি আকারের এক থেকে দুইটা আমলকি খাবেন। আর আপনি যদি আমলকির গুড়া খান, তাহলে সেটা এক থেকে দুই চামচ অর্থাৎ পাঁচ থেকে দশ গ্রামের মত দিনে খেতে পারেন। আর আপনি যদি আমলকি ভেজানো পানি খেতে চান, তাহলে সেটা এক গ্লাস পানিতে ১টি থেকে ২টা আমলকি ভিজিয়ে সেই পানি খাবেন। 
আমলকি-কখন-খাওয়া-উচিত
এক কথায় হচ্ছে প্রতিদিন আপনার দুইটি আমলকি খাওয়া উচিত। এর থেকে বেশি হলে পেটের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তাই আমার মতে আমলকি খাওয়ার আগে আপনাদের উপর থেকে আমলকির উপকারিতা ও অপকারিতা জেনে নেওয়া ভালো। এতে আমলকি কয়টি খেতে হবে? খেলে কি হয় এবং বেশি খেলে কি হয়? সব তথ্য জানতে পারবেন।

চুলে ব্যবহারে আমলকির উপকারিতা

এখন আমি চুলে ব্যবহারে আমলকির উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো। আমলকি শুধু যে আমাদের সুস্বাস্থ্য বা শরীরের জন্য উপকারী তা কিন্তু নয়। শরীরের পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমলকি এমন একটি প্রাকৃতিক ফল,

যেটা আমাদের শরীরের পাশাপাশি আমাদের চুলের যত্নেও ব্যবহার করা হয়। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এর পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, আন্টিঅক্সিডেন্ট সহ আরো অনেক পুষ্টি গুনাগুন থাকে। এই উপাদান গুলো আমাদের চুলকে ভেতর থেকে পুষ্টি দেয় এবং চুলকে শক্ত করে। আমরা যদি নিয়মিত আমলকি ব্যবহার করতে পারি,

তাহলে এটা আমাদের চুল পড়া কমাবে, চুলের গোড়া শক্ত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আমলকির মধ্যে থাকা এই প্রাকৃতিক গুনাগুন গুলো মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। যার কারনে দ্রুত চুল বড় হয় এবং চুল ঘন হয়। আমলকির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দূর করে এবং চুলের কালো রং ধরে রাখে।

আপনি যদি আমলকির তেল আপনার চুলে ব্যবহার করেন, তাহলে এটা আপনার মাথার খুশকি ও চুলকানি দূর করবে এবং মাথার ত্বককে রাখবে পরিষ্কার। এক কথায় বলা যায় এই আমলকি আপনার চুলে ব্যবহার করলে, এটা আপনার চুল পড়া বন্ধ, নতুন চুল গজা, চুল ঘন, চুল কালো, খুশকি দূর এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে।

আমলকি খেলে কি মোটা হওয়া যায়

আপনারা অনেকে আমলকি খেলে কি মোটা হওয়া যায় এ বিষয়ে জানতে চেয়েছেন। আসলে আমলকি খেলে মোটা হওয়ার কোন ভয় নেই। কারণ আমলকি মধ্যে ক্যালরির পরিমাণ অনেক কম থাকে এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে।

যার কারণে অতিরিক্ত শরীরে চর্বি জমার কোন সম্ভাবনা থাকে না। এছাড়াও আমলকি খেলে শরীরে মেটাবলিজম বাড়ে যেটা শরীরের বিপাকক্রিয়াকে বাড়াতে সাহায্য করে। ফলের দ্রুত হজম হয় এবং শরীরের মধ্যে চর্বি চলতে পারে না। এই আমলকির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি।

শরীর থেকে খারাপ টক্সিন বার করে দেয়। যার কারণে এটা চর্বিকে আস্তে আস্তে কমাতে শুরু করে ও ওজন ধীরে ধীরে কমতে থাকে। এছাড়াও এর মধ্যে ফাইবার থাকার কারণে ক্ষুধা কম লাগে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে। হজম প্রক্রিয়া ভালো হওয়ার জন্য, এটা পেটের বিভিন্ন সমস্যা দূর করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

যেটা শরীরকে হালকা রাখতে সাহায্য করে। এক কথায় বলা যায় আপনি যদি আমলকি কাঁচা, গুড়া অথবা পানিতে ভিজিয়ে খান। তাহলে এটা আপনার ওজন বাড়াবে না বরং আপনার ওজন কে কমাতে সাহায্য করবে। তবে আপনি যদি আমলকির মিষ্টি আচার বানিয়ে অতিরিক্ত খান। তাহলে এটা আপনার ওজন বাড়াতে পারে। 

শুকনো আমলকি খাওয়ার নিয়ম

আপনারা শুকনো আমলকি খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। শুকনো আমলকি মূলত কাঁচা আমলকির মতোই উপকারী। শুকনো আমলকি খাওয়া বা ব্যবহার করা অনেক সহজ। তবে আপনাকে আগে জানতে হবে এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। আপনি যদি সরাসরি শুকনো আমলকি খেতে চান, তাহলে এটা দিনে আপনি দুই থেকে তিন টুকরো ভালোভাবে চিবিয়ে খেতে পারেন।

আর আপনি যদি পানিতে ভিজিয়ে খান, তাহলে এটা রাতে কয়েক টুকরো এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি খাবেন। এতে করে আপনার শরীর থাকবে ঠান্ডা, হজম শক্তি ভালো হবে এবং চুল ও ত্বক সুস্থ থাকবে। আপনি চাইলে প্রতিদিন শুকনো আমলকির গুড়ো এক থেকে দুই চামচ হালকা কুসুম গরম পানিতে অথবা মধুর সাথে মিশিয়ে খেতে পারেন।

এটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। চায়ের সঙ্গেও শুকনো আমলকির গুড়া মিশিয়ে খেতে পারেন। এভাবে খেলে আপনার ঠান্ডা, সর্দি, কাশি দূর হবে। উপরে আমি শুকনা আমলকি খাওয়ার যে নিয়মগুলো বললাম। অবশ্যই এগুলো পরিমাণ অনুযায়ী খেতে হবে। অতিরিক্ত খেলে উপকারের চাইতে ক্ষতি বেশি হতে পারে।

গর্ভাবস্থায় আমলকি খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় আমলকি খাওয়ার উপকারিতা সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। গর্ভাবস্থায় একজন মা যদি আমলকি নিয়ম করে খেতে পারে। তবে এখান থেকে তার শরীর সহ পেটের সন্তানের স্বাস্থ্যের ভালো উপকার পাওয়া যাবে। কারণ আমলকির মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরো অনেক প্রাকৃতিক উপাদান থাকে। 

এই প্রাকৃতিক উপাদানগুলো গর্ভবতী মায়ের এবং তার সন্তানের জন্য অনেক ভালো। গর্ভাবস্থায় মায়ের শরীর দুর্বল থাকে এবং ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। এ সময় শরীরের দুর্বলতা দূর করতে এবং শরীরকে সুস্থ রাখতে, আমলকি খাওয়া অনেক ভালো। কারণ এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীরের দুর্বলতা দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। 

এতে সহজে গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়ে না। তাছাড়া সন্তানের সঠিক বিকাশেও আমলকি অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এতে থাকা ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট পেটের বাচ্চার হাড় শক্ত করতে, শরীরের রক্ত তৈরি ও মস্তিষ্কের সঠিক গঠন করে। গর্ভবতী মায়ের পেটের সমস্যা দূর করে ও কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা কমায়। 

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে, তা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তাছাড়া গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার সমস্যা কমাতেও, আমলকি উপকারী হিসেবে অবদান রাখে। নিয়মিত গর্ভাবস্থায় আমলকি খেতে পারলে। গর্ভবতী মায়ের চুল পড়া কমবে, ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং শরীর সুস্থ ও শক্তিশালী হবে। যা গর্ভে থাকা সন্তানের ওপরও ভালো প্রভাব ফেলবে।

খালি পেটে আমলকি খাওয়ার উপকারিতা

খালি পেটে আমলকি যদি খাওয়া যায় তাহলে এর থেকে ভালো উপকারিতা পাওয়া যায়। সকাল বেলায় খালি পেটে খেলে আমলকির মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সতেজ রাখতে এবং সারাদিন শরীরের শক্তি জোগাতে সাহায্য করে। 

সকালবেলায় যদি খালি পেটে আমলকি খাওয়া হয়, তাহলে এটা পেটের হজম শক্তি বাড়ানোর পাশাপাশি। এটা পেটের গ্যাস দূর করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। সকালবেলায় আমলকি খাওয়া হলে, এটা শরীর থেকে খারাপ টক্সিন বার করে দেয়। যার কারণে রক্ত থাকে পরিষ্কার। আর রক্ত পরিষ্কার থাকলে তখন ত্বক হয় উজ্জ্বল এবং ত্বকের ব্রণ ও দাগ দূর হয়।

সকালবেলায় খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও সহজে শরীর অসুস্থ হয়ে পড়ে না। এছাড়াও এটা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। যার কারণে ওজন থাকে নিয়ন্ত্রণে এবং শরীর থাকে ফিট। এগুলো ছাড়াও শরীরের আরো অনেক উপকারিতা পাওয়া যায় যদি সেটা সকাল বেলায় খাওয়া হয়। তবে অতিরিক্ত খাওয়া যাবে না পরিমাণে খেতে হবে।

ক্যান্সার নিয়ন্ত্রণে আমলকির ব্যবহার

ক্যান্সার প্রতিরোধে ও নিয়ন্ত্রণে আমলকি অনেক উপকারী ও শক্তিশালী একটি প্রাকৃতিক উপাদান। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদান গুলো শরীর থেকে ফ্রি রেডিক্যাল নামের যে ক্ষতিকর উপাদান  কে বার করে দেয়।

কারণ ক্ষতিকর এই ফ্রী রেডিক্যাল গুলো শরীরের ভালো কোষ নষ্ট করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিয়ে থাকে। আর এই ঝুঁকি কমানোর জন্য আমলকি অনেক উপকারী। আমলকি শরীরের ভালো কোষ রক্ষা করে এবং ক্যান্সার উৎপন্নকারী কোষগুলোকে বাধা দেয়। 

কিছু গবেষণাতে পাওয়া যায়, আমলকিতে থাকা ফাইটোকেমিক্যালস ক্যান্সার উৎপন্নকারী কোষগুলোর বৃদ্ধি ধীর করে দেয় এবং নতুন ভালো কোষ গঠন করতে সাহায্য করে। আমলকি ত্বকের ক্যান্সার, লিভারের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার এবং বুকের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিয়মিত যদি এই আমলকি খাওয়া হয়, 

তাহলে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে। ফলে শরীর স্বাভাবিকভাবেই ক্যান্সার উৎপন্নকারি কোষগুলোর সঙ্গে লড়াই করে। যেসব ক্যান্সার রোগীদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়। সেসব রোগীদের শরীরের ক্ষতি কিছুটা হলেও কমাতে সাহায্য করে এই আমলকি এবং তাদেরকে দ্রুত সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

FAQ/আমলকি সম্পর্কে আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ একটি আমলকিতে কত ক্যালরি থাকে?
উত্তরঃ আমলকিতে অনেক কম পরিমাণে ক্যালরি থাকে। যার কারণে এটা ওজন নিয়ন্ত্রণে বেশ সহায়ক হিসেবে কাজ করে থাকে। একটা কাঁচা আমলকিতে প্রায় ৬ থেকে ৭ ক্যালোরি থাকে।

প্রশ্নঃ আমলকির সিজন কখন?
উত্তরঃ আমলকির সিজন মূলত নির্ভর করে সে দেশের অঞ্চলের আবহাওয়ার ওপর ভিত্তি করে। আমাদের দেশে মূলত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত বাজারের বা গাছে তাজা আমলকি পাওয়া যায়। এই আমলকি গ্রীষ্মকালের শুরুতে পাকতে শুরু করে। যার কারণে এপ্রিল ও মে মাসে বাজারে ভালো পরিমাণে পাওয়া যায়।
আমলকির-উপকারিতা-ও-অপকারিতা
প্রশ্নঃ আমলকি বেশি খেলে কি হয়?
উত্তরঃ আমলকি খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হলেও এটা যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে এটা স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে তাদের কিডনিতে পাথর তৈরি করতে পারে, পেটে গ্যাস, পেটে জ্বালাপোড়া, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য। এছাড়াও ডায়াবেটিস অতিরিক্ত কমে যেতে পারে ও রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে। তাই পরিমাণ মতো খাওয়া উচিত।

প্রশ্নঃ আমলকির বিচি কি খাওয়া যায়?
উত্তরঃ আমলকির বিচি খাওয়া যায় তবে এটা কাঁচা অবস্থায় খাওয়া একটু কঠিন বা কষ্টকর হতে পারে। অনেকেই এই বিচিকে ভালোভাবে শুকিয়ে গুড়া করে আচার বানিয়ে খেয়ে থাকে। তাই বলা যায় আমলকির বিচি খাওয়া যাবে।
প্রশ্নঃ আমলকিতে কি ওমেগা ৩ থাকে?
উত্তরঃ আমলকি প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার আয়রন ও ক্যালসিয়াম। আনলকির বিচিতে ওমেগা থ্রি এসিড পাওয়া যায় তবে সেটা খুব বেশি পরিমাণে থাকে না। তাই বলা যায় আমলকিতে ওমেগা থ্রি থাকে তবে সেটা সীমিত পরিমানে।

লেখকের মন্তব্যঃ আমলকির উপকারিতা ও অপকারিতা

আমলকি আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ফল। এই ফল নিয়ম মেনে খেতে পারলে শরীরের অনেক উপকার হবে। কারণ এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান থাকে। বিশেষ করে এতে থাকা ভিটামিন সি ও এন্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন ধরনের সমস্যা ও অসুখ দূর করতে সাহায্য করে। তাই আপনারা মাঝেমধ্যে চেষ্টা করবেন আমলকি খাওয়ার।

তবে এটা অতিরিক্ত খাওয়া যাবে না। অতিরিক্ত খেলে আবার শরীরের সমস্যা তৈরি করতে পারে। এজন্যই মূলত আমি উপরে আমলকির উপকারিতা ও অপকারিতা বিষয়ে উল্লেখ করেছি। যেন আপনারা আগে থেকেই এর ভালো দিক এবং খারাপ দিক জেনে। এই ফল সঠিক নিয়ম মেনে খেতে পারেন। আমলকি শরীরের কি উপকার করে এবং আমলকি কখন খাওয়া উচিত। এইসব তথ্যগুলো জানতে উপরের পুরো আলোচনাটি ভালোভাবে পড়ে নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url