মুখে লেবু দিলে কি ক্ষতি হয় জানেন কি
মুখে লেবু দিলে কি ক্ষতি হয় তা হয়তো আপনারা জানেন না। আপনারা শুধু জানেন মুখে
লেবু দেওয়ার ভালো দিকের কথা। তাই আজকের এই আলোচনাতে মুখে লেবু দিলে কি
সমস্যা হয় এবং মুখে কীভাবে লেবু দিলে উপকার পাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য
থাকবে।
আপনারা যারা মুখে লেবু দেওয়ার কথা ভাবছেন বা দিতে চাচ্ছেন, তারা এই আলোচনা থেকে
মুখে লেবু দেওয়া সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। তাই আজকের এই তথ্যভিত্তিক
আর্টিকেলটি ভালোভাবে পড়বেন।
পেজ সূচিপত্রঃ মুখে লেবু দিলে কি ক্ষতি হয়
- মুখে লেবু দিলে কি ক্ষতি হয়
-
মানুষ কেন মুখে লেবু দেয়
- কোন ধরনের ত্বকে লেবু বেশি ক্ষতি করে
-
মুখে লেবু দিলে ত্বকের কি কি উপকার হয়?
-
মুখে লেবু দিয়ে যেভাবে উপকার নিবেন তার পদ্ধতি
-
লেবুর বিকল্প হিসেবে মুখে যা ব্যবহার করবেন
-
মধু ও লেবুর রস মুখে দিলে কি হয়?
-
লেবু দিয়ে কি কালো দাগ দূর করা যায়?
-
মুখে লেবু দেওয়া নিয়ে বিশেষজ্ঞরা কি বলে
-
মুখে লেবু সম্পর্কিত আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
- লেখক এর মন্তব্যঃ মুখে লেবু দিলে কি ক্ষতি হয়
মুখে লেবু দিলে কি ক্ষতি হয়
আমরা অনেকেই মুখে লেবু দিলে কি ক্ষতি হয় সে সম্পর্কে জানি না। আর এই না জানার
কারণে আমরা মুখে সরাসরি লেবু ব্যবহার করে থাকি। মুখে যদি সরাসরি লেবু ব্যবহার করা
হয়, তাহলে এটা আমাদের মুখের ত্বককে নষ্ট করে দিতে পারে। তাই সরাসরি মুখে লেবু
দেওয়া যাবে না। অনেকেই ভাবে লেবুতে ভিটামিন সি আছে, তাই লেবু মুখের ত্বকের জন্য
ভালো হতে পারে।
কিন্তু তারা হয়তো জানে না, এই লেবুর মধ্যে ভিটামিন সি থাকলেও এর প্রাকৃতিক
অ্যাসিড থাকে। এই এসিড আসলে ত্বকের সমস্যা করে। এখন হয়তো ভাবছেন, তাহলে লেবুর
তৈরি ক্রিম ও ফেসওয়াস এগুলা কেন মুখের জন্য ভালো। আসলে ফেসওয়াশ বা ক্রিম যখন
বানানো হয়। তখন ল্যাবে লেবুর মধ্যে ভিটামিন সি তারপর যেগুলো ভালো গুনাগুন সেগুলা
নেওয়া হয়।
আর যেগুলো ত্বকের জন্য সমস্যা করে যেমন লেবুর ক্ষতিকর এসিড তারপর আরো বেশ কিছু
ক্ষতিকর উপাদান সেগুলোকে বাদ দেওয়া হয়। কিন্তু আমরা লেবু সরাসরি মুখে লাগিয়ে
থাকি। যা মোটেও সরাসরি লাগানো ঠিক না। আবার অনেকেই আছে, যারা এই লেবু কম বেশি
প্রতিদিনি মুখে লাগিয়ে থাকে। যার কারণে তাদের ত্বকে অনেক রকম সমস্যা হয়। মুখে
যদি লেবু ভুল নিয়মে লাগা হয়, তাহলে এটা মুখের ত্বকের সমস্যা করতে পারে।
মুখে লেবু সরাসরি দেওয়া যাবে না। সরাসরি যদি দেওয়া হয়, তাহলে এটার মধ্যে
থাকা প্রাকৃতিক এসিড আপনার ত্বকের ক্ষতি করতে পারে। যার কারণে এটা আপনার
ত্বকে জ্বালাপোড়া তৈরি করতে পারে। বিশেষ করে যাদের ত্বক অনেক সেনসিটিভ। তাদের
জন্য সরাসরি মুখে লেবু দেওয়া মোটেও উচিত না। তারা যদি সরাসরি মুখে লেবু ব্যবহার
করে, তাহলে ত্বক জ্বালাপোড়া করার মতো সমস্যা দেখা দিতে পারে।
মুখে লেবু লাগিয়ে রোদে গেলে এটা ত্বকের ওপর অনেক খারাপ প্রভাব ফেলবে। এমনকি
মুখে কালো দাগ এবং ছোট ছোট দাগ তৈরি হবে। আবার পুরনো যে দাগগুলো থাকবে সেগুলো
গাঢ় হবে। ফলে মুখ দেখতে অনেক খারাপ লাগবে। যারা মুখ ফর্সা করার জন্য লেবু
ব্যবহার করেন, তারা অবশ্যই এটি লাগিয়ে রোদে বার হবেন না। না তো মুখ ফর্সা
করার বদলে উল্টো মুখ কালো হয়ে যাওয়ার সমস্যা হতে পারে।
এছাড়াও মুখে লেবু দিলে আরো যে ক্ষতিগুলো হয়
যাদের ত্বক খসখসে ও টানটান, তারা যদি লেবুর সরাসরি মুখে লাগাই এবং এটা বেশি
ব্যবহার করা হয়। তাহলে এটা তাদের মুখের যে স্বাভাবিক ভারসাম্য থাকে, সেটাকে নষ্ট
করে ত্বককে অনেক শুষ্ক করে দিতে পারে। যার কারণে ত্বক খসখস করে, ত্বক ফেটে
যাওয়ার সমস্যা দেখা দেয়। টা না অনেকদিন যদি এভাবে ব্যবহার করা হয়, তাহলে এটা
ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।
লেবুর মধ্যে অনেক বেশি প্রাকৃতিক অ্যাসিড থাকে যেটা সরাসরি মুখে ব্যবহার করলে
ত্বকে জ্বালা তৈরি করতে পারে এবং ত্বকের ব্রণ আরো বেশি করে দিতে
পারে। যাদের ত্বকে বেশি ব্রণ হয় তারা যদি এই লেবু বেশি ব্যবহার করে এবং
সরাসরি ব্যবহার করে। তাহলে তাদের এই ব্রণের সমস্যা আরো বেড়ে যেতে পারে। তাই
যাদের ত্বকে ব্রণ আছে, তারা এই লেবুর সরাসরি ব্যবহার করবেন না।
মুখের ওপরে মানে ত্বকের ওপরে একটা সুরক্ষা স্তর থাকে। যেটা ত্বককে যেকোন খারাপ
জীবাণু থেকে রক্ষা করে। কিন্তু মুখে যদি সরাসরি লেবু ব্যবহার করা হয়। আবার
এই লেবু যদি অনেক দিন ধরে ব্যবহার করা হয়, তাহলে এটা ত্বকের যে সুরক্ষা স্তর
থাকে সেটাকে নষ্ট করে দেয়। এ জন্য খুব সহজেই যেকোনো খারাপ জীবাণু ত্বকের ক্ষতি
করতে পারে। যার কারণে ত্বকে অনেক রকম সমস্যা দেখা দিতে শুরু করে।
চোখের এবং ও ঠোঁটের আশেপাশের ত্বক অনেক পাতলা হয়। সরাসরি এই
জায়গাগুলোতে লেবু ব্যবহার করা হয়, তাহলে এটার মধ্যে যে এসিড থাকে। সেটা ত্বকের
জালা বাড়িয়ে দিতে পারে। এমনকি সেই জায়গার ত্বককে পুড়িয়ে কালো দাগ ফেলে
দিতে পারে। তাই লেবু মুখে দেওয়ার সময় অবশ্যই এই জায়গাগুলোতে মোটেও লেবু
লাগানো উচিত হবে না। নাতো এটা সমস্যা করবে।
তাছাড়া অনেকের এই লেবুতে এলার্জির সমস্যা হতে পারে। যেটা সহজে বোঝা যায় না, তবে
সরাসরি মুখে যদি লেবু ব্যবহার করা হয়। আর মুখ যদি লাল হয়ে যায়। তারপর
মুখে চুলকানি শুরু হয় বা ফুলে যায়, তাহলে বুঝে নিতে হবে এটা এলার্জিজনিত
সমস্যা। আর এইরকম সমস্যা যদি দেখা দেয়, তাহলে তাড়াতাড়ি লেবু ব্যবহার করা বন্ধ
করতে হবে।
লেবুর মধ্যে প্রাকৃতিক গুনাগুন থাকলেও, এটা কিন্তু সরাসরি মুখে লাগানো ভালো
না। সরাসরি মুখে লাগালে এটা ত্বকের ক্ষতি করতে পারে। এমনকি ত্বককে পুড়িয়ে
দিতেও পারে। তারপর ত্বককে অনেক সেনসিটিভ করে তুলতে পারে। তাই ভুল
নিয়মে লেবু মুখে ব্যবহার করা যাবে না। ভুল নিয়মে ব্যবহার করলে এটা ত্বকের
সমস্যা করবে। তাই মুখের যত্ন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সঠিক নিয়ম মেনে
সঠিক জিনিস ব্যবহার করতে হবে।
মানুষ কেন মুখে লেবু দেয়
মানুষের মুখে লেবু দেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। মানুষ মনে করে লেবু
প্রাকৃতিক উপাদান হওয়ার কারণে, এটা ত্বকের জন্য অনেক ভালো কাজ করে। তারপর
বর্তমান সময়ে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্য দেখে। লেবু
ব্যবহার করে রূপচর্চার টিপস দেখে ক্ষতির দিক সম্পর্কে না জেনেই মুখে
দেয়।
মানুষ মনে করে মুখে লেবু দিলে, এই লেবুর প্রাকৃতিক গুণগুলো মুখের ময়লা
পরিষ্কার করবে এবং মুখ সুন্দর করবে। এছাড়াও মানুষের মুখে লেবু দেওয়ার
কারণ হচ্ছে, তারা মনে করে এই লেবু ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বকে ফর্সা এবং
উজ্জ্বল করতে সাহায্য করে। অনেকেই মুখের কালো দাগ কমানোর জন্য লেবু দিয়ে থাকে।
কেউ কেউ আবার মুখের ব্রণ ভালো করার জন্য মুখে লেবু দেয়। যাদের মুখে অনেক
তেল, তাদের মুখের তেল কমানোর জন্য মুখে লেবু দেয়। অনেকেই মনে করে লেবু
দিলে মুখের এসব সমস্যাগুলো দূর হয় এবং মুখের ত্বক অনেক সুন্দর হয় ও ভালো
থাকে। তাই মনে করে মানুষ মুখে লেবু ব্যবহার করে। তাছাড়া আপনি চাইলে উপরে গিয়ে
মুখে লেবু দিলে কি ক্ষতি হয় সেটা জেনে আসতে পারেন।
কোন ধরনের ত্বকে লেবু বেশি ক্ষতি করে
লেবুর মধ্যে অনেক বেশি প্রাকৃতিক অ্যাসিড থাকে। যার কারণে এই লেবু যদি
মুখে সরাসরি ব্যবহার করা হয়, তাহলে এটা মুখের ত্বকের যে স্বাভাবিক ভারসাম্য।
যেটাকে বলা হয় মুখের ত্বকের পিএইচ সেটাকে নষ্ট করে দিতে পারে। যার কারণে
ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। আর এই রকম হলে ত্বকের
অনেক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ত্বক বেশি সংবেদনশীল,
তাদের জন্য এই লেবু বেশি ক্ষতি করতে পারে।
এইরকম ত্বকে যদি লেবু দেওয়া হয়, তাহলে এটা
ত্বকের জ্বালাপোড়ার মত সমস্যা করতে পারে। ত্বককে লাল করে দিতে পারে।
তাই যাদের ত্বক সংবেদনশীল, তাদের এই লেবু না লাগানোই ভালো হবে। তারপর
যাদের ত্বক অনেক শুকনো এবং খসখসে থাকে। তারা যদি এই লেবু ত্বকে ব্যবহার করে,
তাদের ত্বকের ক্ষতি হতে পারে। আবার যাদের মুখে অনেক ব্রণ ও কালো দাগের
সমস্যা আছে, তাদের ত্বকেরও সমস্যা হতে পারে।
যার কারণে ত্বকে ব্রণ বেড়ে যেতে পারে। কালো দাগ আরো বাড়তে পারে। তারপর
যারা বেশি রোদে থাকে, তারা যদি তাদের ত্বকে লেবু ব্যবহার করে। তাহলে তাদের
ত্বকের ক্ষতি হতে পারে। তাই লেবু ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক
হয়ে সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে হবে। তবে যাদের ত্বক সংবেদনশীল, তাদের
অবশ্যই লেবু ব্যবহার করার আগে ত্বক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে।
মুখে লেবু দিলে ত্বকের কী কী উপকার হয়?
মুখে লেবু দিলে এই লেবুর প্রাকৃতিক গুনাগুন মুখের ত্বকের অনেক উপকার করতে
পারে। তবে অবশ্যই মুখে লেবু দেওয়ার আগে সতর্ক হতে হবে এবং সঠিক
নিয়ম মেনে এটা ব্যবহার করতে হবে। এটা যদি সঠিক নিয়ম মেনে ব্যবহার করা
হয়, তাহলে এটা ত্বকের ময়লা পরিষ্কার করে। ত্বককে সুন্দর ও ঝকঝকে করতে সাহায্য
করবে।
এটা ব্রণের সমস্যা থাকলে ত্বক থেকে ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে।
ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে। ত্বকে জ্বালাপোড়া থাকলে সেটা কমাতে সাহায্য
করবে। ত্বকের ক্ষতিকর জীবাণুগুলো দূর করতে সাহায্য করবে। আবার ত্বকের উপরের মরা
চামড়া দূর করতে সাহায্য করবে। এছাড়াও ত্বকে যে কালো দাগ থাকে।
সে কালো দাগগুলোকে হালকা কমাতেও এটা ভালো কাজ করতে পারে। তবে অবশ্যই লেবু
ব্যবহার করার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনার ত্বক সংবেদনশীল হয়
বা ত্বকের সমস্যা থাকে, তাহলে মুখে লেবু সরাসরি ব্যবহার উচিত হবে না। জদিও
করেন, তবে একেবারেই অল্প করে ব্যবহার করবেন। আর সপ্তাহে একবার থেকে দুইবার
ব্যবহার করবেন।
মুখে লেবু দিয়ে যেভাবে উপকার নিবেন তার পদ্ধতি
মুখে লেবুর সরাসরি ব্যবহার করলে সেটা কিন্তু ত্বকের জন্য মোটে ভালো না বরং এটা
ত্বকের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। তবে আপনি যদি সঠিক নিয়ম মেনে
সতর্ক হয়ে বিশেষ কিছু পদ্ধতিতে এই লেবুর রস দিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার
করতে পারেন, তাহলে এটা থেকে আপনি ত্বকের জন্য ভালো উপকার পেতে পারেন।
আপনি মুখে লেবু দিয়ে যেভাবে উপকার নিবেন, আপনি লেবুর রসের সাথে পানি মিশিয়ে
অল্প করে আপনার ত্বকে ব্যবহার করতে পারেন। এক চামচ লেবুর রস নিবেন এবং সেটাতে
দুই থেকে তিন চামচ পানি নিবেন। ভালোভাবে পানি ও লেবু মিশিয়ে সেটাকে একটা
পরিষ্কার কাপড় বা তুলাতে ভিজিয়ে মুখের ত্বকে হালকা করে লাগাবেন। তার পাঁচ
থেকে সাত মিনিট পর এটা ধুয়ে নিবেন।
আপনি মধুর সাথে লেবুর রস মিশিয়েও এটা ব্যবহার করতে পারেন। এক চামচ মধুতে
এক ফোঁটা লেবুর রস দিবেন, তারপর সেটা ভালোভাবে মিশিয়ে মুখের ত্বকে লাগাবেন।
পাঁচ থেকে সাত মিনিট পর হালকা কুসুম পানি দিয়ে মুখ ধুয়ে
নিবেন। এছাড়াও যাদের ত্বক তৈলাক্ত, তাদের মুখের এই তেল কমানোর জন্য।
লেবুর সবুজ খোসা কুচি করে কেটে সেটাকে ভালোভাবে বেটে নিতে হবে।
তারপর সেই লেবুর বাটা পেস্টে দুই থেকে তিনটি পুদিনা পাতা। ১ থেকে ২ চামচ
মুলতানি মাটি এবং তিন থেকে চারটি তুলসি পাতা অথবা গোলাপ জল। দিয়ে ভালোভাবে
মিশিয়ে সেটাকে মুখে লাগাতে হবে। এইভাবে ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে।
এতে করে মুখে সৌন্দর্য আস্তে আস্তে বাড়বে। তারপর যাদের ত্বক
শুষ্ক তারা ডিমের কুসুমে এক চামচ লেবুর রস
এক চামচ মধু, অলিভ অয়েল তেল বা জলপাই তেল তার সাথে এক থেকে দুই চামচ
বেসনের আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সেটা মুখে ভালোভাবে লাগিয়ে
১০ মিনিট রাখতে হবে। এরপর মুখ ধুয়ে নিতে হবে। তবে মুখে লেবু লাগিয়ে
অবশ্যই রোদে বার হওয়া যাবে না। এটা ব্যবহার করার আগে অল্প একটু ত্বকে লাগিয়ে
দেখবেন। যদি সমস্যা না হয়, তাহলে এটা ব্যবহার করবেন।
আর যদি ত্বক জ্বালা করে, ত্বক লাল হয়, তাহলে এটা ব্যবহার বন্ধ করবেন না। আর সব
থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে, এটা সপ্তাহে একদিন ব্যবহার করার চেষ্টা করবেন।
ত্বকে যখন এই লেবু দিয়ে বানানো ফেসপ্যাক দিবেন তখন চোখ এবং ঠোঁটের আশেপাশে এটা
দিবেন না। উপরের তথ্যগুলো যেহেতু ডাক্তারি পরামর্শ না। তাই মুখে লেবু ব্যবহার
করার আগে ত্বকের ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত হবে।
লেবুর বিকল্প হিসেবে মুখে যা ব্যবহার করবেন
লেবু ত্বকের জন্য ভালো হলেও এটা কিন্তু সরাসরি মুখে ব্যবহার করা যায় না। আবার
বেশি ব্যবহার করলে এটা ত্বকের অনেক রকম সমস্যা করতে পারে। তাই এটা ত্বকে দিলে
ঝুঁকি হতে পারে। এজন্য এর বিকল্প হিসেবে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন।
কি ব্যবহার করতে পারেন সেগুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো।
আরো পড়ুনঃ জাফরানের ১৯টি উপকারিতা ও অপকারিতা
যাতে করে আপনারা লেবুর পরিবর্তে এই প্রাকৃতিক উপাদান গুলো ব্যবহার করে খুব
সহজে আপনার ত্বককে পরিষ্কার তেল মুক্ত, নরম ও সুন্দর রাখতে পারবেন। লেবু
বাদে আপনি মুখে এলোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ত্বকের কোন
সমস্যা করবে না। এটা ত্বক সুন্দর মোলায়েম এবং ত্বকের দাগ দূর করতে
ভালো কাজ করবে।
আপনি লেবু বাদে মধু ব্যবহার করতে পারেন। মধু আপনার ত্বকের কোন ঝুঁকি তৈরি করবে
না। এটা ত্বক নরম রাখবে এবং ত্বকের খসখসে ভাব ও ব্রণ দূর করতে কাজ
করবে। এটা সরাসরি আপনি মুখে ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নাই। গোলাপ জল
ব্যবহার করতে পারেন। গোলাপজল আপনি সরাসরি ত্বকে ব্যবহার করলে, এটা আপনার লেবুর
মত ক্ষতি না করে উপকার করবে।
শসা বেটে সসার রস লাগাতে পারেন। এটা মুখে দিলে মুখ হাইড্রেট থাকবে। রোদে পোড়া
দাগ কমবে এবং মুখ সতেজ দেখাবে। আপনি চাইলে কাঁচা দুধ আপনার মুখে
লাগাতে পারেন। তাছাড়া বেসন আটা তার সাথে গোলাপজল মিশিয়ে মুখে ব্যবহার
করতে পারেন। অথবা মুলতানি মাটি তার সাথে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারে।
আমি যে উপকরণ গুলোর কথা বললাম। এগুলো আপনি লেবুর পরিবর্তে যদি ব্যবহার করেন,
তাহলে ভালো উপকার পাবেন। এগুলো আপনার ত্বকে সরাসরি দিলেও কোন সমস্যা হবে
না। আর এটা আপনি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ
যাদের ত্বকের সমস্যা, তারা কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করার আগে
ডাক্তারের কাছে জেনে ব্যবহার করবেন।
মধু ও লেবুর রস মুখে দিলে কি হয়?
মধু ও লেবুর রস মুখ মুখে ব্যবহার করার নিয়মের ওপর নির্ভর করবে। যে এটা আপনার
মুখে দিলে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। আপনি যদি ভুল নিয়মে মধু ও লেবুর
রস মিশিয়ে এটা মুখে ব্যবহার করেন, তাহলে এটা আপনার ত্বকে সমস্যা করবে। আর সঠিক
নিয়ম মেনে যদি আপনি মধু ও লেবুর রস ব্যবহার করতে পারেন।
তাহলে এটা থেকে আপনি কিছু উপকার পেতে পারেন। আপনি মধু ও লেবুর রস সঠিক নিয়ম
মেনে মুখে দিলে। এটা আপনার ত্বকের স্বাভাবিক যে উজ্জ্বলতা সেটা কিছুটা বাড়াতে
সাহায্য করবে। কারণ লেবুর মধ্যে ভিটামিন সি থাকে। আর মধু মুখের স্বাভাবিক
ভারসাম্যকে ঠিক রাখে। এই দুইটার মিশ্রণ মুখে দিলে মুখ পরিষ্কার থাকে এবং ত্বক
নরম থাকে।
যাদের ত্বকে তেল বেশি তাদের জন্য এটা ভালো হতে পারে। কারণ এটা ব্যবহার করলে
ত্বকের তেলও কিছুটা কমে। যার কারণে মুখ ফ্রেশ এবং সুন্দর লাগে। তবে এটা যদি
অনেক দিন ধরে ব্যবহার করা করেন আবার অনেকক্ষণ মুখে লাগিয়ে রাখেন, তাহলে এটা
মুখের সমস্যা করতে পারে। যাদের ত্বক সংবেদনশীল তাদের জন্য সমস্যা হতে পারে।
এছাড়াও এটা মুখে দিয়ে রোদে বার হলে ত্বক জ্বালাপোড়া, কালো দাগ এবং চুলকানির
মত সমস্যা হতে পারে। আবার এটা বেশি ব্যবহার করলে মুখ খস খসে হয়ে যেতে পারে।
যার কারণে ত্বক ফেটে যেতে পারে। তাই এটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না। সপ্তাহে
এক থেকে দুই দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। আর মুখে ১০ মিনিট এর
বেশি লাগিয়ে না রাখায় ভালো।
লেবু দিয়ে কি কালো দাগ দূর করা যায়?
অনেকে আছে যারা ভাবে যে লেবু ত্বকে নিয়মিত দেওয়া হলে, এটা ত্বকের কালো
দাগ দূর করতে পারে। কিন্তু তারা জানে না যে লেবুর মধ্যে থাকা প্রাকৃতিক
এসিড সাময়িকভাবে মুখের কালো দাগ গুলোকে কমাতে পারলেও। এটা
কিন্তু একেবারেই ভালো করে দিতে পারেনা। তবে এটা যদি আপনি অল্প
করে কিছু নিয়ম মেনে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার কালো দাগ হালকা
হতে সাহায্য করতে পারে। তবে এটা দাগ পুরোপুরি ঠিক করে দেবে এরকম ভাবা
যাবে না।
আর এটা ভুল নিয়মে যদি ব্যবহার করা হয়, তাহলে উল্টো এটা কালো দাগ
বাড়িয়ে দিতে পারে। ত্বক জলতে পারে এবং ত্বকের আরো অনেক ধরনের সমস্যা তৈরি
করতে পারে। তাই মুখে লেবু সরাসরি না দিয়ে। উপরে যে পদ্ধতিগুলো আমি
বলেছি সে পদ্ধতি অনুযায়ী আপনি মুখে দিতে পারেন। তাহলে কিছুটা উপকার পেতে
পারেন। তবে মুখের কালো দাগ স্থায়ীভাবে দূর করতে চাইলে আপনাকে
ডাক্তার দেখাতে হবে এবং চিকিৎসা নিতে হবে।
মুখে লেবু দেওয়া নিয়ে বিশেষজ্ঞরা কি বলে
মুখে লেবু দেওয়া নিয়ে বিশেষজ্ঞরা বলে মুখে সরাসরি লেবু ব্যবহার করা উচিত
না। কারণ মুখে যদি সরাসরি লেবু ব্যবহার করা হয়, তাহলে এটা ত্বকের
অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে। তারা বলেন লেবুর মধ্যে এমন কিছু
প্রাকৃতিক উপাদান আছে, যেগুলো ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষ করে
সরাসরি লাগালে, এটা ত্বকের ক্ষতি করতে পারে।
লেবুর মধ্যে এসিড অনেক বেশি থাকে। যেটা ত্বকের স্বাভাবিক যে ভারসাম্য সেটাকে
নষ্ট করতে পারে। যার কারণে ত্বকে সহজেই খারাপ জীবাণুগুলো আক্রমণ করতে পারে।
ফলে মেলা ধরনের সমস্যা হতে পারে। সরাসরি যদি লেবু ব্যবহার করলে, এটা
ত্বককে খসখসে করে দিতে পারে। লাল ভাব দেখা দিতে পারে।
ত্বকে জ্বালা করতে পারে এবং ত্বকের দাগ আরো বাড়িয়ে দিতে পারে।
তাই বিশেষজ্ঞরা বলে ত্বকে সরাসরি লেবু দেওয়া যাবে না। এর পরিবর্তে
অন্য যেগুলো প্রাকৃতিক উপাদান। ত্বকের জন্য ভালো সেগুলো ব্যবহার করা উচিত
হবে। আর ত্বকের কোন সমস্যা থাকলে, তার জন্য ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে।
মুখে লেবু সম্পর্কিত আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
প্রশ্নঃ প্রতিদিন লেবুর রস মুখে লাগানো যাবে কি?
উত্তরঃ লেবুর রস প্রতিদিন মোটেও মুখে মুখে দেওয়া যাবে না। এমনিতেই
এটা সরাসরি মুখে ব্যবহার করতে নিষেধ করা হয়। কারণ লেবুর এসিড
মুখের ত্বকের ভারসাম্য নষ্ট করে এবং ত্বকের অনেক ধরনের সমস্যা তৈরি করে।
মাঝে মাঝে লেবুর রস মুখে দেওয়া যায়। তবে অনেক নিয়ম মেনে ও সতর্ক হয়ে মুখে
দিতে হয়। আর এটা প্রতিদিন তো ব্যবহার করা যাবে না সপ্তাহে একদিন ব্যবহার
করতে পারেন। তাও আবার সঠিক নিয়ম মেনে।
প্রশ্নঃ দুধ আর লেবু মুখে দিলে কি হয়?
উত্তরঃ দুধ আর লেবু এই দুইটা জিনিস একসাথে মিশিয়ে যদি মুখে দেওয়া হয়,
তাহলে এটা মুখের কালো দাগ কমাতে এবং মুখের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে
কিছুটা কাজ করতে পারে। তবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না। বেশি ব্যবহার
করলে এটা মুখের ত্বকের ক্ষতি করতে পারে।
প্রশ্নঃ গ্লিসারিন এবং লেবু কিভাবে ব্যবহার করবেন?
উত্তরঃ গ্লিসারিন এবং লেবু এই দুইটা উপাদান একসাথে মিশিয়ে আপনি আপনার
শরীরের যে অংশে কালো দাগ আছে এটা লাগাতে পারেন। এভাবে যদি আপনি আপনার
হাত পায়ে এটা ব্যবহার করেন। তাহলে আপনার হাতের কালো দাগ কমবে। সেই সাথে
হাত ও পায়ের ত্বক নরম থাকবে। এটা আপনি মুখে লাগাতে পারেন।
তবে মুখে পাঁচ থেকে সাত মিনিট লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে নেবেন।
প্রশ্নঃ কাঁচা হলুদ আর লেবু মুখে দিলে কি হয়?
উত্তরঃ কাঁচা হলুদের মধ্যে ত্বক উজ্জ্বল করার প্রাকৃতিক উপাদান থাকে। আর
লেবুর কাঁচা খোসার মধ্যে ত্বক পরিষ্কার করার উপাদান থাকে। কাঁচা হলুদ
এবং লেবুর খোসা বাটা একসাথে মিশিয়ে যদি সেটা মুখে দেওয়া হয়, তাহলে
এটা মুখের প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে কাজ করবে এবং মুখের ময়লা দূর করে
মুখে পরিষ্কার রাখবে। তবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না সপ্তাহে
সর্বোচ্চ দুই দিন মুখে দিতে পারেন।
আরো পড়ুনঃ পুদিনা পাতার উপকারিতা ও অপকারিতা
প্রশ্নঃ লেবুর রস ও চিনি মুখে দিলে কি হয়?
উত্তরঃ লেবুর রস আর চিনি দুইটা একসাথে মিশিয়ে মুখে ব্যবহার করলে, এটা
মুখের কালো দাগ দূর করতে সাহায্য করবে। আর মুখের ত্বকের যে লুমের গোড়াগুলো
আছে সেগুলো পরিষ্কার করে মুখের ময়লা গুলোকে দূর করবে। যার কারণে মুখ দেখতে
অনেক সুন্দর লাগবে। তবে এটা সরাসরি মুখে লাগানো যাবে না। আপনি একটা টিস্যু
আপনার মুখের ওপর দিয়ে। তার ওপর এই মিশ্রণটি অল্প করে লাগিয়ে পাঁচ সাত মিনিট
পর টিস্যু মুখ থেকে তুলে মুখ ধুয়ে ফেলবেন।
লেখক এর মন্তব্যঃ মুখে লেবু দিলে কি ক্ষতি হয়
মুখে লেবু দিলে কি ক্ষতি হয় তা হয়তো আপনারা আমার এই পুরো আলোচনা থেকে জানতে
পেরেছেন। আসলে মুখে লেবু দেওয়ার উপকারিতা থাকলেও। এটা কিন্তু খুব সতর্কর
সাথে ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বলে সরাসরি মুখে লেবু ব্যবহার উচিত না। এই
লেবু সবার ত্বকে একই রকম কাজ করে না। এটা একেকজনের একেক রকম ভাবে কাজ করতে
পারে। তাই লেবু ব্যবহার করার সময় সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে হবে। যাদের
ত্বকে সমস্যা আছে, তাদের এটা মুখে দেওয়া উচিত না।
সব থেকে ভালো হয়, লেবুর বদলে অন্য কোনো প্রাকৃতিক উপাদান ত্বকে ব্যবহার করা।
ত্বকের যদি কোন সমস্যা হয়ে থাকে। তবে উচিত হবে ডাক্তারের পরামর্শ নিয়ে
চিকিৎসা নেওয়া। সর্বশেষ বলা যায় মুখে লেবু সরাসরি ব্যবহার করা যাবে না।
ব্যবহার করতে হলে অবশ্যই নিয়ম মেনে ব্যবহার করতে হবে। আমার এই তথ্য যদি ভালো
লেগে থাকে, তাহলে এই আর্টিকেলটা শেয়ার করে দিবেন। আর এরকম তথ্য পেতে চাইলে
নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url