ফেসবুকে বা অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম ২০২৬

অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি কাপড়ের ব্যবসা করতে কত টাকা লাগবে, কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করব, কাপড়ের ব্যবসা করে লাভ কেমন এবং ঝুঁকি কতটুকু। সেই সাথে ব্যবসার ঝুঁকি কিভাবে মোকাবেলা করতে হবে সে উপায় জানাবো।
অনলাইনে-কাপড়ের-ব্যবসা-করার-নিয়ম
তাই আপনার যদি ফেসবুকে কাপড়ের ব্যবসা করার ইচ্ছা থাকে, তবে আজকের আর্টিকেলের প্রতিটা ধাপ ভালোভাবে পড়ে নিবেন। আশাকরি এই পুরো আলোচনা পড়লে, আপনি কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করতে হবে। সে বিষয়ে সঠিক ধারণা পাবেন।

পেজ সচিপত্রঃ অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম

ঘরে বসে কাপড়ের ব্যবসা কাদের জন্য উপযুক্ত

সবার জন্য ঘরে বসে থেকে কাপড়ের ব্যবসা করা উপযুক্ত নাও হতে পারে। কিন্তু যারা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে থাকে, তাদের জন্য ঘরে বসে কাপড়ের ব্যবসা করা লাভজনক হতে পারে। যেমন একজন গৃহিণী, তার কিন্তু প্রতিদিন সংসারের কাজের পাশাপাশি কয়েক ঘন্টা সময় হাতে থাকে।
সে যদি চাই, তবে সকালে অর্ডার নিয়ে বিকালে কুরিয়ারে পণ্য পাঠাতে পারবে। এভাবে সে দোকান ভাড়া ছাড়া এবং কর্মী বাদে সহজেই কাপড়ের ব্যবসা পরিচালনা করতে পারবে। শুধু গৃহিণী বলে না যেসব শিক্ষার্থী পড়ালেখা করে, তারা চাইলে পড়ালেখার পাশাপাশি এবং চাকরিজীবীরা অফিসের পর পার্টটাইম হিসেবে

কাপড়ের ব্যবসা চালাতে পারেন। কারণ এই ব্যবসা শুরু করতে ঝামেলা কম। আবার প্রথমে বড় বিনিয়োগ ও খুব বেশি সময় দিতে হয় না। তবে আপনাদেরকে বাস্তবতা মাথায় রাখতে হবে। কারণ ঘরে বসে ব্যবসা করা মানেই এটা ছোট বিষয় না। এখানে কাস্টমারের মেসেজ রিপ্লাই, পণ্য প্যাকেজিং ও কুরিয়ারে পণ্য পাঠানোর কাজগুলো সময়মতো এবং নিয়মিত না করলে, 

আপনার পণ্য যতই ভালো হোক তা বিক্রি হবে না। তাই এই ব্যবসা শুরু করার আগে চিন্তা করবেন, আপনি অন্তত দিনে ১ থেকে ২ ঘণ্টা সময় দিতে পারবেন কি না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রথম মাসেই অনেক টাকা লাভ করার আশা বা স্বপ্ন দেখবেন না। কাপড়ের ব্যবসা শুরু করার মিনিমাম তিন থেকে ছয় মাস পর আসল ফলাফল পাওয়া যায়। তাই ধৈর্য ধরে ব্যবসা চালিয়ে যেতে হবে।

অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম

আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে অনলাইনে কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করব। আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। অনলাইনে কাপড়ের ব্যবসা ভালোভাবে দাঁড় করাতে হলে।

বেশ কয়েকটি ধাপ সঠিকভাবে মেনে চলতে হবে। যদি সঠিক পরিকল্পনা ও নিয়ম না মেনে তাড়াহুড়ো করে এলোমেলো সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করি। তাহলে হয়তো আমাদের সময় এবং টাকা দুটোই জলে যাবে। তাই সঠিক নিয়মে কিভাবে কাপড়ের ব্যবসা শুরু করবেন, চলেন সে ধাপগুলো জেনে নেওয়া যাক।

প্রোডাক্ট নির্বাচন করা

নতুন অবস্থাতে একসাথে সব ধরনের কাপড় বিক্রি করার চেষ্টা করবেন না। কারণ থ্রিপিস, শাড়ি, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি সবকিছু একসাথে একটা পেজে বিক্রি করলে। আপনার পরিচয়, মার্কেটিং এবং বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে। এজন্য যেকোনো একটি প্রোডাক্ট যেমন শুধু মেয়েদের থ্রি পিস বা

ইসলামিক পোশাক অথবা ছোট বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এতে গ্রাহক সহজে বুঝতে পারবে। আপনি কোন ধরনের পণ্য বা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং কাদের টার্গেট করছেন। ফলে মার্কেটিং করে বিক্রি করা অনেক সহজ হবে। প্রোডাক্ট নির্বাচন করার আগে যারা প্রতিযোগী,

তাদের পেজ এবং অনলাইন শপিং গ্রুপগুলো ঘুরে দেখবেন। সেখানে তাদের পোস্টে করা মানুষের কমেন্ট দেখবেন মানুষ কি চাইছে ও কি অভিযোগ করছে? এসব বিষয়ের উপর ধারণা নিবেন। এসব বিষয়গুলো পর্যবেক্ষণ করলে মানুষ কি খুঁজছে, তাদের বাস্তব চাহিদা কি এগুলোর ওপর ধারণা পাবেন।

এছাড়াও আপনারা চাইলে সিজিনাল পণ্য যেমন  ঈদের কালেকশন, শীতের পোশাক সহ সারা বছর চলে এরকম পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন। তাহলে সারা বছর ব্যবসা চালানো সম্ভব হবে।

যেখান থেকে কাপড় সংগ্রহ করবেন

পাইকারি বাজার থেকে কাপড় সংগ্রহ করলে লাভ অনেকটা বেশি হয়। পাইকারি বাজার হিসেবে ঢাকায় ইসলামপুর, কেরানীগঞ্জ, চকবাজার সহ গুলিস্থান ও নারায়ণগঞ্জ থেকে কাপড় নিতে পারেন। শুরুতে বেশি কাপড় না কিনে অল্প পরিমাণে কিনবেন। তারপর কাপড়ের কোয়ালিটি যাচাই করে। পরবর্তীতে বেশি করে কেনার চেষ্টা করবেন।

আপনি চাইলে নিজস্ব ডিজাইনের কাপড় তৈরি করে ব্র্যান্ড বানাতে পারেন। এতে প্রতিযোগিতা কম হবে, তবে খরচ বেশি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পণ্য আগে স্টক করবেন নাকি অর্ডার আসার পর সংগ্রহ করবেন, এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি অর্থ কম থাকে সেক্ষেত্রে অর্ডার নেওয়ার পর পণ্য স্টক করা নিরাপদ হবে।

ট্রেড লাইসেন্স ও DBID রেজিস্ট্রেশন

পণ্য নির্বাচন করার সে পণ্য সংগ্রহ বা স্টক করার আগে, আপনারা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স বানিয়ে নিবেন। এটা যেকোন ব্যবসার জন্যই প্রয়োজন হোক এটা অনলাইন বা অফলাইন।

পাশাপাশি আমাদের দেশে এখন ডিজিটাল কমার্স ব্যবসার জন্য ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন করার নিয়ম চালু হয়েছে। তাই ব্যবসা চালু করার পর, আপনারা ট্রেড লাইসেন্স সহ DBID রেজিস্ট্রেশন করে নিবেন। এটা আইনিভাবে আপনার ব্যবসাকে নিরাপদ রাখবে।

অনলাইন স্টোর সেটাপ

উপরের সম্পূর্ণ ধাপ মানার পর অনলাইনে আপনার দোকান সেটআপ করতে হবে। আমার পরামর্শ থাকবে নতুন অবস্থায় আপনারা ফেসবুক পেজ দিয়ে ব্যবসা শুরু করা। কারণ ফেসবুক পেজে স্টোর সেটআপ দেওয়া যায় দ্রুত এবং সব থেকে বেশি বিক্রি করা যায় ফেসবুকের মাধ্যমে।

এছাড়াও বড় সুবিধা এখানে পুরনো কাস্টমাররা একে অপরের রিভিউ দেখতে পায়। যা নতুন গ্রাহকদের আস্থা বাড়াতে সাহায্য করে। ফেসবুক ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে গেলে। পরবর্তীতে একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন ওয়েবসাইট যদি থাকে, তবে গুগল সার্চ থেকেও অর্গানিক গ্রাহক আসার সুযোগ বাড়ে।

প্রোডাক্ট ফটোগ্রাফি ও লিস্টিং

কাপড়ের ব্যবসাতে ছবিটাই আসল। কারণ এখানে আপনার ছবি দেখেই কাপড় বিক্রি হবে। গ্রাহক কিন্তু কাপড় হাতে ধরে দেখতে পারে না। তাই ছবির উপর ভরসা করে সিদ্ধান্ত নেয়। এজন্য ভালো আলোতে দিনের বেলায় একাধিক অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন।

এভাবে গ্রাহক কাপড়ের মান বুঝতে পারে এবং অর্ডার বেশি বেশি করে। এই ছবি ভালো একটা মোবাইল ক্যামেরা দিয়ে তুললেই হবে, খুব দামি ক্যামেরা কেনার প্রয়োজন নাই। প্রতিটা ছবির সাথে অর্থাৎ পোস্টের সাথে কাপড়ের কোয়ালিটি ধরন এবং সাইজ উল্লেখ করবেন।

কারণ এই দুটো তথ্যের অভাবে বেশিরভাগ পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ হয়। পারলে কাপড়ের ছোট একটা ভিডিও বা রিলস বানাবেন। যেখানে কাপড় টা হাতে নাড়বেন বা কাপড় নড়াচড়া করে দেখাবেন। ফলে কাপড়ের কোয়ালিটি ভালোভাবে বোঝা যাবে এবং পেজের এনগেজমেন্ট বাড়বে।

পেমেন্ট ও ডেলিভারির ব্যবস্থা

বর্তমান সময়ে বেশিরভাগ পেমেন্ট হয় ক্যাশঅন ডেলিভারিতে। কারণ নতুন পেজ থেকে কোন কিছু প্রথমবারের মতো ক্রয় করতে ক্রেতারা এটাকেই নিরাপদ অপশন মনে করে। ক্যাশঅন ডেলিভারির পাশাপাশি বিকাশ বা নগদ ম্যাচেন্ট অ্যাকাউন্ট খুলে রাখবেন।

এতে অগ্রিম পেমেন্ট পাওয়ার সুযোগ থাকবে। ওয়েবসাইট থাকলে SSLCommerz এর মত পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে পারেন। তাহলে কার্ড ও মোবাইল ব্যাংকিং দুই ধরনের পেমেন্ট একসাথে নিতে পারবেন। কাপড় ডেলিভারি করার জন্য পাঠাও,

সুন্দরবন, রেডএক্স, ই কুরিয়ারের মতো সার্ভিসগুলো ঢাকা সহ ঢাকার বাইরে বেশি জনপ্রিয়। এইসব মাধ্যমগুলো আপনারা ডেলিভারি করার জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু একটি কুরিয়ারের উপর নির্ভর না করে অন্তত দুইটা কুরিয়ার ঠিক রাখবেন।
ফলে কোন একটাই সার্ভিসে সমস্যা হলে ডেলিভারি একেবারে বন্ধ হবে না। ঢাকার ভিতরে সাধারণত একদিন পরে ডেলিভারি হয়। কিন্তু ঢাকার বাইরে কয়েকদিন সময় লাগতে পারে। তাই এই সময়সীমা ক্রেতাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিবেন, তাহলে অভিযোগ কম আসবে।

পণ্য মার্কেটিং ও কাস্টমার এনগেজমেন্ট

আপনার পণ্য যতই ভালো হোক ঠিকমতো মার্কেটিং করতে না পারলে। আপনার পণ্য সম্পর্কে কেউ জানতে পারবে না। এজন্য শুরুতে অর্গানিক মার্কেটিং হিসেবে নিয়মিত পোস্ট, স্টরি এবং রিল ছাড়তে থাকবেন। এভাবে নিয়মিত পোস্ট করতে থাকলে বিশ্বাস অর্জনের পাশাপাশি মানুষ পণ্য সম্পর্কে ধারণা পাবে।
কাপড়ের-ব্যবসা-কিভাবে-শুরু-করব
এরপর অল্প বাজেটে বুস্ট চালিয়ে নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট বয়সী মানুষদের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাবেন। এটা সময়ের সাথে অনেক বেশি কার্যকর প্রমাণিত হবে। এ সময় অনেকেই মেসেজের রিপ্লাই দিতে দেরি করে। যেটা কখনোই করা যাবে না, কারণ একজন গ্রাহক দাম জিজ্ঞেস করে ১৫ থেকে ২০ মিনিট পরে উত্তর না পেয়ে।

তিনি হয়তো অন্য জায়গা থেকে পণ্য অর্ডার করে দিতে পারেন। তাই দ্রুত মেসেজের রিপ্লাই দিবেন। এগুলোর পাশাপাশি আগের কাস্টমারের রিভিউ ও ফিডব্যাক নিয়মিত পেজে বা সাইটে আপলোড করবেন। তাহলে নতুন গ্রাহকরা বিশ্বাস করে পণ্য কিনবে, এটা কিন্তু বিজ্ঞাপনের চেয়েও বেশি কার্যকর।

কাপড়ের ব্যবসা করতে কত টাকা লাগবে?

কাপড়ের ব্যবসা আপনি অল্প টাকাতেও শুরু করতে পারবেন। আবার অনেক বেশি টাকা দিয়েও শুরু করতে পারবেন। এটা পুরোটাই আপনার অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করবে। তবে বেশিরভাগ মানুষ কম খরচে ব্যবসা শুরু করার কথা চিন্তা করে।

তাই আপনার বাজেট যদি ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে হয়, তবে খুব সহজেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। কিভাবে করবেন চলুন এই হিসাবটা একটু তুলে ধরি আপনাদের সামনে। ধরেন প্রোডাক্ট নির্বাচন করার পর ভালো দেখে প্রোডাক্ট ১৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে স্টক করলেন।

এরপর প্রোডাক্ট প্যাকেজিং করার জন্য ২ থেকে ৫০০০ টাকা খরচ ধরুন। তারপর ফেসবুক পেজ বা বুস্টিং খরচ ৪ থেকে ৭ হাজার টাকা ধরুন। কুরিয়ার সার্ভিস এবং যোগাযোগ খরচ আরো ২ থেকে ৩ হাজার টাকা ধরুন। ট্রেড লাইসেন্স ও নিবন্ধন সম্পর্কিত ফি ১৫০০ থেকে ৫ হাজার টাকা।

এক্ষেত্রে সবমিলিয়ে ছোট পরিসরে খরচ আসবে ৩০+৫+৭+৩+৩=৪৮ হাজার টাকা। ওই টোটাল খরচ ধরতে গেলে ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। এর থেকে কম বাজেটেও শুরু করতে পারবেন। এটা করতে পণ্য স্টক কম করতে হবে। অথবা অর্ডার নেওয়ার পর পণ্য স্টক করতে পারেন।

কাপড়ের ব্যবসায় লাভ কেমন হতে পারে?

কাপড়ের ব্যবসা যদি সঠিক নিয়মে করতে পারেন, তবে এখান থেকে ভালো টাকা লাভ বার করা যাবে। চলেন কাপড়ের ব্যবসায় কি রকম লাভ হতে পারে, তার উদাহরণস্বরূপ একটি হিসাব দেখে নেওয়া যাক। ধরেন পাইকারি বাজার থেকে ৭০০ টাকায় আপনি একটা শাড়ি কিনলেন।

এই শাড়ি মার্কেটিং বা বুস্ট খরচ সহ প্যাকেজিং ও ডেলিভারি দিতে টোটাল খরচ ১০০ টাকা ধরেন। তাহলে শাড়ির দাম ৮০০ টাকা হলো। এই শাড়ি আপনি যদি ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করেন। তাহলে শাড়ি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা লাভ বার হবে।

তবে লাভের এই সংখ্যা থেকে মাঝেমধ্যে আপনাকে রিটার্ন, এক্সচেঞ্জ জনিত ক্ষতি এবং সময়ে সময়ে ডিসকাউন্ট দিতে হবে। এসব খরচ বাদ দিলে আপনার প্রকৃত লাভ থাকবে ২৫ থেকে ৩০% এর কাছাকাছি। যদি নিয়মিত সঠিক পদ্ধতিতে মার্কেটিং চালিয়ে যেতে পারেন। তাহলে সময়ের সাথে লাভের পরিমাণ বাড়তে থাকবে।

কাপড়ের ব্যবসার ঝুঁকি ও তা মোকাবেলার উপায়

শুধু কাপড়ের ব্যবসায় ঝুঁকি নাই, সব ধরনের ব্যবসাতে ঝুঁকি থাকে, তাই ভয় পেলে চলবে না। তবে আগে থেকে যদি ব্যবসা করার সঠিক পদ্ধতি এবং পরিকল্পনা সাজানো থাকে। সেক্ষেত্রে ব্যবসায় ঝুঁকি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে এবং এই ঝুঁকি মোকাবেলা করাও অনেকটা সহজ হয়ে যায়। কাপড়ের ব্যবসার ঝুঁকি এড়াতে যেসব পদক্ষেপগুলো আগে থেকেই নিবেন, তা নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো
  • বিক্রি না হওয়া কাপড়ঃ যেসব ডিজাইন বা সাইজের কাপড় চাহিদা অনুযায়ী বিক্রি হয় না। সেগুলোতে টাকা আটকে যায়। তাই সমাধান হিসেবে শুরুতে অল্প পরিমাণে বিভিন্ন ডিজাইন কিনে মার্কেটে পরীক্ষা করবেন। কোনটা ভালো চলছে, সেটা বুঝে বড় পরিমাণে অর্ডার করবেন।
  • পণ্য ফেরত ও এক্সচেঞ্জ সমস্যাঃ বেশিরভাগ সমস্যা কাপড়ের সাইজ ও রং নিয়ে হয়। যার কারণে অনেক প্রোডাক্ট রিটার্ন আসে। তাই এই সমস্যা এড়াতে আগে থেকে স্পষ্ট সাইজ এবং ফেব্রিকের তথ্য দিবেন। তাহলে ফেরতের সমস্যা অনেকটা কমবে। পাশাপাশি রিটার্ন পলিসি দেওয়া উচিত। কতদিনের মধ্যে, কি শর্তে রিটার্ন দিতে পারবে এটা লিখে পেজে পিন করে রাখা।
  • একমাত্র ফেসবুক পেজের উপর নির্ভরতাঃ কোনো কারণে ফেসবুক পেজের রিচ কমে গেলে বা পেজ সাময়িকভাবে বন্ধ হলে পুরো ব্যবসায় বন্ধ হয়ে যেতে পারে। তাই ফেসবুক পেজের বিপরীতে অন্য আরেকটি পেজ অথবা ওয়েবসাইট বানিয়ে রাখা ভালো।
  • কুরিয়ারের সমস্যাঃ ডেলিভারিতে দেরি ও পণ্য নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থাকে। যা কাস্টমারের আস্থা বা বিশ্বাস নষ্ট করতে পারে। এজন্য ভালোভাবে পণ্য প্যাকেজিং করবেন এবং একাধিক কুরিয়ার অপশন হাতে রাখবেন। ফলে এইসব সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকবে।
  • গ্রাহকের আস্থাঃ অতীতে অনলাইন প্লাটফর্মের অনেকগুলো প্রতারণার কারণে, বর্তমান সময়ে গ্রাহকরা নতুন পেজ থেকে কিছু কিনতে অনেক সতর্ক থাকে। এই সর্তকতা বা গ্রাহকের আস্থা অর্জন করার জন্য স্পষ্ট নিয়ম, গ্রাহকের ফিডব্যাক ও রিভিউ নিয়মিত পোস্ট করতে হবে। সম্ভব হলে সরকারি নিবন্ধনের ছবি পেজে আপলোড করে রাখতে হবে।

আলোচিত কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

প্রশ্নঃ সর্বনিম্ন কত টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করা যায়?
উত্তরঃ মোটামুটি একটা সুন্দর কাপড়ের ব্যবসা দাঁড় করাতে হলে ২০ থেকে ৫০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু আপনার মূলধন যদি এর থেকে কম হয়, তবে আপনি প্রি অর্ডার নিয়ে ব্যবসা করতে পারেন। এতে আগে অর্ডার নিবেন, পরে পণ্য স্টক করবেন। আশাকরছি সর্বনিম্ন কত টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করা যায়, তার উত্তর আপনি পেয়েছেন।

প্রশ্নঃ ট্রেড লাইসেন্স ছাড়া অনলাইনে কি ব্যবসা করা যাবে?
উত্তরঃ অনেকেই নতুন ব্যবসা শুরু করে ট্রেড লাইসেন্স ছাড়া। তবে এটা নিরাপদ না বিশেষ করে ব্যবসা বড় হলে বা দীর্ঘমেয়াদি হলে, ট্রেড লাইসেন্স করে নেওয়া নিরাপদ। ট্রেড লাইসেন্স না থাকলে পরবর্তীত আইনি ঝামেলায় পড়তে হতে পারে, তাই আগেই সতর্ক থাকবেন।

প্রশ্নঃ নতুন অবস্থায় ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট দিয়ে শুরু করব?
উত্তরঃ আপনার বাজেট যদি কম থাকে। আর নতুন যদি এই ব্যবসাতে আপনি হন। তাহলে আমার পরামর্শ থাকবে ফেসবুক পেজ দিয়ে ব্যবসা শুরু করার। পরবর্তীতে ব্যবসা লাভজনক হলে পেজের পাশাপাশি ওয়েবসাইট দিয়েও শুরু করবেন।
কাপড়ের-ব্যবসার-ঝুঁকি
প্রশ্নঃ পড়ালেখার পাশাপাশি কাপড়ের ব্যবসা করা যাবে কি?
উত্তরঃ দিনে নতুন অবস্থাতে পড়ালেখার পাশাপাশি ১ থেকে ২ ঘন্টা এই ব্যবসাতে সময় দিলে অবশ্যই কাপড়ের ব্যবসা করা যাবে। বাস্তবে এরকম অনেক শিক্ষার্থী আছে, যারা পড়ালেখার পাশাপাশি অনলাইনে কাপড়ের ব্যবসা করে। বর্তমান সময়ে নিজেদের ব্র্যান্ড বানিয়ে ভালো টাকা ইনকাম করছে।
প্রশ্নঃ কাপড়ের ব্যবসা করে কোটিপতি হওয়া যাবে?
উত্তরঃ অনেকের প্রশ্ন কাপড়ের ব্যবসা করে কোটিপতি হওয়া যাবে কি? তাদেরকে বলতে চাই অবশ্যই কাপড়ের ব্যবসা করে কোটিপতি হওয়া যাবে। কিন্তু এতে মেধা, পরিশ্রম ও সঠিক পদ্ধতি জানতে হবে। উদাহরণ হিসেবে এই দেশে যতসব বড় বড় শিল্পপতি ও কোটিপতিরা আছে, তারা মূলত এই গার্মেন্টস বা কাপড়ের ব্যবসা থেকেই বর্তমান কোটিপতি হয়েছে।

মন্তব্যঃ অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম

অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম জটিল কোন বিষয় না। এ ব্যবসা করতে হলে প্রথমে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। ভালো সোর্স বা ফ্যাক্টরি থেকে কম দামে ভালো মানের পণ্য নিয়ে আসতে হবে এবং ব্যবসা করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি নিবন্ধন করতে হবে। পরবর্তীতে ফেসবুক পেজ সেটআপ করে নিয়মিত পণ্যের ছবি ও ভিডিও আপলোড করে মার্কেটিং করতে হবে। একবার ব্যবসার ভিত্তি তৈরি হলে এখান থেকে লাভ হওয়া শুরু হবে।

তাই প্রথম কয়েক মাস ধৈর্য ধরে এই কাজগুলো করে যাবেন। ছোট ছোট ভুল এবং ব্যবসায় লস লাভ হতে পারে। তাই বলে হাল ছেড়ে দেবেন না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কাস্টমারের সাথে ব্যবহার সুন্দর রাখবেন এবং তাদের মেসেজের রিপ্লাই দ্রুত দিবেন। আপনারা যারা কাপড়ের ব্যবসা করবেন। আমার মতে এটা ভালো উদ্যোগ সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করতে পারেন। আশাকরি এই আলোচনা পড়লে কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করব সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url