অমিডন খেলে কি মোটা হয় এবং অমিডন এর উপকারিতা

অমিডন খেলে কি মোটা হয় এই সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা জানেন না। তাই আজ আমি আমার এই আর্টিকেলের মধ্যে অমিডন সিরাপ কিসের ঔষধ, অমিডন খেলে মোটা হবেন কি না এবং অমিডন ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
অমিডন-খেলে-কি-মোটা-হয়
আপনি যদি অমিডন ট্যাবলেট এর কাজ কি জানতে চান, তাহলে অবশ্যই আমার এই পোষ্টটি আপনি মনোযোগ সহকারে পড়বেন। তাই আর দেরি না করে চলুন অমিডন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

পেজ সুচিপত্রঃ অমিডন খেলে কি মোটা হয়

অমিডন খেলে কি মোটা হয়

অমিডন খেলে কি মোটা হয় এ বিষয়ে আপনারা অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন। তাই এখন আমি আপনাদের এ বিষয়ে সঠিক তথ্য দিবো। যে আসলে কি অমিডন খেলে মোটা হওয়া যায় কিনা।অমিডন হচ্ছে একটা ওষুধ যেটা আমাদের হজমের সমস্যার থাকলে খাওয়া হয়।
এছাড়াও এটা পেটের গ্যাসের সমস্যা থাকলে এবং বমি ভাব বা বমির চিকিৎসায় ব্যবহার করা হয়। অনেক জনই আছে, যারা মনে করে যে অমিডন খেলে মোটা হওয়া যায়। কিন্তু আসলেই কি অমিডন খেলে মোটা হওয়া যায়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে অমিডন খেলে সরাসরি মোটা হওয়া যায় না।

তবে কিছু কারণে অমিডন খেলে কিছু লোকের ওজন বাড়তে পারে। কারণ অমিডন ওষুধ হজম শক্তি বাড়াতে সাহায্য করে। যার কারণে খাবারের ওপর অনেক বেশি রুচি আসে। এই রুচি বাড়ার কারণে তখন খাওয়াও হয় অনেক বেশি। যার কারণে আস্তে আস্তে ওজন বাড়তে শুরু করে বা বেড়ে যায়। 

শিশুর ওজন বাড়ানোর জন্য সাময়িকভাবে অমিডন খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অনেক চিকিৎসক। বিশেষ করে শিশুদের খাবারের প্রতি রুচি আনার জন্য এই ওষুধ তাদের কে খেতে দেওয়া হয়। তবে এটা নিয়মিত ব্যবহারের জন্য না। এক কথায় বলা যায় যে অমিডন ওষুধ যদি খাওয়া হয়। সেটা সরাসরি ওজন বাড়াবে না। কিন্তু এটা পরোক্ষভাবে ওজন বাড়াতে সাহায্য করবে।

অমিডন সিরাপ কিসের ঔষধ

অমিডন সিরাপ কিসের ঔষধ এটা হয়তো অনেকেই আছেন যারা জানেন না। অমিডন সিরাপ টি হচ্ছে পাকস্থলীর হজম প্রক্রিয়াকে ভালো রাখার জন্য এবং বমি ভাব কমানোর জন্য ব্যবহার করা হয়। অমিডন সিরাপটি হচ্ছে হজম ভালো ভাবে করতে সহায়ক একটি ওষুধ। এই অমিডন সিরাপটি Domperidone ওষুধ গ্রুপের অন্তর্ভুক্ত।

এই সিরাপটি বিশেষ করে যাদের বমি বমি ভাব আছে এবং পেটে হজমের সমস্যা আছে, খাবারে অরুচি আছে এবং যেসব বাচ্চারা খেতে চায় না বা ওজন কম। তাদের রুচি বৃদ্ধি করার জন্য এই অমিডন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এই অমিডন সিরাপ হচ্ছে হজম শক্তি বাড়ানোর এবং খাবারের রুচি আনার জন্য ও পেটের বিভিন্ন সমস্যা ভালো করার জন্য এই ওষুধটি কাজ করে।

অমিডন ট্যাবলেট এর উপকারিতা

অমিডন ট্যাবলেট যাদের হজমের সমস্যা আছে এবং খাওয়ার ওপর অরুচি আছে। তাদেরকেই ডাক্তার এই ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। যাতে করে এটা হজমে সাহায্য করে এবং খাওয়ার প্রতি রুচি নিয়ে আসে। যাদের বমি বমি ভাব আছে এবং বমির সমস্যা রয়েছে। তারা যদি এই অমিডন ট্যাবলেট টি খায়, তাহলে এই ওষুধটি শরীরের মধ্যে গিয়ে শরীরের এমন অংশের কাজ করবে।

যেখান থেকে বমির সংকেত মস্তিষ্কে যায়। এই ওষুধটি ওই সংকেতটাকে বন্ধ করে দেয়। যার কারণে বমি বমি ভাব হওয়া কমে যায়। যাদের প্রচুর পরিমাণে বমি হয়, তাদের বমি বন্ধ হয় এবং শারীরিক যে অস্বস্তি হয় সেটা অনেকটাই কমে যায়। আমিডন ট্যাবলেট হজম প্রক্রিয়াকে ভালো করে। যাদের পাকস্থলীতে অনেকক্ষণ ধরে খাবার আটকে থাকে। তখন সেটা হজমে সমস্যা তৈরি করে।

এর কারণে পেটের মধ্যে গ্যাস তৈরি হয়, পেট ভরা লাগে এবং পেটে অস্বস্তি শুরু হয়। অমিডন ট্যাবলেট পাকস্থলীর গতি বাড়ায় এবং খাবারকে তারতারি অন্ত্রের দিকে নিয়ে যায়। এর কারণে পেটের খাবার অনেক তাড়াতাড়ি হজম হয়, পেটে গ্যাস হয় না এবং খাওয়ার পর পেট হালকা লাগে। যাদের পেট ফাঁপা, পেট ভারী লাগা, পেটে গ্যাস তৈরি হওয়া, পেটের বিভিন্ন সমস্যায় অমিডন ট্যাবলেটি অনেক উপকারী হিসেবে কাজ করে।

যদি অমিডন ট্যাবলেটটি খাওয়া হয়, তাহলে এটা পেটের ফাঁপা ও পেটের গ্যাস কমাতে সাহায্য করে। পেটের যে অস্বস্তি তৈরি হয়, সেটাকে দূর করে এবং পেটকে হালকা ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। যাদের গ্যাস কারণে সমস্যা আছে, তারা যদি এই অমিডন ট্যাবলেটটি খায়, তাহলে পেটের এই সমস্যাগুলো ভালো হয়ে যায়। অমিডন ট্যাবলেট যারা শিশু এবং দুর্বল মানুষ আছে, তাদেরকে চিকিৎসক খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।

কারণ অনেক সময় অনেক জন আছে, যাদের হজমের সমস্যা হওয়ার কারণে। খাওয়ার ওপর অরুচি চলে আসে বা খাওয়ার ইচ্ছা থাকে না। আর এই খাওয়া কমে যাওয়ার কারণে দিন দিন শরীর দুর্বল হয়ে যায়। তাই এই অমিডন ট্যাবলেট টি খেলে পেটে হজমের সমস্যা ভালো করে এবং খাবারের উপর রুচি নিয়ে আসে। যাদের খাবার খাওয়ার পর বুকের মধ্যে জ্বালাপোড়া করে এবং পেটের এসিড গলার দিকে উঠে আসে,

তাদের অমিডন ট্যাবলেটটি অনেক উপকারী। কারণ অমিডন ট্যাবলেটটি খাওয়ার পর সেটা পাকস্থলীর উপরের অংশে থাকা মাংসপেশির চাপ কমাই এবং পাকস্থলীর খাবার গুলোকে নিচে নামিয়ে দেয়। যার কারণে এসিড গলায় উঠে আসার মত সমস্যা এবং বুক জ্বালাপোড়া করার মতো সমস্যা গুলোকে ভালো করে দেয়। অমিডন ট্যাবলেটটি কেমোথেরাপি সহ আরো অন্যান্য ওষুধের কারণে যে বমি ভাব হয়।

সেটাকে ভালো করতে সাহায্য করে। কারণ অমিডন শরীরের মধ্যে হজম সহজ করে এবং মস্তিষ্কের মধ্যে ভালো কাজ করে। এতে বমি ভাব কমে যায় এবং পাকস্থলী খালি হয়ে শান্তি লাগে। অনেকের মাইগ্রেনের সমস্যায় বমি ভাব অনুভব করে থাকে। এ সময় অমিডন ট্যাবলেট খেলে উপকার পাওয়া যাবে। আমিডন ট্যাবলেট স্তন্যদাঙ্কারী মায়েদের শরীরের মধ্যে প্রোল্যাকটিন হরমোনকে বাড়িয়ে দিয়ে বুকের দুধ বাড়াতে সাহায্য করে।

অমিডন এর পার্শ্বপ্রতিক্রিয়া

অমিডন ওষুধ অনেক উপকারী হলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সবার ক্ষেত্রে নাও হতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়া যেসব কারণে বেশি দেখা যায়, সেটা হচ্ছে টানা অনেকদিন কোন নিয়ম ছাড়া এবং পরিমাণ ছাড়া না খেলে অথবা এটা ভুল ডোজে খেলে। এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদিও এই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সবার ক্ষেত্রে হয় না। তারপরেও কিছু লোকের ক্ষেত্রে যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়।

অমিডন ওষুধ বমি বমি ভাব দূর করার জন্য উপকারী হলেও। অনেক সময় এটা খাওয়ার পর অনেকের বমি ভাব বা হালকা বমি হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অমিডন ওষুধ খাওয়ার পর মাথা ঘোরার মত সমস্যা এবং শরীরে একটা ঝিমঝিম ভাব তৈরি করতে পারে। এটা খাওয়ার পর পেট ব্যথা বা পেটের মধ্যে অস্বস্তি হতে পারে। তবে এটা সবার ক্ষেত্রে হয় না।

মুখ শুকিয়ে যাওয়ার মত সমস্যা হতে পারে। অমিডন স্বাস্থ্যের জন্য এবং পেটের বিভিন্ন সমস্যার জন্য একটি উপকারী ওষুধ হলেও। কিছু লোকের জন্য এটা ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা তৈরি করতে পারে। এটি খাওয়ার পর অতিরিক্ত ঘুম ভাব তৈরি হতে পারে।

উপরে যেগুলো আলোচনা করলাম আপনাদের সাথে। সেগুলো সাধারণত কিছু মানুষের হয় এবং ভুলডোজে ওষুধ খেলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয়, তবে এগুলা বাদেও আরো কিছু খারাপ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদিও এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না, তারপরেও খেয়াল রাখতে হবে। ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলো। 

হৃদয় স্পন্দন অস্বাভাবিকভাবে বাড়তে পারে। বুক ধরফর এবং অস্বস্তি হতে পারে। অমিডন যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয়, তাহলে মস্তিষ্কের মধ্যে ডোপামিন কমে যেতে পারে এবং হাত কাঁপা চলাফেরার সমস্যা তৈরি হতে পারে।

মেয়েদের স্তনের দুধ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে এবং অনিয়মিত মাসিক হতে পারে। অনিয়মে যদি খাওয়া হয়, তাহলে এটা শিশুদের শরীরের মধ্যে অতিরিক্ত উত্তেজনা তৈরি করতে পারে এবং ঘুম স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে।

অমিডন একটি উপকারী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটার মূলত পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার কারণ হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়াই দীর্ঘ মেয়াদে যদি এটি খাওয়া হয়। তারপর সঠিক নিয়ম ছাড়া এটা ব্যবহার করলে এসব পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে।

যদি অমিডন খাওয়ার পরে উপরের উল্লেখিত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখা দেয়। তাহলে অবশ্যই সাথে সাথে অমিডন খাওয়া বন্ধ করে।একজন ভালো চিকিৎসকের কাছে যেতে হবে। আশা করছি উপরের আলোচনা গুলো থেকে আপনি অমিডনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে পেরেছেন।

অমিডন ট্যাবলেট খাওয়ার নিয়ম

এই ওষুধটি সাধারণত ভারী কিছু খাবার খাওয়ার ৩০ মিনিট আগে খাওয়া উচিত। এই ওষুধটি দিনে দুইবার থেকে তিনবার খেতে পারেন। যেমন সকাল, দুপুর এবং রাতে। এই ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে খেতে হবে। শিশুদের জন্য অমিডন সিরাপ খাওয়া হয়। তাদের খাওয়ার নিয়মটা তাদের বয়স এবং ওজনের ওপর নির্ধারণ করে চিকিৎসক পরামর্শ দেয়।

তবে এটি বাচ্চাকে খাওয়াবার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে। অমিডন ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম নির্ভর করে রোগীর বয়সের উপর, শরীরের ওজন দেখে, কোন সমস্যার জন্য ওষুধটি খাওয়া হচ্ছে সেটা ভেবে এবং অন্য ওষুধের সাথে অমিডন ট্যাবলেটটি ব্যবহার হচ্ছে কিনা সেই দিকটি খেয়াল রেখে। 

তাই অমিডন ট্যাবলেট টি নিজে নিজে খাবার থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো। এই অমিডন ট্যাবলেটটি একেবারেই খালি পেটে খাওয়া যাবেনা, এই ওষুধটি খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেন নির্দিষ্ট সময় মেনে খাওয়া হয়। যাতে করে শরীরে ওষুধের প্রভাব স্বাভাবিক থাকে। এই ওষুধটি দীর্ঘ সময় ধরে খাওয়া উচিত না।

যেমন ৮ থেকে ১০ দিনের বেশি খাওয়া, এটা বিপদজনক হতে পারে। এই ওষুধটি খেতে খেতে হুট করে বন্ধ করে দেওয়া যাবে না। এই ওষুধটি আস্তে আস্তে খাওয়া বন্ধ করতে হবে। যদি নিজের ইচ্ছামতো এই ওষুধটি ব্যবহার করেন। তাহলে এটার পার্শ্বপ্রতিক্রিয়া আপনার মধ্যে দেখা দিতে পারে। তাই  আমিডন ট্যাবলেটটি খাওয়ার আগে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

অমিডন ট্যাবলেট এর কাজ কি

অমিডন আমাদের হজম প্রক্রিয়াকে ভালো করে এবং হজমে সাহায্য করে। আবার বমি ভাব থাকলে বমি ভাব দূর করে। এই ওষুধটি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা ভালো করার জন্য কাজ করে। এই ওষুধের আসল কাজ হচ্ছে, যাদের বমি ভাব হয় এবং বমির সমস্যা আছে, তাদের বমি ভাব দূর করে।
তারপর এই ওষুধটা হজম প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়, পেটের মধ্যের গ্যাস কমায় এবং পেটকে হালকা করতে সাহায্য করে। খাবারের প্রতি অরুচি থাকলে খাবারের প্রতি রুচি বাড়িয়ে দেয়, খাবার বার বার গলায় উঠে আসার মত সমস্যা এবং বুক জ্বালাপোড়া করা ভালো করে। এটি মায়েদের বুকে দুধ বাড়াতে সাহায্য করে।

অমিডন বেশি খেলে কি হয়

অমিডন যদি বেশি খাওয়া হয়, তাহলে এটা শরীরের মধ্যে অনেক রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন এটা যদি বেশি খাওয়া হয়, বুক ধড়ফড়ের মত সমস্যা এবং হৃদয় স্পন্দন স্বাভাবিক থেকে বেড়ে যেতে পারে। যার কারণে মাথা ঘোরার মত সমস্যা এবং শরীরের দুর্বল লাগা দেখা দিতে পারে।

অমিডন যদি বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলে এটা হরমোনের মধ্যে সমস্যা করতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। বেশি খাওয়ার কারণে এটা মাথা ও নার্ভের ক্ষতি করতে পারে। এতে শিশুদের খিচুনি বা অতিরিক্ত উত্তেজনা তৈরি হতে পারে এবং হাত পা কাঁপা শরীরে ব্যথা এবং শরীর দুর্বল হয়ে যেতে পারে।

যদিও এটি হজমের জন্য একটি উপকারী ওষুধ। তারপরেও যদি এটি বেশি খাওয়া হলে, এটা হজমের সমস্যা তৈরি করতে পারে। যেমন পেট ব্যথা, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য। যদি অমিডন বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলে এটা আমাদের লিভার ও কিডনির উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে খেতে হবে।

গর্ভাবস্থায় অমিডন খাওয়া যাবে কিনা

গর্ভাবস্থায় একজন নারীর অমিডন খাওয়া পুরোপুরিভাবে নিরাপদ না। আবার এটি যে একেবারেই খাওয়া যাবেনা সেটাও কিন্তু না। এটা যদি খাওয়ার প্রয়োজন হয়, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। এবার হয়তো আপনি ভাবছেন যে কেন এটা গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ নয়। আসুন তাহলে এ বিষয়টা আপনাকে ভেঙ্গে বলি।

এটা গর্ভাবস্থায় পুরোপুরি ভাবে নিরাপদ না। কারণ হচ্ছে অমিডনের মধ্যে এমন কিছু উপাদান আছে, যেগুলো হরমোনের ভারসাম্য এবং হৃদয়ের ওপর প্রভাব ফেলতে পারে। যেটা গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের জন্য মোটেও ভালো না। গবেষণা থেকে দেখা গেছে যে গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়ার পর গর্ভে থাকা শিশুর হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে।

আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন যে কেন গর্ভাবস্থায় অমিডন খাওয়া পুরোপুরি ভাবে নিরাপদ নয়। এটা গর্ভাবস্থায় খাওয়া যেতে পারে। যখন গর্ভবতী মায়ের প্রচুর পরিমাণে বমির ভাব আসে তখন। তবে সেটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। তা না হলে এটা গর্ভবতী মা ও পেটে থাকা সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে।

অমিডন খেলে কি বুকে দুধ আসে

সরাসরি বলতে গেলে অমিডন খেলে কিছু কারণে স্তনদানকারী মায়ের বুকে দুধ আসতে পারে। কারণ অমিডন শরীরের মধ্যে এক ধরনের হরমোন বাড়ায় যেটার নাম বলা হয় প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন টি আসলে মায়ের বুকের দুধ উৎপাদনের জন্য দায়ী।

এটা মস্তিষ্কের মধ্যে নিঃসরণ বাড়িয়ে থাকে। যার কারণে স্তনের মধ্যে দুধ তৈরি পরিমান বাড়ে। বিশেষ করে যেসব মায়েদের বুকে দুধ আসতে দেরি হয় বা কম পরিমাণে উৎপাদন হয়। তাদের জন্য এটা উপকারী। তবে এটি নিজে নিজে খাওয়া নিরাপদ না। এই ওষুধটি খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে।

অমিডন খেলে কাদের মোটা হওয়ার ঝুঁকি বেশি

অমিডন এমন কিছু মানুষ আছে যাদের মোটা করে দিতে পারে বা মোটা হওয়ার ঝুঁকি থাকে। ধরেন যারা শারীরিক পরিশ্রম করে না এবং সারাদিন শুধুমাত্র শুয়ে বসেই কাটিয়ে দেয়। তারা যদি এই অমিডন অনেকদিন ধরে খায়, তাহলে তাদের ওজন বেড়ে যেতে পারে। এছাড়াও যারা অমিডন খাওয়ার পাশাপাশি যেসব খাবারে অনেক বেশি ক্যালরি থাকে। সেসব খাবার যেমন, তেলে ভাজা পরোটা, বেগুনি, ঝাল বড়া এরকম খাবার বেশি খায়। তাদেরও ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

তাছাড়া যাদের আগে থেকে ওজন আছে, তারা যদি টানা অমিডন খায়, তাহলে তারাও মোটা হয়ে যেতে পারে। তাই যারা শারীরিক কাজকাম কম করেন, মানে শরীরের পরিশ্রম কম হয়। আবার ক্যালরি বেশি খাবার খান এবং আগে থেকে ওজন বেশি আছে। তারা টানা অনেক সময় ধরে এই ওষুধ খাবেন না। যদি অনেকদিন ধরে খান, তাহলে এটা আপনা শরীরকে মোটা করে দিতে পারে। তাছাড়া অমিডন ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।

অমিডন খাওয়া নিয়ে চিকিৎসকের মতামত

ডাক্তারেরা বলে এই অমিডন ওষুধটা যাদের খাবারের উপর রুচি কম এবং শরীর দুর্বল হজমের সমস্যা এবং রোগা পাতলা থাকে, তাদের জন্য ব্যবহার করা হয়। এই অমিডন ওজন বাড়ানোর জন্যেও অনেক কার্যকারী। যাদের ওজন অনেক কম তাদেরকে ডাক্তার এই অমিডন ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। ডাক্তাররা বলে যাদের ওজন অনেক বেশি,

তাদের জন্য কিন্তু এই অমিডন ওষুধ না। কারণ ডাক্তাররা বলে যাদের ওজন বেশি তারা যদি এই অমিডন ওষুধ অনেকদিন ধরে খাই, তাহলে এটা তাদের অতিরিক্ত ওজন বাড়িয়ে দিতে পারে বা মোটা হওয়ার ঝুঁকি থাকে। তাই যারা মোটা বা ওজন বেশি তাদের জন্য এই অমিডন খাওয়া উচিত হবে না। অমিডন খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হবে।

কারণ এই অমিডন যদি ডাক্তারের পরামর্শ না নিয়ে খাওয়া হয়, তাহলে এটা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। ডাক্তারেরা বলে অমিডন হঠাৎ করেই অনেক বেশি করে খাওয়া যাবেনা। আবার হঠাৎ করেই খাওয়া বন্ধ করা যাবে না। এই ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে, যে নিয়ম মেনে ওষুধ খাওয়া উচিত হবে। তাই তারা বলেছেন অমিডন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর খেতে হবে।

অমিডন ট্যাবলেট এর দাম কত

অমিডন ট্যাবলেট এর দাম কত এটা নিয়ে এখন আমি আপনাদেরকে বলবো। যাতে করে আপনারা অমিডন ট্যাবলেট এর সঠিক দাম জানতে পারেন। বর্তমানে অমিডন ট্যাবলেটের দাম প্রতি পিচ প্রায় ৪ টাকা থেকে ৫ টাকা।
অমিডন ট্যাবলেটটি আপনি যদি এক স্ট্রিপ নিতে চান, এটার দাম পরবে ৭৫ থেকে ৫৩০ টাকার মধ্যে হতে পারে। এবার হয়তো আপনি ভাবছেন যে এই একই ওষুধের দাম ৭৫ থেকে ৫৩০ টাকা কেন। আসুন এটা একটু ভেঙ্গে বলি, এই ওষুধটি অনেকগুলো কোম্পানি বানিয়ে থাকে। যার কারণে একাদ কোম্পানির ঔষধ একেক রকম দাম হয়ে থাকে।

আপনি যদি ইনসেপ্টা কোম্পানির অমিডন ১৫ নিতে চান। সেক্ষেত্রে দাম ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে পেয়ে জাবেন। একই ওষুধ যদি আপনি একটু ব্র্যান্ড বা হাই কোয়ালিটির কোম্পানির নিতে যান, তাহলে এটার দাম একটু বেশি হতে পারে। তাছাড়া এই ওষুধের দামটি স্থান অনুযায়ী কম বা বেশি হতে পারে।

আলোচিত কিছু প্রশ্ন উত্তর/FAQ

প্রশ্নঃ অমিডন কখন খাওয়া উচিত?
উত্তরঃ অমিডন যেহেতু খিদা বাড়ানোর ওষুধ সেহেতু এটা খাবার আধা ঘন্টা আগে খাওয়া উচিত। কারণ খাবারের যদি আধা ঘন্টা আগে এই ওষুধ খাওয়া হয় তাহলে এই ওষুধ পেটে খিদা বাড়াতে কাজ করে। যার কারণে তাড়াতাড়ি খিদা লাগে এবং খাবারও বেশি খেতে পারা যায়। তবে অমিডন নিজে নিজে না খেয়ে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক নিয়ম মেনে খাওয়া নিরাপদ হবে।

প্রশ্নঃ বাচ্চাদের অমিডন সিরাপ এর কাজ কি
উত্তরঃ বাচ্চাদের অমিডন সিরাপ এর কাজ হচ্ছে। যেসব বাচ্চারা খাবার খাইতে চায় না, তাদের খাওয়ার উপর ইচ্ছা তৈরি করতে এবং ক্ষুধা বাড়াতে এই অমিডন সিরাপ ডাক্তার দিয়ে থাকে। এছাড়াও এই অমিডন সিরাপ বাচ্চাদের ওজন বাড়াতে, শরীরের দুর্বলতা দূর করতে এবং পুষ্টির ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ কাজ করে। তবে এটা আবার সব বাচ্চাদের জন্য একই রকম কাজ করে না। তাই বাচ্চাদের এটা খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নিবেন।

প্রশ্নঃ অমিডন খেলে কি ওজন বাড়ে?
উত্তরঃ অমিডন খাইলে এটা সরাসরি ওজন বাড়ায় না। কিন্তু অমিডন খাইলে খিদা যেহেতু বাড়ে। তাই ক্ষিদা বাড়লে খাওয়াও বেশি হয় আর খাওয়া বেশি হলে সেটা ওজন বাড়াতেও সাহায্য করে। তাই বলা যায় অমিডন ওজন বাড়ানোর জন্য ভূমিকা রাখে।

প্রশ্নঃ অমিডন কেন খায়?
উত্তরঃ বেশিরভাগ মানুষ অমিডন খায় খিদা বাড়ানোর জন্য। অনেকের খাওয়া দাওয়াতে অনিয়ম হওয়ার কারণে খিদা লাগে না। তারপর ওজন কম, শরীর দুর্বল, হজমের সমস্যা এগুলো হয়। তখন ডাক্তারেরা তাদেরকে অমিডন ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। কারণ অমিডন ওষুধ খিদা বাড়াতে কাজ করে, ওজন বাড়াতে সাহায্য করে, শরীরের দুর্বলতা দূর করে এবং হজমের সমস্যা থাকলে তা দূর করে। তাই অমিডন খাওয়া হয়।
প্রশ্নঃ বাচ্চাদের কখন আমিরন খাওয়ানো হয়?
উত্তরঃ বাচ্চাদেরকে সাধারণত খাবারের কিছুক্ষণ আগে অমিডন ওষুধ খাওয়ানো হয়। কারণ যেসব বাচ্চাদের খিদা কম লাগে বা রুচি কম। তাদের খাবারের ওপর রুচি নিয়ে আসার জন্য ডাক্তারেরা খাবার খাওয়ার কিছুক্ষণ আগে এই অমিডন ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তবে কোন বাচ্চাকে ওষুধ খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ছাড়া খাওয়াবেন না।

লেখকের মন্তব্যঃ অমিডন খেলে কি মোটা হয়

অমিডন খেলে কি মোটা হয় এই বিষয়টা নিয়ে আমি আমার আর্টিকেলের মধ্যে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছি। আসলে ওজন ওষুধটা বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে, তাদের খিদা বাড়ানোর জন্য বা খাওয়া দাওয়াতে অনিয়ম হলে, খাওয়া দাওয়াতে নিয়ম আনার জন্য। এটা ছোট বাচ্চাদেরও রুচি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। তবে এই অমিডন খেলে যে একদম নিশ্চিত মোটা হওয়া যায় এটা কিন্তু না। বরং এটা খিদা বাড়ায়। যার কারণে বেশি খাওয়া হলে,

ওজনে কিছু পরিবর্তন আসতে পারে। তাই বলে এই ওষুধ নিজে নিজে কখনোই খাবেন না। কারণ নিজে নিজে খেলে এটা আপনার উপকারের বদলে ক্ষতি করতে পারে। তাই এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের কাছে জেনে পরামর্শ নিয়ে তারপর খাবেন। আমার এই তথ্য আপনার যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই এই তথ্যটা অন্যজনের কাছে শেয়ার করে দেবেন। আর এই রকম স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে চাইলে, অবশ্যই আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url